হোম অন্যান্য কনের বয়স ২৭, বরের ১০৩
কনের বয়স ২৭, বরের ১০৩

কনের বয়স ২৭, বরের ১০৩

39
0

সম্প্রতি ১০৩ বছর বয়সি এক ব্যক্তি বিয়ে করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। বরের বয়স একশোর বেশি, তার ওপর তিনি যাকে বিয়ে করেছেন সেই কনের বয়স মাত্র ২৭ ।

বরের নাম পুয়াং কেটে আর কনের নাম ইন্দো আলাং। দুজনই ইন্দোনেশিয়ার সাউথ সোলাওয়েসির বাসিন্দা। চলতি সপ্তাহে তাদের বিয়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে হাস্যজ্জ্বল বর ও কনেকে দেখা যায়।

ভিডিওতে উল্লেখ করা হয়েছে, বর পুয়ং কেটে তার হবু স্ত্রীকে প্রায় ৫ মিলিয়ন ইন্দোনেশিয়ার মুদ্রা প্রদান করেছেন। তবে ভাইরাল হওয়ার পর ছবি ও ভিডিও দেখে অনেকেই এটাকে মিথ্যা কিংবা সাজানো বলে মন্তব্য করেছেন। এই সকল মন্তব্যের সূত্র ধরে স্থানীয় সংবাদপত্র লিপুতান সিক্স ঘটনার সত্যতা জানতে অনুসন্ধান করে। কনের এক আত্মীয়ের বরাত দিয়ে এই খবর সত্য বলে জানিয়েছে সংবাদপত্রটি।

(39)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *