fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

চোর সন্দেহে প্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ !

গাজীপুরে চোর সন্দেহে এসনেহার বেগম (৩৮) নামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ার) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি জানিয়েছেন। এর আগে সকালে কুনিয়া পাচরে আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহর ছয়তলা বাড়িতে চোর সন্দেহে এসনেহারকে আটক করা হয়। নিহত এসনেহার বেগম কুমিল্লা জেলার মৃত সুলতান মিয়ার মেয়ে। তিনি...বিস্তারিত

চেঞ্জ টিভিতে এটিএম শামসুজ্জামানের শেষ সাক্ষাতকার…

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড়বাড়ি আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাইস্কুলে। পগোজ...বিস্তারিত

সীমান্তে ভারত-চীন সংঘর্ষের গোপন ভিডিও প্রকাশ !

গালওয়ান সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে চীনা সেনাদের সেই সংঘর্ষের ভিডিও প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছর ১৫ জুন দুই বাহিনীর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের যাবতীয় দায়ভার ভারতীয় উপর চাপিয়েছে বেইজিং। শুক্রবার সন্ধ্যায় চীনের সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে গালওয়ানের সংঘর্ষের আগে ও পরের বিভিন্ন মুহূর্তের ভিডিও চিত্র প্রকাশ করা হয়। ভিডিওর আবার দুটি...বিস্তারিত

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান’র চির বিদায়

দেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। আজ সকাল ৯টা ০৬ মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার ভাই সালেহ জামান, বিষয়টি নিশ্চিত করেছেন। এটিএম’র মেয়ে কোয়েল আহমেদ বলেন, আব্বা আর নেই। আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে...বিস্তারিত

কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন !

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের ব্যানারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। নেতাকর্মীরা বলেন, আবদুল কাদের মির্জা...বিস্তারিত

বেড়াতে এসে নির্যাতনের শিকার !

আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা আব্দুল আজিজ (২৮) নামে এক যুবককে কৌশলে ডেকে এনে রশি দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের কাজিপুরে পূর্ব বিরোধের জের ধরে নির্যাতনকারীরা এই ঘটনা ঘটায়। তবে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই ওই যুবককে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা। জানা যায়, আব্দুল আজিজ উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আয়নাল হকের পুত্র।বুধবার (১৭ ফেব্রুয়ারি)...বিস্তারিত

ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করলেন যে গায়িকা…

ইসলাম থেকে ইহুদি ধর্ম গ্রহণ করে হৈচৈ ফেলে দিলেন কুয়েতি গায়িকা বাসমা-আল-কুয়েতি। অথচ পশ্চিম কিংবা মধ্যপ্রাচ্যে অনেক তারকাই নানা ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর প্রায়ই শোনা যায়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে এই গায়িকা নিজেই তার ধর্মান্তরিত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসমা-আল-কুয়েতির পোস্ট করা ভিডিওতে...বিস্তারিত

রাজধানীতে ধসে পড়েছে তিনতলা ভবন !

রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের পূর্বচরাইল খেলার মাঠের পাশের একটি তিনতলা ভবন ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বলে জানান...বিস্তারিত

আইপিএল খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না সাকিব !

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের বরাতে এই খবর জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ক্রিকবাজকে আকরান খান গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, সাকিব আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজে না খেলার জন্য চিঠি দিয়েছে। আমরা তাকে ছুটি দিয়েছি। কারণ কেউ যদি খেলতে...বিস্তারিত

৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব খেলবে কলকাতার হয়ে !

সাকিব আল হাসানের দিকে এবার দৃষ্টি ছিল বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর। চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। তবে নতুন ঠিকানায় নয়। সেই পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সই শেষ পর্যন্ত লুফে নিয়েছে সাকিবকে। টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার...বিস্তারিত

ট্রাম্পের হোটেল অ্যান্ড ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সরকার

আমেরিকার বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিনামাইট দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল এন্ড ক্যাসিনোটি ভেঙ্গে ফেলা হয়। বুধবার সকালে ক্যাসিনো ভাঙ্গার সময় হাজার হাজার লোকজন জড়ো হয়ে স্মৃতিময় এই স্থাপনাটিকে বিদায় জানান। সে সময় দীর্ঘ এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়। ক্যাসিনোটি ১৯৮৪ সালে চালু...বিস্তারিত

আদালত অবমাননার অভিযোগে ড. ইউনূসকে হাইকোর্টে তলব

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না...বিস্তারিত

সাকি-নুর’র নতুন জোটে সরকার বিরোধী আন্দোলনের আভাস !

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party. YouTube privacy policy If you accept this notice, your choice will be saved and the page will refresh. Accept YouTube Content গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি...বিস্তারিত

লেবানন থেকে দেশে ফিরছেন ৪১৯ প্রবাসী

অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরো ৪১৯ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শুক্রবার সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানায় দূতাবাস। বুধবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। অভিবাসীরা হাতে টিকিট পেয়ে বাংলাদেশ সরকার ও...বিস্তারিত

খাদ্যের জন্য হাত পাততে চাই না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজের খাদ্যের জন্য অন্যের কাছে হাত পেতে চলতে চাই না। নিজের খাবার নিজে উৎপাদন করবো। সারা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সকলকে নিজের খাদ্য নিজে উৎপাদনের তাগিদ দিয়ে বলেন, একটু জমিও যদি থাকে, তাতে নিজের ঘরের জন্য...বিস্তারিত

অনেক চিকিৎসক ডিউটি বাদ দিয়ে ব্যবসা করে: হাইকোর্ট

অনেকেই সরকারি হাসপাতালের নির্ধারিত ডিউটি বাদ দিয়ে ব্যবসা নিয়ে বসে থাকে। আবার অনেকে হাসপাতালে যায় শুধু হাজিরা দিতে। নাসিরনগরে ধর্ষণের প্রতিবেদনে অসঙ্গতি নিয়ে চিতিৎসক ও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেছেন। আজ সকালে...বিস্তারিত

উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বাইডেন’র

মানবাধিকার লঙ্ঘন ও উইঘুর মুসলিমদের নির্যাতন প্রসঙ্গ তুলে চীনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের সাথে যে আচরণ করা হচ্ছে তা পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। উইঘুর মুসলিমদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে চরম মূল্য দিতে হবে।...বিস্তারিত

আল জাজিরার ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট !

সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় প্রচারিত বাংলাদেশ নিয়ে প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি দেশে-বিদেশের সবরকম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ নির্দেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন। রাষ্ট্রপক্ষে...বিস্তারিত

যৌন হয়রানির দায়ে জাবি শিক্ষককে অপসারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৭ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান। সানওয়ার সিরাজ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলেও জানান তিনি। রহিমা কানিজ বলেন, গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় সানওয়ার সিরাজকে অপসারণের এ...বিস্তারিত

সঙ্গীত পরিচালক আলী হোসেন আর নেই

বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জল নক্ষত্র আলী হোসেন । বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান তার হাত দিয়ে সৃষ্টি। উপমহাদেশের এই প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলী হোসেন (৮১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বোস্টন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে সঙ্কটাপন্ন অবস্থায় আলী হোসেনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা...বিস্তারিত