হোম বিনোদন ডিভোর্সের পরও একসঙ্গে আমির-কিরণ!
ডিভোর্সের পরও একসঙ্গে আমির-কিরণ!

ডিভোর্সের পরও একসঙ্গে আমির-কিরণ!

0
0

বিবাহবিচ্ছেদ ঘোষণার পরও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওকে।বর্তমানে তারা কারগিলে রয়েছেন। ‘লাল সিংহ চড্ডা’ ছবির শুট চলছে সেখানে। তাদের সঙ্গেই রয়েছে ছেলে আজাদ।আমিরের সঙ্গে শনিবার কাজে যোগ দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেতা শুটের ফাঁকে আমির এবং কিরণের সঙ্গে একটি সেলফি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছবির ক্যাপশন লিখেছেন, ‘কৃতজ্ঞ’।ছবিটি প্রকাশের পরই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে আমির এবং নাগা চৈতন্যকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পোশাকে। কিরণ হালকা গোলাপি রঙের টি-শার্টে। আমিরের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘লাল সিং চড্ডা’-য় আমিরের সঙ্গে বিজয় সেতুপতির কাজ করার কথা ছিল। কিন্তু তা সম্ভব না হওয়ায় নাগা চৈতন্যকে প্রস্তাব দেয়া হয়। আমিরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে রাজি হয়ে যান তিনি।বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় পুনর্নির্মাণ ‘লাল সিং চড্ডা’। মূল ছবিতে টম হ্যাঙ্কস যে চরিত্রে অভিনয় করেছিলেন, হিন্দি ছবিটিতে সেই চরিত্রে দেখা যাবে আমিরকে। তার বিপরীতে থাকবেন কারিনা কাপুর খান।এক সপ্তাহ আগে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন আমির খান এবং কিরণ রাও। যৌথ বিবৃতি জারি করে জানিয়েছিলেন,দাম্পত্য শেষ হলেও বন্ধুত্ব থাকবে অটুট। পেশাগত জীবনে পড়বে না ব্যক্তিজীবনের সিদ্ধান্তের ছাপ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *