fbpx
হোম অন্যান্য

অন্যান্য

মাহফিলে পুলিশ, উত্তেজিত জনতাকে থামালেন আযহারী

বৃহস্পতিবার কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বৃহত্তর খরুলিয়ার দরগাহ পাড়া ষ্টেশন সংলগ্ন মাঠে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আযহারীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মিজানুর রহমান আযহারী আসবেন শুনে প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে দূর-দুরান্ত হতে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিল প্রাঙ্গণে আসতে শুরু করেন। এ মাহফিলে দেড় লাখের বেশি লোক সমাগম ঘটেছে বলে জানিয়েছেন মাহফিলের আয়োজক...বিস্তারিত

আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ

ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার বিকেল থেকেই হচ্ছে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পাশাপাশি উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে শুরু হবে আরেক দফা শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের...বিস্তারিত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সঙ্গে দুই প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুইজন...বিস্তারিত

সাত দিন পর স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি

সাত দিন পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে কনকনে শীতে দুভোর্গে রয়েছে স্বল্প আয়ের মানুষ ও যাত্রী ও শ্রমিকরা। বিআইডব্লিটিসির পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মহাব্যবস্থাক মো. জিল্লুর রহমান জানান, কুয়াশা না থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ সাতদিন পর অনেকটা স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এ রুটের সবগুলো ফেরি চলাচল করেছে। দীর্ঘদিন পর ঘাট স্বাভাবিক থাকায় স্বস্তি প্রকাশ...বিস্তারিত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কিশোরগঞ্জের কামালিয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ডাকসু ভিপিসহ ২৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। বিস্তারিত আসছে…

পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি

ভারতে নাগরিকপঞ্জি প্রকাশ ও সংশোধিত নাগরিকত্ব আইনের পরিপ্রেক্ষিতে সীমান্ত দিয়ে অনেক মানুষ বাংলাদেশে ঢুকছে বলে খবর প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নাগরিক দেশটিতে থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আসতে পারবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  বলা হয়েছে, দেশের কতিপয় পত্রিকায় বা অনলাইনে ‘জন্মসূত্রে...বিস্তারিত

ভিপি নুরকে নিরাপত্তা দিতে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। ওই নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট...বিস্তারিত

ঢাবিতে মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ খবর নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তবে কে বা কারা করেছে, জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে...বিস্তারিত

বাঘের থাবা থেকে বাঁচলো ছোট্র শিশু সিন

বাঘের সঙ্গে ছবি তোলায় মগ্ন এক শিশু। আর ছবি তুলতে গিয়ে ওই বাঘের খাবারে পরিণত হতে চলেছিল সে। তবে বাঘটি কাঁচবন্দি খাঁচায় থাকার কারণে প্রাণে রক্ষা পায় শিশুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, চিড়িয়াখানায় বাঘের ঘরের সামনে বসে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছিল শিশুটি। একেবারে পেছনেই ছিল প্রকাণ্ড সেই...বিস্তারিত

শীতের তীব্রতায় ছিন্নমূলরা আছেন অনেক কষ্টে ( ভিডিওসহ )

শীতের তীব্রতায় বেশী কষ্টে আছেন পথের ছিন্নমূল মানুষেরা । এমনিতে অভাব আর দারিদ্রতা যাদের নিত্যসঙ্গী ,তার উপড় শীতের প্রকোপে তাদের স্বাভাবিক জীবন একেবারে অসহায় ও বিপর্যস্ত হয়ে পড়েছে । কনকনে ঠান্ডা সাথে ঘন কুয়াশা । কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও প্রখরতা নেই। তাই সবচেয়ে বেশি কষ্ট দিনমজুর-ছিন্নমূল মানুষের। সাধারণরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা...বিস্তারিত

শীতকালের বাড়তি সতর্কতা

সারাদেশে তীব্র ঠান্ডা বিরাজ করছে । সাধারণ মানুষের কর্মচাঞ্চল্যতা অনেকটা স্থবির হয়ে পড়েছে । ঠিক এই সময় ঠাণ্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। যার মধ্যে কাশি, অ্যাজমা , গলা ব্যাথা ও জ্বর হয়ে থাকে। বিশেষ করে ধুলাবালি বেশি থাকায় অ্যালার্জি বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে । বয়স্ক ও শিশুদের বেলায় এই সমস্যাগুলো বেশী দেখা যায় । যেমন, মশাবাহিত...বিস্তারিত

ঢাবির সভাপতি-সম্পাদককে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা । গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রকে ডাকসু ভবনে নির্মমভাবে পেটানোর ঘটনায় গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক...বিস্তারিত

 “আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি”

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন , ইলেকট্রনিক ভোটিং ব্যবহার করে সুফল পাওয়ার কারণেই নির্বাচন কমিশন ইভিএম ধরে রেখেছে । আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউটে ঢাকার দুই সিটি করাপেরশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন । বলেন, “আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি। ” অপরদিকে নির্বাচন...বিস্তারিত

ঢাকা উত্তরে মনোনয়ন কিনলেন আতিকুল ,দক্ষিণে তাপস

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ মেয়র আতিকুলের পক্ষে ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন...বিস্তারিত

তীব্র শীতে যমুনা পাড়ে দুর্বিষহ জীবনযাপন

তীব্র শীতে যমুনা পাড়ের দরিদ্র জনগোষ্ঠীর দুর্বিষহ জীবনযাপন । সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা পাড়ের হাজার হাজার নিম্ন আয়ের মানুষ তীব্র শীতে অসহনীয় দুর্ভোগে পড়েছেন। শীতবস্ত্রের অভাবে তারা তীব্র যন্ত্রণায় চরম কষ্টে জীবন কাটাচ্ছেন। সারা দেশের মত সিরাজগঞ্জেও সপ্তাহ ব্যাপী চলছে তীব্র শৈত্য প্রবাহ। ফলে যমুনার তীরবর্তী ফাঁকা এলাকাগুলোয় কনকনে ঠান্ডা হাওয়ায় শীতের তীব্রতা দুর্যোগে রূপ...বিস্তারিত

নুরদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু ) ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল চট্টগ্রাম প্রেসক্লাবে সাধারণ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যার দাগ এখনো শুকায়নি।...বিস্তারিত

কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী ব্যাংকের ৮৯১ তম এজেন্ট শাখার উদ্বোধন । মঙ্গলবার সকালে বানিয়াগ্রাম বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান ড. মুহাম্মদ...বিস্তারিত

যুব মহিলা লীগের সভাপতি ঝুমা মারা গেছেন

ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা (৪৪) মারা গেছেন।  তিনি গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার উত্তর দনিয়ার ভাড়া বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই বছর যাবৎ কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ফরিদা ইয়াসমিন ঝুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট বোন ফারজানা...বিস্তারিত

আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন

আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন । খ্রিষ্ট ধর্মানুসারীদের বিশ্বাস, এ দিন ত্রাণকর্তার ভূমিকায় পৃথিবীতে আগমন ঘটে যিশুর। নিয়ে আসেন শান্তির বাণী। রাতে রাজধানীর কাকরাইলের ক্যাথিড্রাল চার্চে প্রার্থনার আয়োজন করা হয়। এতে খ্রিস্টান ধর্মের অনুসারীরা সমবেত হন। অন্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা দেখতে আসেন। মনোমুগ্ধকর আলোক সজ্জা দেখেও আনন্দ পায় শিশু ও কিশোররা। প্রার্থনায় ফাদার...বিস্তারিত