fbpx
হোম amirulmanik

amirulmanik

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় ঘুরে প্রেসক্লাবের দিকে যায়। মিছিল শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ানো হচ্ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া, ওয়াচ-টাওয়ার, সিসিটিভি বসানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদৃজ্জামান খান। ক্যাম্পে বাড়ানো হচ্ছে নজরদারি। আজ দুপুরে আগারগাঁও এ কোস্ট গার্ডের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশেও নজরদারি বাড়ানো হচ্ছে। এসময় তিনি আরও বলেন, সমুদ্র সীমা ও সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।...বিস্তারিত

ভারতে আক্রমণ করতে পারে পঙ্গপাল

পাকিস্তানের পর পঙ্গপালের আক্রমণের ঝুঁকিতে রয়েছে ভারত। ভারতে দুই দফায় আক্রমণ করতে পারে পঙ্গপাল। ইতোমধ্যে দেশটিতে সতর্কতাও জারি করা হয়েছে।  ১০ ফেব্রুয়ারি বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এ বিষয়ক সতর্কতা জারি করেছে। ফাওর পঙ্গপালবিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সংবাদমাধ্যমকে বলেন, এ বছর দুই দফায় পঙ্গপালের আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেড়ে আসবে ইরান...বিস্তারিত

করোনা আক্রান্ত নারী হাসপাতাল থেকে পালালেন

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত এক নারী রাশিয়ার একটি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। আলা লিনা (৩২) নামের ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে এখন সেন্ট পিটার্সবার্গে নিজের ফ্লাটে অবস্থান করছেন। আল লিনাকে আবার হাসপাতালে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। তবে ওই নারীকে হাসপাতালে ফেরাতে পুলিশ নজরদারিতে রাখলেও তিনি কক্ষের দরজা খুলছেন না।...বিস্তারিত

পঞ্চমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন শহীদ আফ্রিদি

পঞ্চমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। আর এমন খবরে বেজায় খুশি পাকিস্তানের তারকা এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই এ খবরটি জানান। ইনস্টাগ্রামে আফ্রিদি একটি ছবি পোস্ট করেছেন। বুম বুম খ্যাত তারকাকে সেখানে পাঁচ মেয়ের সঙ্গে হসি মুখে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ক্যাপশনে আফ্রিদি লিখেন, সর্বশক্তিমানের অসীম দয়া ও করুণা আমার...বিস্তারিত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সকালে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন।...বিস্তারিত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম- পরিচয় জানা যায়নি। তবে নিহতরা দুজনই যুবক। তাদের একজনের বয়স (৪০) ও অন্যজনের ২২ বছর। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া...বিস্তারিত

এতিম খানায় ভয়াবহ আগুনে ১৫ শিশু প্রাণ হারালেন

ক্যারিবিয়ান দেশ হাইতির একটি এতিম খানায় ভয়াবহ আগুনে ১৫ শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেশটির রাজধানী পোর্ট-অ্য-প্রিন্সের কেন্সকফ এলাকার এতিমখানাটিতে আগুন লাগে। স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার অন্তত দেড় ঘণ্টা পর সেখানে উপস্থিত হন। তবে তারা এসেছিলেন মোটরসাইকেলে করে। তাদের কাছে আগুন নেভানোর মতো কোনও সরঞ্জাম ছিল না। বার্তা...বিস্তারিত

জামায়াত নেতা আব্দুস সুবহান মারা গেছেন

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর । আজ দুপুর ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রায় সাত বছর ধরে তিনি কারান্তরীণ ছিলেন । তিনি জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন...বিস্তারিত

ওবায়দুল কাদেরকে ফোন দিয়েছেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন দিয়েছেন খালেদা জিয়ার মুক্তির বিষয় প্রধানমন্ত্রীর কাছে জানানোর জন্য । পুরো বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের । আজ সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি । বলেন, মির্জা ফখরুল টেলিফোনে কথা বলেছেন । বেগম জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেছেন । তাদের আবেদন...বিস্তারিত

করোনা ভাইারাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন আটক

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে হেফাজতে নিয়েছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ । বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে এমন গুজব ছড়ানোয় তাদের হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছে ডিএমপি । বাংলাদেশে করোনা ভাইরাসে...বিস্তারিত

রাজশাহীতে প্রেম বঞ্চিত সংঘের সমাবেশ

‘কেউ পাবে তো কেউ পাবে, না তা হবে না তা হবে না’ ।  ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ । তুমি কে ? আমি কে ? বঞ্চিত, বঞ্চিত । এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী । ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন...বিস্তারিত

ভালোবাসা দিবসে ১ লাখ কনডম বিতরণ !

