fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ইয়াবা বাণিজ্যের তথ্য পান সিনহা !

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে একটি পুলিশ চেকপোস্টে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণবিষয়ক ডকুমেন্টারি নির্মাণের জন্য কক্সবাজারে শুটিংয়ে গিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ‘ইয়াবা বাণিজ্যসহ অবৈধ’ কর্মকাণ্ডের তথ্য পেয়ে যান সিনহা। ওসি প্রদীপের ভিডিও সাক্ষাৎকারও চান তিনি। এসব কারণে সিনহাকে টার্গেট করেন প্রদীপ। টেকনাফ থানায়...বিস্তারিত

আফগান সেনা-তালেবান সংঘর্ষে ৬৩ জন নিহত

আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৩ তালেবান নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২৯ জন তালেবান গুরুতর আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আফগান সেনাবাহিনী রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত তিনদিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও...বিস্তারিত

কাতারে বাংলাদেশি ইমামের মৃত্যু !

কাতারে হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া (৩৫) নামে এক বাংলাদেশি ইমামের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার ভোরে দোহার মাতার কাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফজর নামাজের সময় মসজিদে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে হাফেজ...বিস্তারিত

দিল্লি দখল; অনশনের ডাক ভারতীয় কৃষকদের !

ভারতে বিতর্কিত নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি-জয়পুর মহাসড়ক বন্ধ করে দেওয়ার লক্ষ্যে হাজার হাজার কৃষক বিভিন্ন রাজ্য থেকে জড়ো হচ্ছেন। স্থানীয় সময় রোববার (১৩ ডিসেম্বর) কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মহাসড়কে দলে দলে জমায়েত হচ্ছেন কৃষকরা। এদিকে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। কৃষকদের ভাষ্য, বিজেপি নেতৃত্বাধীন সরকারের...বিস্তারিত

উত্তাল ওয়াশিংটন; ট্রাম্প সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ !

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিরোধী গ্রুপের। শনিবার রাতে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি থেকে এই সংঘর্ষ বাঁধে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে। উভয়পক্ষের ওপর পিপার-স্প্রে প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। খবর এবিসি, সিএনএন, এনবিসি ও রয়টার্সের। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বরের নির্বাচনে...বিস্তারিত

অবশেষে ভিন্নমতের কারণে সাংবাদিক জামের ফাঁসির রায় !

২০১৭ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় প্ররোচনার দায়ে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে ফাঁসি দিয়েছে ইরান। শনিবার স্থানীয় সময় ভোরে রুহুল্লাহ জামের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা অনলাইন। গত জুনে আদালথ জামের মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই সময় আদালত বলেছিল, ‘পৃথিবীতে দুর্নীতির’ দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। গুপ্তচরবৃত্তিতে সম্পৃক্ততা কিংবা...বিস্তারিত

অস্ট্রিয়ায় হিজাব নিষিদ্ধের আইন বাতিল ঘোষণা

অস্ট্রিয়ায় এতদিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখা নিষিদ্ধ ছিল। যার বিরুদ্ধে দুই শিশু ও তাদের পরিবার মামলা করলে দেশটির সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) ওই আইন বাতিলের পক্ষে রায় দেয়। আদালতের ওই রায়ে বলা হয়, ইসলাম ধর্মের মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে ওই আইন করা হয়েছিল। যা অস্ট্রিয়ায় স্বাধীনভাবে ধর্ম...বিস্তারিত

স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে আওয়ামী লীগের অবদান নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,  স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপি’র যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই। তিনি বলেছেন, বর্তমান সরকার নিশিরাতে একটি পার্লামেন্ট বানিয়েছে। মনের মাধুরী মিশিয়ে পার্লামেন্টের বিরোধী দল বানিয়েছে। আদালত কিংবা নির্বাচন কমিশন সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ...বিস্তারিত

আর্জেন্টিনায় বিক্ষোভ; গর্ভপাত আইন পাস

আর্জেন্টিনায় নারীর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে গর্ভপাতকে বৈধতা দেওয়ার দাবি জানিয়ে আসছিল। অবশেষে গর্ভপাতকে বৈধতা দিতে একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। পার্লামেন্টে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ওই বিলের পক্ষে ভোট দেন ১৩১ জন আইনপ্রণেতা। বিপক্ষে ভোট দেন ১১৭ জন। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়। আইনে পরিণত হতে হলে বিলটিকে...বিস্তারিত

ভারতীয় বাহিনীর গুলিতে ৫ সেনা নিহত

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তরক্ষীদের হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সীমান্তে ওই সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি। খবর দ্যা ট্রিবিউন ইন্ডিয়ার। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করেই পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ...বিস্তারিত

বিএনপি ‘মাস্তানচক্রের জনক’: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। শনিবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে দেশের...বিস্তারিত

মানব খুলির দুর্গ থেকে ১১৯টি মাথার খুলি উদ্ধার !

