fbpx
হোম অন্যান্য

অন্যান্য

২৪ সেপ্টেম্বর, ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল…

আজ ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ৬ সফর ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে, বছরের ২৬৭ তম (অধিবর্ষে ২৬৮ তম) দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র ৯৮ দিন। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে মোটা মানুষের করোনা জয়

২০১৭ সালে দেহের ওজনের জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে নিয়েছেন মেক্সিকোর ৩৪ বছরের যুবক জোয়ান পেড্রো। সে সময় তার ওজন ছিল ৫৯৫ কেজি। পরে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে একশ’ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন তিনি। দ্য স্ট্রেইট টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি জোয়ান পেড্রো করোনাকেও জয় করেছেন। করোনায় তার রক্তচাপ, ডায়াবেটিস ও...বিস্তারিত

ক্লিনিকের বিল পরিশোধের সামর্থ্য নেই, অতঃপর সন্তানকে বিক্রি করলেন মা

ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয়া এক নবজাতককে বিক্রি করে দেয়ার ঘটনা ঘটেছে। সিজারিয়ান অপারেশনের ১৬ হাজার টাকার বিল পরিশোধ করার সামর্থ্য না থাকায় আদরের সন্তানকে বিক্রি করে দেন বাবা-মা। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি যান তারা। গাইবান্ধা শহরের যমুনা ক্লিনিকে ১৭ সেপ্টেম্বর ঘটা এই হৃদয় বিদারক ঘটনার বিষয়টি জানার পর জেলা প্রশাসনের হস্তক্ষেপে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে...বিস্তারিত

‘সরকার নিজেই দুর্নীতিগ্রস্ত’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার নিজেই দুর্নীতিগ্রস্ত, তাই নিজেদের ভুল দেখতে পারছে না। তিনি আরও অভিযোগ করেন, দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে প্রহসন হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান। তিনি বলেন, মানুষের মানবাধিকার লঙ্ঘন করার চেয়ে বড় দুর্নীতি আর...বিস্তারিত

সারাবিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ৮২ হাজারের বেশি

এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৯ লাখ ৮২ হাজার ২০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ১ হাজার ৬০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন...বিস্তারিত

আবারও কমেছে স্বর্ণের দাম !

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরির দাম কমে ৭৪ হাজার ৮ টাকায় দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকেই স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা...বিস্তারিত

জ্যাক মাকেও পেছনে ফেললেন চীনের ধনী ব্যক্তি ঝোং !

তাকে সবাই বলে ‘লোন উলফ’। অর্থাৎ একাকী নেকড়ে। আসল নাম ঝোং সানসান। স্রেফ বোতলভর্তি পানীয় আর ভ্যাকসিন বেচে তিনি হয়েছেন চীনের ধনীতম ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ৫৮৭০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ৪৯ হাজার কোটি টাকা। এর আগে যিনি চীনের ধনীতম ব্যক্তি ছিলেন, সেই জ্যাক মা-র তুলনায় তার সম্পত্তি ২০০ কোটি ডলার বেশি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স...বিস্তারিত

বায়োনিক চোখ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখবে পৃথিবীর আলো !

দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখতে পারবেন পৃথিবী। মস্তিষ্কের প্রতিস্থাপনের মাধ্যমে বিশ্বের প্রথম বায়োনিক আই বা চোখ নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে। যা এক বিস্ময়কর আবিস্কার। মোনাশ বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক ও কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর্থার লোরি বলেন, আমাদের ডিজাইনটি ১৭২টি লাইটস্পট থেকে একটি প্যাটার্ন তৈরি করে। যা একজন ব্যক্তির ভেতর ও বাহিরে চলাচলের জন্য সাহায্য করবে। এটি আশপাশের...বিস্তারিত

মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কর্তৃক ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সাথে ঘটনার সত্যতা নিরূপনে ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি...বিস্তারিত

৫০০০ বছর ধরে সন্তানকে জড়িয়ে রেখেছেন মৃত মা !

প্রত্নতাত্ত্বিকরা প্রায়শই তাদের গবেষণার জন্য বিভিন্ন জায়গায় খনন কাজ করে থাকেন। এই সময় বিভিন্ন পুরার্কীতি, মানুষের হাড়, পশুর জীবাশ্ম পান। যেগুলো কোনো না কোনো সভ্যতাকে নিদর্শন করে। নতুন করে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় হারিয়ে যাওয়া এসব সভ্যতাকে। যেখানে সবকিছুর সঙ্গে হারিয়ে গেছে অনেক মানুষের জীবনের কাহিনী, সুখ, দুঃখ, অতীত। অনেক সমাধিও খুঁজে পান তারা। ২০১৪...বিস্তারিত

লোক হাসিয়েই মোটা অঙ্কের উপার্জন করেন শামস !

