fbpx
হোম amirulmanik

amirulmanik

আসছে বৃষ্টিসহ তীব্র শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

দু-একদিনের বৃষ্টিসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। একই সঙ্গে চলতি জানুয়ারি মাসেই দেশের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এছাড়া মাস শেষে আসছে তীব্র শৈত্যপ্রবাহ-এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। তিনি জানান,আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, গতকাল বুধবার রাতে ঢাকা ও ময়মনসিংহ ছাড়া সর্বত্রই বৃষ্টি হয়েছে। আগামীকাল...বিস্তারিত

মাথায় কাফনের কাপড় বেঁধে শ্রমিকদের অনশন

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে ৫ম দিনের মতো আমরণ অনশন করছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা। পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে অনশন করছেন তারা। এদিকে বৃহস্পতিবার বিকেলে পাট মন্ত্রণালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন ইউএমসি...বিস্তারিত

বিএনপিকে ৯০ শতাংশ মানুষ চায়না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। দিনদিন এই সংখ্যা আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে শীতার্ত মানুষকে ত্রাণ বিতরণ বিষয়ে সমন্বয় সভায় তিনি বলেন, এভাবে বিএনপির জনপ্রিয়তা তলানিতে যাচ্ছে। ইভিএমএ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতে ইভিএমে কখনো কারচুপি হয়নি। যেখানে এই মেশিন ব্যবহার...বিস্তারিত

শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমিন জুট কারখানার অবৈধ সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ করা হয় কাঁচা, আধাপাকা বাঁশের বেড়া ও ড্রেজারের পাইপসহ ১০টি অবৈধ স্থাপনা। এছাড়া জব্দ করা মালামাল নিলামে তুলে ৬৬ হাজার টাকায় বিক্রি করা...বিস্তারিত

রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাতে চাই না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা চাই, রোহিঙ্গারা ফিরে যাক। কিন্তু কোনোভাবেই জোর করে তাদের ফেরত পাঠাতে চাই না। আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোহিঙ্গা শরণার্থীদের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মিয়ানমার কথা রাখছে না জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বারবার কথা দিয়ে কথা...বিস্তারিত

কেমন হলো চেঞ্জ টিভি’র প্রথম বর্ষপূর্তি ?

নানা আয়োজনে উদযাপিত হয়েছে চেঞ্জ টিভি.প্রেস এর প্রথম বর্ষপূর্তি। দুই পর্বে কাটা হয় কেক। এছাড়া গান, কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে চলে দিনব্যাপী অনুষ্ঠান। চেঞ্জ টিভি’র অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন ইউটিউবে। পাঠক-দর্শকের সুবিধার্থে লিংকগুলো শেয়ার করা হলো । যারা শুভেচ্ছা জানিয়েছেন, লিংক: https://www.youtube.com/watch?v=8B2LzGQiKRU বর্ষপূর্তির প্রথম পর্বের কেক কাটা, লিংক: https://www.youtube.com/watch?v=gKKThr617O0&t=168s বর্ষপূর্তির দ্বিতীয় পর্বের কেক কাটা, লিংক: https://www.youtube.com/watch?v=J43zeSncleE&t=5s...বিস্তারিত

লটারিতে ১ কোটি টাকা পেয়ে ঘুম হারাম ইন্দ্রনারায়ণের

মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন ইন্দ্রনারায়ণ সেনের। কারণ সংসার চালাতে খুবই কষ্ট হতো তার । কিন্তু সত্যি সত্যিই যে একদিন লটারির কোটিপতি হয়ে যাবেন এমনটা ভাবেননি তিনি। এজন্য নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন পুলিশের কাছে। এমনকি এ নিয়ে ভালো করে ঘুমাতে পারেন না ইন্দ্রনারায়ণ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনা এলাকায়। জানা যায়, হুগলির গুপ্তিপাড়ায় ইন্দ্রনারায়ণের...বিস্তারিত

ইন্দোনেশিয়ায় বন্যায় ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জাকার্তার একটি বড় অংশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নিউ ইয়ারের শুরুতেই বিপাকে পড়েছে বহু মানুষ। বৃষ্টি ও বন্যায় বাড়ি-ঘর ডুবে গেছে। সেখান থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে কাছাকাছি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে |...বিস্তারিত

