মেক্সিকোর কারাগারে দাঙ্গায় ১৬ বন্দি নিহত
2
0
মেক্সিকোর কেন্দ্রীয় কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৬ বন্দি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
১ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া দাঙ্গা আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান। নিহতরা গুলি, ছুরিকাঘাত এবং পিটুনিতে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চারটি বন্দুক।
এর আগে শনি ও রোববার কারাগারে তল্লাশি চালানো হয়। কিন্তু ওই সময় কোনো অস্ত্র পাওয়া যায়নি।
দাঙ্গার সম্ভাব্য কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
(2)
tags:
মেক্সিকো