২০১৫ সালে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে  অ্যাজটেক সভ্যতার এক ‘মানব খুলির দুর্গ’ আবিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, এখান থেকে অ্যাজটেক দেবতাদের নামে এসব মানব বলি উৎসর্গ করা হতো। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যান্থ্রপোলজি অ্যান্ড হিস্ট্রি (আইএনএএইচ) জানিয়েছে, দুর্গটি থেকে ১১৯টি মাথার খুলি পাওয়া গেছে। ‘হুয়েই টমপ্যান্টলি’ নামে পরিচিত এই দুর্গটির অবস্থান অ্যাজটেক রাজধানী টেনোকটিটলানের হুইটজিলোপোচটলি...বিস্তারিত

চীনকে প্রতিরোধে ১২০ টি যুদ্ধজাহাজ মোতায়েন !

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দিল্লি ও এর সহযোগীদের ১২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। শুক্রবার গ্লোবাল ডায়ালগ সিকিউরিটি ফোরামের এক আলোচনায় ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এ তথ্য দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, দীর্ঘদিন ধরেই এশিয়ায় বিস্তীর্ণ এলাকায় নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে চীন। আগে বিষয়টির প্রতি সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবিলা...বিস্তারিত

নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন

হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার (১১...বিস্তারিত

এরদোয়ানের বক্তব্যের প্রতিবাদ জানালো ইরান

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বক্তব্য দেয়ায় তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার এ খবর জানিয়ে বলেন, আজারবাইজান সফরে গিয়ে এরদোয়ান ইরানের ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম...বিস্তারিত

জাহান্নাম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা !

সত্যিই কি জাহান্নামের হদিশ পেলেন বিজ্ঞানীরা ! জাহান্নাম বলতে যা যা আনুষঙ্গিক বৈশিষ্ট মনে আসে, ঠিক তেমন রূপেরই এক অপরিচিত গ্রহের হদিশ মিলতেই অবাক হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ও স্পিৎজার স্পেস টেলিস্কোপে ধরা দিয়েছে এই অপরিচিত গ্রহ। যার নাম হেল এক্সোপ্ল্যানেট। পোশাকি নাম কে২-১৪১বি। বিজ্ঞানীরা জানিয়েছেন, গনগনে লাভার সমুদ্র রয়েছে ওই গ্রহে। ক্রমশ উল্কাবৃষ্টি...বিস্তারিত

১৩ ও ১৪ ডিসেম্বর বছরের সবচেয়ে বড় উল্কা বৃষ্টি হবে !…

২০২০ সাল করোনাভাইরাসের কারণে জর্জরিত হয়ে উঠলেও জ্যোতির্বিদদের কাছে এটি ‘সোনার’ বছর। একাধিক ঘটনার সাক্ষী থাকছে চলতি বছরের আকাশ। বছরের শেষ সময়ে আবারো দেখা মিলবে আকাশে চমক জাগানো বর্ণচ্ছটা। গত কয়েক মাসে হয়তো আপনি নানা রকমের উল্কার বৃষ্টি দেখেছেন। কিন্তু ১৩ ও ১৪ ডিসেম্বর যে উল্কা বৃষ্টি হতে যাচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সেটা হবে ‘সব উল্কা...বিস্তারিত

বিএনপির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা : ওবায়দুল কাদের

বিএনপির আস্কারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মত ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের...বিস্তারিত

করোনাভাইরাসে কর্মহীন হয়ে যাওয়া শ্রমিকরা ৯ হাজার টাকা করে পাবেন

করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। ৩ মাসে তারা মোট পাবেন ৯ হাজার টাকা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম- এর আওতায় তাদের এই আর্থিক সহায়তা দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ওসমানী...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে আবারও একদিনে ১২ হাজারের বেশি মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৭৮ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১২ হাজার ৬৬৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ ৮৮ হাজার ৪৪৪ জন। আক্রান্ত হয়েছেন ৭...বিস্তারিত