fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।রোববার এ খবর জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ।খবরে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগে তিনি আলোচিত বাসভবন ছাড়েন।

লকডাউন আরও বাড়বে কিনা, যা বললেন নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আছে। সরকারের পরামর্শক কমিটি আছে। তারা যদি মনে করে চলমান বিধিনিষেধ এগিয়ে নেয়া দরকার, তাহলে এগিয়ে নিতে হবে। তবে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।রোববার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।লকডাউনে ফেরি চলাচল প্রসঙ্গে খালিদ মাহমুদ বলেন, আমরা ফেরি বন্ধ করি নাই।...বিস্তারিত

দিনমজুরি ছেড়ে এখন লাখপতি তিনি

সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন আইজ্যাক। তারপর গরিব পরিবারে যা হয় তার জীবনও সে পথেই যাচ্ছিল। স্কুলছুট এবং তার পর উপার্জনের জন্য দিনমজুরি করা। সারা দিন কাজ আর কাজ শেষে বাড়ি ফেরা। এর বাইরে নতুন করে জীবন নিয়ে ভাবার অবকাশ তার ছিল না। পরে ২০২০ সালে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিলে কাজ চলে যায় ভারতের...বিস্তারিত

রামুতে ব্রাজিল সমর্থকের বিষপান

কক্সবাজারের রামুতে ব্রাজিলের এক ভক্ত বিষপান করেছে। কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার সইতে না পেরে বিষপান করে মো. কামাল (২০)। তিনি উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে। বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। রামু...বিস্তারিত

ডিভোর্সের পরও একসঙ্গে আমির-কিরণ!

বিবাহবিচ্ছেদ ঘোষণার পরও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওকে।বর্তমানে তারা কারগিলে রয়েছেন। ‘লাল সিংহ চড্ডা’ ছবির শুট চলছে সেখানে। তাদের সঙ্গেই রয়েছে ছেলে আজাদ।আমিরের সঙ্গে শনিবার কাজে যোগ দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেতা শুটের ফাঁকে আমির এবং কিরণের সঙ্গে একটি সেলফি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছবির ক্যাপশন...বিস্তারিত

এরদোগানের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বৈঠক

বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনের মধ্যে সমন্বয় সাধন ও ফিলিস্তিনি নির্বাচন নিয়েও আলোচনার জন্য ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্ক সফর করছেন। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট এরদোগান ও ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস এক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার তারা এ বৈঠকে মিলিত হন বলে তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ইস্তাম্বুলের বাহাদেটিন প্যাভিলিয়নে এ রুদ্ধদ্বার বৈঠক হয়। এর আগে শুক্রবার...বিস্তারিত

ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২৬

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া ৩৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ...বিস্তারিত

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আজ। রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদুল আজহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই...বিস্তারিত

ট্রফিটা লিওনেল মেসির

দেশের জন্য একটা ট্রফি! শুধুই একটা ট্রফি। অসংখ্য অর্জনের ভীড়ে এই একটা ট্রফির প্রশ্নে লিওনেল মেসির মুখ মলিন হয়ে ওঠে। নির্ঘুম কত সহস্র রজনী কাটিয়েছেন কে জানে! ৫ বার ট্রফির কাছে গিয়ে খালি হাতে ফিরেছেন। সর্বশ্রেষ্ঠ ফুটবলারের তকমাটা মুহুর্তের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। লিওনেল মেসির জন্য একটা ট্রফি কতোটা অধরা ছিল এতকাল! অবশেষে অনন্ত অপেক্ষা...বিস্তারিত

ফিলিস্তিনি প্রেসিডেন্টের তুরস্ক সফর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক আরও জোরদার করার লক্ষে গতকাল শুক্রবার তিনদিনের সফরে গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তুরস্কের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে জানা গেছে, সফরকালে ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত নির্বাচন নিয়েও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন মাহমুদ আব্বাস। এছাড়াও দ্বিপাক্ষিক...বিস্তারিত

ব্রাজিল না আর্জেন্টিনা কে এগিয়ে ?

কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ ফুটবল, সব টুর্নামেন্টেই ফুটবলপ্রেমীদের একটা আশা থাকে। সেটি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হবে। ফুটবলপ্রেমীদের স্বপের সেই ম্যাচটিরই মঞ্চ প্রস্তুত কোপা আমেরিকায়। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দায় নামতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। করোনার প্রকোপের মাঝেও সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে স্বাগতিক দেশ ব্রাজিল। আগামীকাল রবিবার সকাল ৬টায় শিরোপা লড়াইয়ে সেলেসাওদের বিপক্ষে...বিস্তারিত

রূপগঞ্জে আগুন: ঢাকা মেডিকেলের মর্গে লাশের সারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লেগে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, ইতোমধ্যে ৪৮টি মরদেহ ফায়ার সার্ভিসের চারটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর...বিস্তারিত

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি

ঢাকার কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি করার সময় মনির (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টার দিকে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় চাঁদাবাজি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এসময় চাঁদাবাজি কাজে ব্যাবহার করা একটি...বিস্তারিত

অসুস্থ বাবাকে বাড়ির উঠানে ফেলে রেখেছে সন্তান

অসুস্থ বাবাকে বাড়ির উঠানে ফেলে রেখেছে তার সন্তানরা। ঘটনাটি ঘটে লক্ষীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বর্প্ন মহলের সামনে। শুক্রবার (৯ জুন) সকাল থেকে সন্তানের ঘরের সামনে বাবা অসুস্থ শফিকুল ইসলামকে (৯৫) পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘদিন যাবত তিনি বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত দুই বছর...বিস্তারিত

রূপগঞ্জে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিনিধি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কলকারখানা পরিদর্শকসহ ৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। তবে প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বর্ধিত করা হতে পারে।...বিস্তারিত

২১ জুলাই ঈদুল আজহার সম্ভাবনা

সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই হজ বা আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ...বিস্তারিত

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি, আহত ৩৭৯

ফিলিস্তিনে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে ৩১ জন দখলদার বাহিনীর ছোঁড়া তাজা গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (৯ জুলাই) অধিকৃত পশ্চিমতীরে এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ...বিস্তারিত

আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তালেবানের দখলে

আফগানিস্তানের ৮৫ শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে। শুক্রবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যখন বলা হচ্ছে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা তালেবানের দখলে তখন এমন তথ্য আন্তর্জাতিক মহলে বিস্ময় জাগাচ্ছে। আফগান সরকার তালেবানের এ দাবি নাকচ করে দিয়েছে। তবে সরকারের স্থানীয় কর্মকর্তারা বলছেন বিদেশি সেনা প্রত্যাহারের পর শক্তিশালী হয়েছে তালেবান।...বিস্তারিত

আফগানিস্তানে সামরিক মিশন শেষ:বাইডেন

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আফগানিস্তানে তার দেশের সামরিক মিশনের অবসান হয়েছে বলে জানিয়েছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন জনগণের উদ্দেশে হোয়াইট হাউসে বক্তব্য দেন বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে...বিস্তারিত

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বৃহস্পতিবার রাতে তিনটি রকেট আঘাত হেনেছে। দূতাবাসটি বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত। মার্কিন সেনা রয়েছে এমন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার জন্য ইরানপন্থী সশস্ত্র গ্রুপকে দায়ী করার একদিন পর এসব রকেট হামলা চালানো হয়। এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, দূতাবাসের সি-আরএএম প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর কার্যকর ছিল।...বিস্তারিত