fbpx
হোম amirulmanik

amirulmanik

যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নিখিল

আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। শনিবার বিকালে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এর আগে সাধারণ সম্পাদক পদে সাতজনের নাম...বিস্তারিত

পিরোজপুরে যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক দুই

পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে শুভ শেখ (২২) ও বেল্লাল খান (৩২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত শুভ’র বাড়ি উপজেলার গজালিয়া গ্রামে এবং বেল্লালের বাড়ি একই উপজেলার দাউদপুর গ্রামে। পিরোজপুর সদর থানা সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী তরুণী শুভ’র পূর্ব পরিচিত। শুক্রবার রাতে তাকে মোবাইল ফোনে কৌশলে কৈবর্তখালী গ্রামে...বিস্তারিত

ফরায়েজী আন্দোলন নিয়ে সিনেমা আসছে

ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন  দুদু মিয়া। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন অন্যতম মহানায়ক। আর এই আন্দোলনের নেতা দুদু মিয়ার সংগ্রাম ও জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার...বিস্তারিত

প্রেমের বিষয়ে বাবা বকাঝকা করায় মেয়ের আত্মহত্যা!

সিরাজগঞ্জের শাহজাদপুরে মৌসুমী খাতুন (১৪) নামের এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মোঃ মকবুল হোসেনের কন্যা ও নন্দলালপুর ওয়ারেছিয়া সিনিয়র আলীম মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। প্রতিবেশী এবং শাহজাদপুর থানা সুত্রে জানা যায়, নিহত মৌসুমীর মা আজ (শনিবার) সকালে মেয়ের শোয়ার ঘরে দরজা বন্ধ দেখে অনেক...বিস্তারিত

যুবলীগের নতুন চেয়ারম্যান কে এই শেখ পরশ?

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটির চেয়ারম্যান হলেন শেখ ফজলে শামস পরশ। আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি। ক্যাসিনোকাণ্ডে বিদায় নেয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুপা। পরশের ভাই শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনিও যুবলীগের চেয়ারম্যান...বিস্তারিত

শুভ জন্মদিন… প্রিয় এফ আই দীপু

আজ ২৩ শে নভেম্বর। দৈনিক যুগান্তরের বিনোদন সম্পাদক, সাংবাদিক এফ আই দীপুর জন্মদিন । এফ আই দীপু সাংবাদিকতায় ইতোমধ্যে সাহস ও দৃঢ়তার স্বাক্ষর রেখেছেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের বিনোদন সাংবাদিকতায় অনন্য ভূমিকা রেখে চলছেন। তাঁর জন্মদিনে বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি.প্রেস এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা। মেধাবী এই...বিস্তারিত

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। আজ শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেসে চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, সমর্থন করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন তিনি। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল...বিস্তারিত

প্রথম আলো ইসলাম ও মানবতাবিরোধী: ইসলামী ঐক্যজোট

ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারে নিরপেক্ষ তদন্ত কমিশন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোট | রাজধানীর কারওয়ান বাজারে শনিবার সকালে প্রথম আলো কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ। সেইসঙ্গে প্রথম আলোকে ইসলাম ও মানবতাবিরোধী উল্লেখ করে পত্রিকাটি...বিস্তারিত

আমাকে তুমি করে বলুন দিদি…প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়

গোলাপি টেস্ট খেলা দেখতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা  । শুক্রবার তিনি এ খেলার উদ্বোধন করেছেন। এ সফরে একান্তভাবে সময় কাটিয়েছেন দুই দেশের দুই নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো তুমি কখনো আপনি বলে সম্বোধন করছিলেন। এ অবস্থায় মমতা বিনীত আবদারে বলে...বিস্তারিত

হিজবুত তাহরীরের চট্টগ্রামের প্রধানসহ আটক ১০

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর চট্টগ্রাম শাখার প্রধানসহ দশজনকে আটক করেছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। তবে নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হিযবুতের আঞ্চলিক প্রধান চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে ‘বেশ কয়েকজনকে’ গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ...বিস্তারিত

