fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরির বয়সে পাঁচ মাস ছাড় !

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স শিথিল করেছে সরকার। বয়সের ক্ষেত্রে পাঁচ মাসের ছাড় পাবেন সরকারি চাকরিপ্রার্থীরা। গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা পরবর্তী পাঁচ মাস সরকারি চাকরির আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার কারণে বন্ধের...বিস্তারিত

ভাগ্নে বউকে ধর্ষণ, ধর্ষকের পক্ষ নেয়ায় স্বামীসহ উভয়ই আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউনিয়নে ভাগ্নে বউকে ধর্ষণের অভিযোগে আক্তার খন্দকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি সম্ভাব্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বুড়িমারী স্থলবন্দরে খন্দকার হোটেলের মালিক। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওই হোটেলের মালিক আক্তার খন্দকার ও ম্যানেজার এবং ওই নারীর স্বামী আতিয়ার রহমানকে আদালতে তোলা হয়।...বিস্তারিত

দেশে টেলিমেডিসিন সেবায় বিপ্লব ঘটেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে টেলিমেডিসিন সেবায় বিপ্লব ঘটেছে।’ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ উদ্বোধন করেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ কমিটির উদ্যোগে এই অ্যাপটি চালু হয়। ওবায়দুল কাদের বলেন, ‘মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব টালমাটাল অর্থনৈতিক...বিস্তারিত

আসামের বাঙ্গালিরা নোটিশের বদলে চান বিষ !

ভারতের আসামে চলছে বাঙালিদের উপর নানামুখী নিপীড়ন । করোনা মহামারির মধ্যেই রাজ্যের বাঙালি হিন্দু-মুসলমানরা ‘সন্দেহভাজন’ তকমা লাগানো নোটিশ পাচ্ছেন। আসামে গঠিত ‘বিদেশি ট্রাইব্যুনাল’ থেকে নোটিশ পাঠানো শুরু করেছে। এতে আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমিতির (সিআরপিসি) মহাসচিব সাধন পুরকায়স্থ বলেছেন, এই করোনা মহামারির মধ্যে এই ধরনের নোটিশ পাঠানো চরম অমানবিকতার শামিল। বাঙালিদের নোটিশের পরিবর্তে বিষ দেওয়া...বিস্তারিত

রোহিঙ্গা নেতার ছেলেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে দোয়া কামনা…

আরাকানের মজলুম রোহিঙ্গাদের নেতা কাশেম রাজার ছেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ আলমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে আল্লাহ তায়ালার কাছে দোয়ায় আরজ জানিয়েছেন কুতুপালং ক্যাম্পের শরণার্থীরা। রাজা শাহ আলম উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হওয়ার খুশিতে রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে মসজিদে আয়োজিত খতমে কোরআন শেষে দোয়া মাহফিলে...বিস্তারিত

দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু সংখ্যা

 দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭২৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন করোনা রোগী।এছাড়াও করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮০২ জনে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...বিস্তারিত

শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬ মাসের জন্য স্থগিতের অনুমোদন দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জানান, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দণ্ডাদেশ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় খালেদা জিয়া ঢাকায় থেকে চিকিৎসা নিতে পারবেন কিন্তু বিদেশ যেতে পারবেন না।...বিস্তারিত

আবারও রোহিঙ্গাদের ঢল বাংলাদেশের দিকে !

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন করে মিয়ানমারের সেনাদের জড়ো করায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। ২০১৭ সালের আগস্ট মাসের মতো মিয়ানমার সরকার সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করে সে দেশের রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে ঠেলে দিচ্ছে কি না, এ নিয়ে স্থানীয়রা উৎকণ্ঠায় রয়েছে। সীমান্তের সূত্রে জানা গেছে, বেশ কিছু মিয়ানমার নাগরিককে ঘুনধুম সীমান্তের ওপারে জড়ো করা হয়েছে। তাদের...বিস্তারিত

আগুনে পুড়িয়ে হত্যা; যাবজ্জীবন কারাদণ্ড দিলো ইসরায়েল

ফিলিস্তিনি এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক ইহুদি তরুণ। ইসরায়েলের একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার সেন্ট্রাল ইসরায়েলের লড নগরীর একটি জেলা আদালত  এ রায় দেয়। জানা যায়, ২০১৫ সালে ১৮ মাসের শিশুসহ ফিলিস্তিনি ওই পরিবারের তিনজনকে পুড়িয়ে হত্যার ঘটনার পরই বিচার দাবি করে নানা...বিস্তারিত

পিঁয়াজের বাজারে আগুন; রপ্তানি বন্ধের কারণ জানালো ভারত

পিঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে সোমবার ভারত থেকে কোনো পিঁয়াজ আসেনি। তবে পিঁয়াজ আসা কেন বন্ধ হলো এ বিষয়ে সকাল থেকে আনুষ্ঠানিক কোনো কারণ কেউ বলতে পারেননি। দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে পিঁয়াজ রপ্তানি বন্ধের খবর জানিয়েছে ভারত। এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো,  ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩...বিস্তারিত

