fbpx
হোম অন্যান্য

অন্যান্য

৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি; কালবৈশাখী ও বন্যার আশঙ্কা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।  তবে রাজশাহী, খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা...বিস্তারিত

বিদেশ থেকে আসলেই কোয়ারেন্টাইনে রাখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ থেকে যারাই আসবেন, তাদের প্রত্যেককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সামিট গ্রুপের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৫ টি থার্মাল স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরো জানান, দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে আরও নতুন ১০ টি অত্যাধুনিক থার্মাল স্ক্যানার স্থাপন করা হচ্ছে। এরমধ্যে...বিস্তারিত

আজ চালু হতে যাচ্ছে বিশ্বমানের এক্সপ্রেসওয়ে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১৬ সালে শুরু হওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গার নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আজ সেই এক্সপ্রেসওয়েটির ঢাকা থেকে মাওয়া অংশের ৫৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হচ্ছে। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, এক্সপ্রেসওয়েটিতে গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারবে ১৫০...বিস্তারিত

সারোয়ার আলমের ক্ষমতা বাতিলের আবেদন

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করার আর্জি জানিয়ে আবেদন করা হয়েছে। চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে এ আবেদনটি করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেয়ার কথা...বিস্তারিত

করোনা বিষয়ক জরুরি সেবার হটলাইন ০১৯৪৪৩৩৩২২২

এখন থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন একমাত্র হটলাইন নম্বর ০১৯৪৪৩৩৩২২২ চালু করা হয়েছে । আজ দুপরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ সম্পর্কিত তথ্য জানাতে এই নম্বর খোলা থাকবে । তিনি বলেন, অনেকে অভিযোগ...বিস্তারিত

কম্পিউটারের কিবোর্ড, মাউস ব্যবহারে সতর্ক হউন

করোনা ভাইরাস সম্পর্কে নিজে সঠিক তথ্য জানার পাশাপাশি এনিয়ে বিভ্রান্তি দূর করার দায়িত্ব সবাই নিতে হবে নিজ উদ্যোগে। সেই সঙ্গে খেয়াল রাখতে মানুষকে সচেতন করতে গিয়ে যেন আতঙ্ক ছড়ানো না হয়। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ সকল কর্মক্ষেত্রে করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে।...বিস্তারিত

ঢাকা থেকে মাওয়া যেতে সময় লাগবে ২৭ মিনিট

দেশের সড়কপথে যুগান্তকারী পরিবর্তন আসবে আগামীকাল থেকে – এমনই মনে করছেন স্থানীয় মানুষ এবং পরিবহন সংশ্লিষ্টরা। মাত্র তিন বছরের মাথায় সেই স্বপ্ন এখন বাস্তব। মাত্র ২৭ মিনিটেই ঢাকা থেকে মাওয়া যাওয়া যাবে। কথাটি স্বপ্নের মতো হলেও  তা বাস্তবে রূপ নেবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মাধ্যমে। কাল সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-মাওয়া অংশের এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন...বিস্তারিত

মিরপুরে রূপনগর বস্তিতে আগুন,নিয়ন্ত্রণে ২০ ইউনিট

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট। আজ বুধবার সকাল ৯.৪৫ টার দিকে এই আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

কনের বয়স ২৭, বরের ১০৩

সম্প্রতি ১০৩ বছর বয়সি এক ব্যক্তি বিয়ে করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। বরের বয়স একশোর বেশি, তার ওপর তিনি যাকে বিয়ে করেছেন সেই কনের বয়স মাত্র ২৭ । বরের নাম পুয়াং কেটে আর কনের নাম ইন্দো আলাং। দুজনই ইন্দোনেশিয়ার সাউথ সোলাওয়েসির বাসিন্দা। চলতি সপ্তাহে তাদের বিয়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।...বিস্তারিত

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

তিন জন করোনা শনাক্ত হওয়ার জেরে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কি না,সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিকেলে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো...বিস্তারিত

