হোম রাজনীতি ‘দরিদ্ররা যেন বিনামূল্যে ভ্যাকসিন পায় তা নিশ্চিত করতে হবে’
‘দরিদ্ররা যেন বিনামূল্যে ভ্যাকসিন পায় তা নিশ্চিত করতে হবে’

‘দরিদ্ররা যেন বিনামূল্যে ভ্যাকসিন পায় তা নিশ্চিত করতে হবে’

0
0

‘করোনাভাইরাসের ভ্যাকসিন বের হলেই যেন দেশের প্রতিটি হতদরিদ্র মানুষ বিনামূল্যে পায় সেটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় জি এম কাদের বলেন, ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত। কিন্তু যাদের পয়সা আছে তারা ভ্যাকসিন পাবে আর যাদের নেই তারা ভ্যাকসিন পাবে না, এমন পরিস্থিতি যেন না হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যে সকল হাসপাতালে করোনার চিকিৎসা সেবা আছে সেগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আর যে সকল হাসপাতালে করোনা ইউনিট নেই, সেই হাসপাতালগুলোতে করোনা ইউনিট জরুরি ভিত্তিতে চালু করতে হবে।

এ সময় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার ও মো. হেলাল উদ্দিনসহ প্রমুখ নেতা-কর্মীরা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *