fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

২৮ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

আগামী ২৮ ফেব্রুয়ারির পর দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এসময় তিনি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে...বিস্তারিত

আইজিপির সঙ্গে দেখা করবে বিএনপি

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে আইজিপি বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় আইজিপির সাক্ষাৎ চাওয়া হয়েছে। বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম, উপদেষ্টা বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ...বিস্তারিত

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অচল মিয়ানমার !

দিন যত যাচ্ছে, বিক্ষোভ আরও জোরালো হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে।সেনাবাহিনীর হুমকির পরও দেশটিতে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। সোমবার দেশটিতে সাধারণ ধর্মঘটে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। এ থেকে যেকোনো সময় আরও প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হচ্ছে, বিক্ষোভ ঠেকাতে...বিস্তারিত

হল ছাড়ার নির্দেশ, উল্টো আল্টিমেটাম জাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ছাড়ার এ নির্দেশনা দেয়া হয়। তবে হলে অবস্থানরত শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোনো কোনো...বিস্তারিত

কাদের মির্জার এলাকায় ১৪৪ ধারা জারি

১৪৪ ধারা জারি করে বসুরহাট পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীঞ্জের সাবেক উপজেলা...বিস্তারিত

‘দ্য রক’ খ্যাত রেসলিং তারকা জনসন প্রেসিডেন্ট পদপ্রার্থী

হলিউড অভিনেতা ও সাবেক রেসলিং তারকা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগে ২০১৭ সালে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ‘সত্যিকারের সম্ভাবনা’ রয়েছে তার। তিনি বলেন, লোকে চাইলে ভবিষ্যতে আমি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করব। মন...বিস্তারিত

পাকিস্তানের জাতির জনকের কবরে বাংলা ভাষার চিহ্ন

পাকিস্তানের জাতির জনক মুহাম্মাদ আলী জিন্নাহ। ১৯৪৮-এ ঢাকায় ২১ মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভায় দেয়া ভাষণে দ্ব্যর্থহীন চিত্তে ঘোষণা করেন- “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়”। অথচ সেই বাংলা ভাষার বিরুদ্ধাচরণকারী পাকিস্তানের ‘কায়েদে আজম’ জিন্নাহর কবরেই টগবগ করছে বাঙালির প্রাণের ভাষা বাংলা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে প্রথম আপত্তি করা মোহাম্মদ আলী...বিস্তারিত

নতুন ধরণের করোনা ভ্যাকসিন আবিস্কারের পথে ইরান

বিশ্বে প্রথম ইনজেকটেবল-ইনহেলড করোনার ভ্যাকসিন আবিস্কার করতে যাচ্ছে ইরান। কোভ-পারস নামে এই ভ্যকসিনটি ইরানের প্রাচীন সাইন্টেফিক ইনস্টিটিউট রাজি ভ্যাকসিন এবং সিরাম রিসার্চ ইনস্টিটিউট উৎপাদন করছে। ইরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জানান, এটি বিশ্বের প্রথম ইনজেকটেবল-ইনহেলড করোনা ভাইরাস ভ্যাকসিন। ভ্যাকসিনটির উত্পাদন কার্যক্রম গত বছরের মার্চ মাসে শুরু হয় এবং পুরোপুরি ইরানের নিজস্ব তৈরি ভ্যকসিন। এমন আবিস্কার হলে...বিস্তারিত

পুকুরে পাওয়া মূর্তি নিয়ে গুজব !

লালমনিরহাটের পাটগ্রামে গতকাল শনিবার দুপুরে কোটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছ ধরার সময় একটি লক্ষ্মী দেবীর মূর্তি হাতে পায় একজন। মুহুর্তে গুজব ছড়ালে স্বর্ণের মূর্তি পেয়ে সেই যুবক গা ঢাকা দেয়। খবর পেয়ে সেই মূর্তি নিজ হেফাজতে নেন পুকুরের মালিক মরহুম মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদ প্রধান শিক্ষকের ছেলে জাহাঙ্গীর কবির শামীম। এক পর্যায়ে সে...বিস্তারিত

ধামরাইয়ে ১৫০টি শহীদ মিনার নির্মাণ

ধামরাই উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫০টি বিদ্যালয়েই দীর্ঘদিন ধরে কোন শহীদ মিনার ছিল না । সম্প্রতি ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণের ফলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম নতুন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষকরা। তবে করোনার কারণে ছুটি থাকায় নতুন শহীদ মিনারে এ বছর...বিস্তারিত

‘অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে। রবিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর...বিস্তারিত

আল জাজিরা রিপোর্ট; দণ্ড মওকুফের প্রজ্ঞাপন দেখেননি আইনমন্ত্রী

ডয়চে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এ এবারের অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ নিয়ে আল–জাজিরার আলোচিত তথ্যচিত্র, পলাতক অবস্থায় সেনাপ্রধানের ভাইদের দণ্ড মওকুফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। বাংলাদেশ সময় গত শুক্রবার রাত ১০টায় এ টক শো প্রচার করা হয়। ৫৬ মিনিট ৩২ সেকেন্ডের এ...বিস্তারিত

সব জেনেই বিয়ে করেছেন নাসির !

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিশ্ব ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন এই ক্রিকেটার। গত ১৭ ফেব্রুয়ারি হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরইমধ্যে অভিযোগ  ৮ বছরের কন্যাকে রেখে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম...বিস্তারিত

মাতৃভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্ণ হলো আজ

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। মাতৃভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্ণ হবে এদিন। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। অপর দিকে প্রধানমন্ত্রীর পক্ষে...বিস্তারিত

মালালাকে হত্যার হুমকি; পাকিস্তান সরকারকে প্রশ্ন…

শান্তিতে নোবেলজয়ী ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার ওপর আগে যে ব্যক্তি হামলা চালিয়েছিলেন, সেই ব্যক্তিই এবার হুমকি দিয়েছেন। হত্যার হুমকি পেয়ে এ বিষয়ে মুখ খুললেন মালালা। তিনি পাকিস্তানের সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, সরকারি হেফাজতে থাকা অবস্থায় পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান কী করে...বিস্তারিত

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কাদের মির্জার

আবদুল কাদের মির্জা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে ডাকা হরতাল কর্মসূচি শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে হরতাল শেষে বসুরহাট পৌরসভা রুপালি চত্বরে ‘কোম্পানীগঞ্জ উপজেলা’ বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন’ এর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকালের ঘটনায় সুষ্ঠু...বিস্তারিত

একই পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহণ !

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে একই পরিবারের তিন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । বুধবার (১৭ ফেব্রুয়ারি) তারা চট্টগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণাদানকারী ব্যক্তিরা হলেন পাঁচগাছিয়া গ্রামের নাথ বাড়ির বিনোদ বিহারী নাথের মেয়ে খুকু রানী নাথ, তার ছেলে এসকে রনি দাস ও জনি চন্দ্র দাস। এ ব্যাপারে...বিস্তারিত

জোর করে স্ত্রী ধর্ষণ !

গত বছরের ৫ নভেম্বর ওই স্কুলছাত্রী (স্ত্রী) তার খালার বাড়িতে বেড়াতে আসে। সেখানে জহুরুর ইসলামের দোকানে চকলেট কিনতে যায় ওই স্কুলছাত্রী। ওই সময় স্বাধীন তাকে ফুসলিয়ে বন্ধু রাহুলের বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। খবর পেয়ে তার পরিবার তাকে সেখান থেকে উদ্ধার করে এনে থানা পুলিশে লিখিত অভিযোগ করে। বিষয়টি মিমাংসার পর তাদের বিয়ে দেওয়া...বিস্তারিত

জিয়ার খেতাব বাতিল পরস্পরবিরোধী আচরণ: ডা. জাফরুল্লাহ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের বিষয়ে এবার কথা বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলেন, কদিকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হচ্ছে, অন্যদিকে একজন মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়া হচ্ছে। এটি সরকারের পরস্পরবিরোধী আচরণের বহির্প্রকাশ। উল্লেখ্য, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের ‘বীর...বিস্তারিত

সাকিবের বদলে মোসাদ্দেক !

পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সবশেষ উইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজে জয়ী দল থেকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন মোসাদ্দেকের ফেরা। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বদলি’ হিসেবে মোসাদ্দেককে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। মোসাদ্দেকের অন্তর্ভূক্তি নিয়ে প্রধান নির্বাচক...বিস্তারিত