১১০টি ইসলামী গান করছেন আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ১১০টি ইসলামী গানে কণ্ঠ দিতে যাচ্ছেন । তিনি ইউটিউব চ্যানেল বাংলাঢোলের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৬০টি গান কাভার করছেন। শিল্পীর কণ্ঠে গাওয়া দুটো গান ইতোমধ্যে ইউটিউব চ্যানেলটিতে আপলোড হয়েছে। আর বাকি ৫০টি গান গাইবেন মৌলিক কথা ও সুরে ।  এ ৫০টি গান লিখেছেন ও সুর করেছেন জীবনমুখী গানের সঙ্গীতকার...বিস্তারিত

আমার গলায় ফাঁসির দড়ি: ইলিয়াস কাঞ্চন

পরিবহন ধর্মঘটের বিষয়ে চেঞ্জ টিভির প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি বুঝেন না যে, আপনারা সারাজীবন চাঁদা দিয়েছেন আপনাদের কি উপকার হয়েছে ? কোনো হাসপাতাল হয়েছে আপনাদের জন্য? কোটি কোটি টাকা চাঁদা আদায় হয়েছে, আপনাদের সন্তানের জন্য কি একটা...বিস্তারিত

ভারতের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ

ভারতের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্টে প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে এটি সর্বনিম্ন রান। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় রান ছিল ৯১ রান। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের অলআউট হয় ৯১ রানে। ১৯ বছর পর সেই ভারতের বিপক্ষে টেস্ট খেলতে...বিস্তারিত

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি

শীতের আগাম বার্তা হিসেবে পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে বেড়ে চলছে শৈত্যপ্রবাহের মাত্রা। একই সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া। মূলত বিকেল হওয়ার পরপরই নেমে আসে শীত। আর সন্ধ্যা হলেই নামে কুয়াশা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।...বিস্তারিত

মুন্সীগঞ্জে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতরা বরযাত্রীবাহী মাইক্রোবাসে ছিলেন। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে নেওয়ার আরো দুজন নিহত হয়। নিহতদের মধ্যে ১ জন...বিস্তারিত

রান্নাঘরের নিচে স্বামীর লাশ পুঁতে ওপরে চুলায় রান্না করেন স্ত্রী!

ভারতের মধ্যপ্রদেশে নিজের স্বামীকে সন্দেহে করে হত্যা করেন স্ত্রী | পরকীয়া সন্দেহে আইনজীবী স্বামীকে হত্যা করেন স্ত্রী। রান্নাঘরে স্ল্যাবের নিচে স্বামীর লাশ পুঁতে তার ওপরই তৈরি করেন চুলা। সেই চুলায় রান্না চলে প্রায় এক মাস। তবে শেষ রক্ষা হয়নি স্ত্রীর। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে সব তথ্য। রান্নাঘরের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়েছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সম্প্রতি...বিস্তারিত

লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্তানদের জন্য খাবার আনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১১টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়া বাংলাদেশির নাম হিরণ আলী। তার বাড়ি সিলেটের বিশ্বনাথে। উপজেলার সদর ইউনিয়নের উজান মসলা বৈদ্যকাপন গ্রামের মৃত ইরপান আলীর ছেলে হিরণ। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে লন্ডনে বসবাস...বিস্তারিত

সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ৭ ইরাকি নিহত

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আবারও ৭ ইরাকি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন। বৃহস্পতিবার রাজধানী বাগদাদে হতাহতের এ ঘটনা ঘটে। এ নিয়ে গেল দু’মাস ধরে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৩২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর এ বিক্ষোভকে দেশটির সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন হিসেবে দেখা...বিস্তারিত

তুরস্ক থেকে ১০ টন পেঁয়াজ ঢাকায় পৌঁছেছে

তুরস্ক থেকে সিটি গ্রুপের ১০ টন পেঁয়াজের চালান শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি অবতরণ করে। বিমানবন্দর কাস্টমসের অফিসার সাজ্জাদ হোসেন সময়নিউজকে এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১...বিস্তারিত

আবরার হত্যার ঘটনায় বুয়েটের ২৬ ছাত্র আজীবন বহিষ্কার

আবরার ফাহাদ হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২৬ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে আরো ছয়জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্য-সচিব অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,...বিস্তারিত