ধামরাইয়ে গাছ কাটার সময় ৫ যাত্রী নিহত

ঢাকার ধামরাইয়ে সওজ এর টেন্ডারকৃত গাছ কর্তনের সময় গাছের চাপায় একটি চলন্ত ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন। সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্কভাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোন নিরাপত্তা বেষ্টনী...বিস্তারিত

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

দেশে করোনা রোগী শনাক্তের পর কক্সবাজার জেলাজুড়ে মাস্ক, ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। ফার্মেসি ও দোকানগুলোতে দাম বেশি নেওয়া হচ্ছে। রবি ও সোমবার করোনা রোগী শনাক্তের পর আরেক দফা বেড়ে গেছে পরিচ্ছন্নতা সামগ্রীর দাম। মিলছেই না হ্যান্ড স্যানিটাইজার, সংকট আছে হ্যান্ড ওয়াশের উপকরণও। মাস্কের চাহিদা আকাশচুম্বি। এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজার...বিস্তারিত

করোনাভাইরাস: সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল ইতালি ও স্পেন ফেরত দু’জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়। এদিকে গেল রোববার (৮ মার্চ) দেশে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ...বিস্তারিত

ক্রিকেটে দর্শক সমাগম না করার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

বিসিবিকে ক্রিকেট ম্যাচে দর্শক সমাগম না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনা ভাইরাস মারাত্মক রোগ নয় তবে এটা ছোঁয়াচে। আজ সোমবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। আমরা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব ম্যাচে যেন দর্শক...বিস্তারিত

ইতালি ও স্পেন ফেরত আরও ২ জনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে

ইতালি ও স্পেন ফেরত আরও দুই জনকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতালি ও স্পেন ফেরত দুজন করোনায় আক্রান্ত কিনা জানতে তাদেরকে বিমানবন্দরের স্বাস্থ্য ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় অতিরিক্ত সতর্কতা...বিস্তারিত

মাস্কের দাম বৃদ্ধির বিরুদ্ধে চালু হবে মোবাইল কোর্ট

করোনা ভাইরাস প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। মাস্ক-স্যানিটাইজারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নজরদারির নির্দেশনা দিয়েছেন আদালত। সরকারি পদক্ষেপের প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের যৌথ বেঞ্চ সোমবার এ নির্দেশনা দেন। স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিবেদনে বলা হয়, সব সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের...বিস্তারিত

জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস ছড়ানো রোধে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন । সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ তথ্য জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম...বিস্তারিত

উবার চালকদের ৮ দফা দাবিতে কর্মবিরতি

ঢাকার রাইড শেয়ারিং অ্যাপ উবার চালকরা কমিশন কমানোসহ আট দফা দাবিতে আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চালকদের একাংশ। আজ সকাল থেকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ন্যাশনাল ব্যাংক ভবনের নিচে উবার নিবন্ধন কেন্দ্রে জমায়েত হয়েছেন তারা। চালকদের দাবিগুলো হলো; ১. মিনিট-কিলোমিটার ভিত্তি হিসাব করে ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়াসহ বাইকের...বিস্তারিত

করোনা শনাক্তের জন্য যোগাযোগ করুন হটলাইনে

করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, করোনা ভাইরাসের কোনো প্রকার উপসর্গ ধরা পড়লেই হটলাইনে ফোন করলে বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে তারা।। সংস্থাটির সঙ্গে দেশ কিংবা বিদেশ থেকে যোগাযোগের জন্য হটলাইন নম্বরগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। আইইডিসিআর সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা...বিস্তারিত

মুজিববর্ষে আসছেন না বিদেশি অতিথিরা

মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হবার পর পুনর্বিন্যাস করা হয়েছে । বছরজুড়ে নানা আয়োজন থাকলেও সীমিত করা হয়েছে উদ্বোধনী অনুষ্টান। ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানের পরিহার করা হবে জনসমাগম। এবার করোনা শনাক্তের জের ধরে সেই অনুষ্ঠানের আমন্ত্রিত বিদেশি অতিথিরাও আসছেন না। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান...বিস্তারিত