অনেকেই নানা ঘাত-প্রতিঘাত মাড়িয়ে সফলতার সোনার হরিণটি অর্জন করেন। আবার ঘাত-প্রতিঘাতে পড়ে হতাশায় ডুবে যান অনেকে। হতাশায় ডুবে থাকা ব্যক্তিদের সফলতা পাওয়ার নজির খুবই কম। কিন্তু হতাশা থেকে সফলতার নজির গড়েছেন কুমিল্লার মেয়ে শামস আফরোজ চৌধুরী। হতাশাকে পুঁজি করেই লোক হাসিয়ে তিনি এখন পুরোদমে স্বাবলম্বী। এখন প্রতিমাসে শামস আয় করেন মোটা অঙ্কের টাকা। সেই টাকা...বিস্তারিত

রাতে কোনোদিনও ভোট হয়নি: নুরুল হুদা

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায়  করোনাকালে নির্বাচন করছে কমিশন। তাই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এসব কথা বলেন। দেশে কোনোদিনও রাতে কোনো ভোট হয়নি’ বলে জানিয়ে...বিস্তারিত

মোবাইলেই কার্টুন বানিয়ে আয় করছেন টাঙ্গাইলের আতিক

মহামারি করোনাভাইরাসের এই ঘরবন্দি সময়ে অফুরন্ত অবসরকে কাজে লাগিয়ে আতিকুর রহমান রানা মোবাইলেই তৈরি করছেন কার্টুন। কুষ্টিয়ার মেডিকেল সহকারী ট্রেনিং স্কুলের (ম্যাটস) প্রথম বর্ষের শিক্ষার্থী আতিকুর। শখের বশে তৈরি করা শুরু করলেও এখন এ থেকে বেশ আয়ও হচ্ছে এই তরুণের। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী সদরে। বাবা ইয়াসিন আলীর তিন সন্তানের সবচেয়ে ছোট তিনি। অভাবের সংসারে স্বাদ থাকলেও...বিস্তারিত

যে গ্রামের মেয়েদের বিয়ে করতে চায় না কেউ !

গ্রামটির মেয়েরা যথেষ্ট সুন্দরী। সেটি একেবারে গণ্ডগ্রাম নয়। যোগাযোগ ব্যবস্থা ভালো। গ্রামের মানুষ ভালো-মন্দ মিলিয়ে সমান। এমন সব গ্রামেই দেখা যায়। তারপরও এই গ্রামে অন্য গ্রামের ছেলেরা বিয়ে করতে চায় না। কারণ বানরের উৎপাত। কথিত আছে- গ্রামে একটি ডাকাত দল সক্রিয় রয়েছে। তবে তারা কেউ মানুষ নয়, বানর! শুনে আপনার হাসি পেতে পারে। কিন্তু সংবাদমাধ্যমগুলো...বিস্তারিত

সরকার ব্যবসায়িক উদ্দেশ্যেই কিটের অনুমোদন দেয়নি: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই সরকার ব্যবসায়ীদের সরকার। আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালের সামনে অনুষ্ঠিত করোনার ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়...বিস্তারিত

পুলিশি নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে পুলিশি নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ১২ টায় জামালখান প্রেসক্লাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশ চলাকালে বিপরীত পাশে ছাত্রলীগের অবস্থান ছিল চোখে পড়ার মতো। পুলিশের তৎপরতার ছিল লক্ষনীয়। চট্টগ্রাম যুগ্ম...বিস্তারিত

স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী, কিনে দিলেন হাতি !

স্ত্রীকে খুশি রাখতে পান দুলাল চন্দ্র প্রায় ১৭ লাখ টাকায় সিলেটের মৌলভীবাজার থেকে এনে দেন হাতি। আর এই খবর ছড়িয়ে পড়লে হাতি দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। দৈব নির্দেশ (স্বপ্নে আদিষ্ট) পান দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী। আর এই দৈব নির্দেশ পেয়ে স্বামীর কাছে বায়না করে হাতি ক্রয় করে দেয়ার। দুলাল চন্দ্র রায় লালমনিরহাট সদর...বিস্তারিত

ভিপি নুরের বিরুদ্ধে আবারও ধর্ষণ ও অপহরণ মামলা !

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার রাজধানীর কোতওয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে। কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর)...বিস্তারিত

ভিপি নুরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা

সাবেক ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ সোমবার বিপ্লব বিজয় তালুকদার গণমাধ্যমকে বলেন, অভিযোগকারী ও অভিযুক্তদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় আসামি একাধিক। রোববার রাতে বাদী হয়ে অভিযোগকারী লালবাগ থানায় এ মামলা করেন। অভিযোগটি তদন্ত করে...বিস্তারিত

ইউরোপ আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের ঐক্যবদ্ধ ঘোষণা

ইউরোপ আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের ঐক্যবদ্ধ ঘোষণার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে নানা ধরনের পরমর্শ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশি আমেরিকানদের নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ‘প্রোগ্রেসিভ ফোরাম ইউএস’এর উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত গ্লোবাল জুম মিটিং-এ বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ফেসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়াতে বিপুল সংখ্যক দর্শক সভায় যুক্ত হন। প্রধান আলোচক ছিলেন,...বিস্তারিত