ধামরাইয়ে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন

ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরের উদ্যোগে একটি সড়কের নাম দেওয়া হয়েছে ‘ইসলামপুর বঙ্গবন্ধু সড়ক’। এ সড়কটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। জনগনের চলাচলের জন্য গতকাল বুধবার বিকেলে সড়কটি উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ‘ইসলামপুর বঙ্গবন্ধু চত্ত্বর থেকে মাদ্রাসা হয়ে বংশী নদী...বিস্তারিত

মেক্সিকোর কারাগারে দাঙ্গায় ১৬ বন্দি নিহত

মেক্সিকোর কেন্দ্রীয় কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৬ বন্দি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। ১ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া দাঙ্গা আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান।  নিহতরা গুলি, ছুরিকাঘাত এবং পিটুনিতে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা...বিস্তারিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা গ্রামীন ব্যাংকের পাশে (মোরাপাড়া) বেপরোয়া শ্যামলী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন যাত্রী। বুধবার (১ জানুয়ারী) রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ৪ জনই প্রাইভেট কারের যাত্রী। পরে নিহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা। আহত ১ জনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি...বিস্তারিত

ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে আগুন

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যান সেখানে। এবং  ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের...বিস্তারিত

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙ্গে নিজেদের কব্জায় নিয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ । তিনি বুধবার (১ জানুয়ারী ২০২০) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম পুরাতন চান্দগাঁও থানার সামনে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের উপর হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা...বিস্তারিত

উত্তরে জাপার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ৬ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার দুই সিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। রাজধানীর আগারগাঁওয়ের  স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে মেয়র পদে...বিস্তারিত

রাজধানীতে ১৮টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

রাজধানী বাড্ডায় নির্মিত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধা ৭ টায় আইবিডিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কুইন্স হাউজিং লিমিটেড এর প্রকল্প ‘করিম টাওয়ার’ এর ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি মধ্য বাড্ডা, গুলশান আদর্শ নগরে (রোড ৪, বাড়ি ৩৬৩) অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আবাসন খাতের খ্যাতিমান প্রতিষ্ঠানটির ১৮ টি ফ্ল্যাটের চাবি গ্রাহকদেরকে হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো....বিস্তারিত

পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি শোভন ও রাব্বানী

৪ জানুয়ারী ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযাপন করার জন্য সংগঠনটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর...বিস্তারিত

ফজিলাতুন্নেসা বাপ্পী  আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী  আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। চার দিন লাইফসাপোর্টে থাকার  পর আজ সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি মারা যান। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৯...বিস্তারিত

জমজমাট আয়োজনে চেঞ্জ টিভি’র বর্ষপূর্তি উদযাপন

জমজমাট আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল এবং ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি. প্রেস এর প্রথম বর্ষপূর্তি । এই শুভক্ষণে এসে শুভেচ্ছা বিনিময় করেন সমাজের বিভিন্নস্তরের সুধি ও গুণীজনরা । সকাল ১১ টায় চেঞ্জ টিভি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় এর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় বিকেল ৪ টায় । প্রথম পর্বের উৎসবমুখর...বিস্তারিত

চেঞ্জ টিভি আরো এগুবে: ড. সৈয়দ আনোয়ার

আজ ১ লা জানুয়ারী ২০২০ , চেঞ্জ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী । চেঞ্জ টিভির এই শুভক্ষণে এসে শুভেচ্ছা বিনিময় করেন সমাজের বিভিন্ন স্তরের সুধিজনরা । সকাল ১১ টায় চেঞ্জ টিভির কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রখ্যাত ইতিহাসবিদ, চেঞ্জ টিভি.প্রেসের উপদেষ্টা সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন । তিনি বলেন, পবিবর্তন জীবনের সূতিকাগার । চেঞ্জ টিভি বিগত...বিস্তারিত

কুয়েতে ৪০০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস কম্পাউন্ডে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় তারা কম্পাউন্ডের কাছে প্রহরা চৌকিতে আগুন ধরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় উস্কানি দেয়ার জন্য ইরানকে দায়ী করেছেন। এর জন্য ইরানকে চরম মূল্য দিতে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। তার এ ঘোষণার মধ্যেই পশ্চিমা সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে কুয়েতে ৪০০০ প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সাম্প্রতিক...বিস্তারিত