মার্কিন নির্বাচনে ভোট ডাকাতির সম্ভাবনা; বাইডেনের নয়া পরিকল্পনা

আন্তর্জাতিক একটি বিশেষ মহল কর্তৃক ভোটের ফলাফল ছিনতাই অথবা বানোয়াট তথ্য ছেড়ে ভোটারদের বিভ্রান্ত করার যে শঙ্কা করা হচ্ছে, তা প্রতিরোধকল্পে জো বাইডেন টিমের পক্ষ থেকে বিশেষ একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে বিদেশী হস্তক্ষেপ ঘটেছিল বলে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টেও উল্লেখ রয়েছে। এবারও তেমন হস্তক্ষেপের আশঙ্কা ইতিমধ্যেই প্রধান দুই দলের পক্ষ থেকেই...বিস্তারিত

মেয়ে হয়েও ছেলে সেজে সমকামীতা করতে না পেরে হত্যা !

ছেলে সেজে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সমকামিতায় বাধ্য করা ও মৌ নামে এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে টিকটকার রুপাকে গ্রেফতার করেছে নাটোর পুলিশ। সোমবার সকালে নাটোর শহরের উপরবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটোর থানায় দায়েরকৃত মামলা ও মৃত সাদিয়ার বাবা আব্দুল কুদ্দুস জানান, নাটোর শহরের উপরবাজার এলাকার রুবেল হোসেনের মেয়ে রুপা...বিস্তারিত

রোগ মুক্তির বিজ্ঞাপনে খোয়া গেলো ৫৮ লাখ টাকা !

টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা হাকিম চৌধুরীকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা পুলিশ। গত রোববার (১৩ সেপেটম্বর) ভোরে চট্টগ্রামের রাউজান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে নিয়ে আসা হয় মাদারীপুরে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, চেহারা পরিবর্তন করে টিভিতে বিজ্ঞাপন...বিস্তারিত

স্বামীর মৃত্যুর পর জন্ম নেয়া শিশুকে কোলে তুলে নিলেন ডিসির স্ত্রী

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মঞ্জুরুল ইসলাম (২৬) গত ১ সেপ্টম্বর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর দু’দিন পরই তার স্ত্রীর কোলজুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান। সোমবার (১৪ সেপ্টম্বর) দুপুরে সেই শিশুকে সস্ত্রীক দেখতে ছুটে আসেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় পিতৃহারা ফুটফুটে সেই শিশুকে কোলে তুলে নিয়ে আদর করেন ডিসি...বিস্তারিত

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি রুহুল আবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক ড. রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হায়েফা) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন-ফিলিপ বেলিউ এই খবর নিশ্চিত করেছেন। ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ ব্যক্তির মধ্যে ড. আবিদ একজন। ড. আবিদ ঢাকা...বিস্তারিত

জার্মানির এমপি বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া

জার্মানির নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের জেলা পরিষদের এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। শাহাবুদ্দিন জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুরের বাজিতপুরে জন্মগ্রহণ করেন। ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে ১৯৭৯ সালে জার্মানি পাড়ি জমান তিনি। দেশটির ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করেন। এখন তিনি জার্মানির...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হলেন বাংলাদেশি চিকিৎসক

বিখ্যাত নাট্যকার অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদের ছেলে তিতাস মাহমুদ । তিনি যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি ফাইজারের ফেইজ থ্রি ট্রায়ালে অংশ নিয়েছেন। এ নিয়ে তিনি তার ফেসবুকে লিখছেন, করোনা মহামারির শুরু থেকে সবাই অত্যন্ত শ্রদ্ধাভরে আমাদের ‘ফ্রন্ট লাইন হিরো’ বলে আসছেন। এই ঢালাওভাবে বলার ব্যাপারটিতে সত্যিই ব্যক্তিগতভাবে আমি কখনোই আহ্লাদিত হইনি।...বিস্তারিত

অভিনেতা মহিউদ্দিন বাহারের দাফন সম্পন্ন

জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর বড় ছেলে মো. মঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি অনেক দিন ধরে হার্ট, কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে তার শারীরিক অবস্থার...বিস্তারিত

‘দরিদ্ররা যেন বিনামূল্যে ভ্যাকসিন পায় তা নিশ্চিত করতে হবে’

‘করোনাভাইরাসের ভ্যাকসিন বের হলেই যেন দেশের প্রতিটি হতদরিদ্র মানুষ বিনামূল্যে পায় সেটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। সোমবার (১৪ সেপ্টেম্বর) বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

ভারাক্রান্ত হৃদয়ে মুম্বাই ছাড়ছি : সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা

শিবসেনার সঙ্গে প্রকাশ্যে সঙ্ঘাত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং ভারত জুড়ে চলা বিতর্কের মধ্যেই মুম্বাই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু যাওয়ার আগে টুইটে আরও একবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে গেলেন মুম্বাইকে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কঙ্গনা লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে মুম্বাই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারবার আক্রমণ...বিস্তারিত