ভালোবাসা দিবসে নিরাপদ যৌনমিলনে উৎসাহিত করতে মেক্সিকো সিটিতে এক লাখ কনডম বিনামূল্যে বিতরণ করা হয়েছে । বার্ষিক এই ভালোবাসা উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার মেট্রো রেল স্টেশনগুলোতে চটকদার কনডম স্টাইলের পোশাক পরে প্রচারকর্মীরা এগুলো বিতরণ করেছেন । ১৩ ফেব্রুয়ারি এইডস হেলথ ফাউন্ডেশন (এএইচএফ) ‘আন্তর্জাতিক কনডম দিবস’ হিসেবে পালন করছে । এইডস ও যৌন সংক্রামক রোগ সম্পর্কে...বিস্তারিত

বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা এরদোয়ান

গ্যালাপ ইন্টারন্যাশনাল জরিপে বৈশ্বিক রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এগিয়ে । সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হিসেবে সূচকে এগিয়ে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান । এছাড়াও বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা হলেন তিনি । মুসলমানদের মধ্যে এরদোয়ানের যেখানে ৩০ শতাংশ, সেখানে সৌদি সালমান বিন আবদুল আজিজের ২৫ শতাংশ জনপ্রিয়তা রয়েছে । আর ইরানি প্রেসিডেন্ট হাসান...বিস্তারিত

বাস চাপায় দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া – নগরবাড়ি মহাসড়কের দুর্গাদহ পয়েন্টে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মর্মান্তিকভাবে নিহত হয়েছে ২ স্কুল ছাত্র । গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতরা হলেন, গাড়াদহ ইউনিয়নের পুরানটেপরি গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাহেব আলীর ছেলে আরিফ (১৪) এবং একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাদিফ ওরফে সুমন (১৪) । গুরুতর আহত আরেক...বিস্তারিত

এবার ইঁদুরের ভাইরাসে নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৩ জনে । অন্যদিকে ইঁদুর থেকে ছড়িয়ে পড়া লাসা জ্বরে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ৭০ জনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এনসিডিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা । এনসিডিসি জানিয়েছে, নাইজেরিয়ার ৩ টি প্রদেশে লাসা জ্বর ভয়াবহ আকারে ধারণ করেছে...বিস্তারিত

ইরাকের মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে কে১ নামে এক মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বা আহতের খবর জানা যায়নি । ইরানে কাসেম সোলাইমানিকে হত্যার ৪০ দিন শেষ হওয়ার পর পরই এ রকেট হামলার ঘটনা ঘটল । ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার...বিস্তারিত

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩

আজ চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৫ জনে । বৃহস্পতিবার হঠাৎ করেই ভাইরাসটির আতুরঘর হুবেই প্রদেশেই ২৪ ঘণ্টায় প্রাণ হারান ২৪২ জন । সেই মৃতের সংখ্যায় শুক্রবার যুক্ত হয়েছে আরও ১১৬ জন । সব মিলিয়ে করোনা ভাইরাসে এ নিয়ে পুরো বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩ জনে । শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে,...বিস্তারিত

চীনের হুবেই প্রদেশের ক্ষমতাসীন নেতা বহিষ্কার

করোনা ভাইরাস প্রতিরোধে ব্যর্থতার দায়ে চীনের হুবেই প্রদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রাদেশিক নেতা জিয়াং চাওলিয়াংকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বহিষ্কার করা হয়। জানা গেছে, হুবেই প্রদেশে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সম্পাদকের দায়িত্বে ছিলেন। বুধবার মধ্যরাত পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন।...বিস্তারিত

পাকিস্তান সফরে এরদোয়ান

দুদিনের পাকিস্তান সফরে বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতে দেশ দুটির মধ্যে কৌশলগত অংশিদারিত্ব ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এরদোয়ান পাকিস্তান সফরে থাকছেন। এ সফরে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী সংহতি ও ঘনিষ্ঠতার প্রতি জোর দেয়া হয়েছে। এছাড়া পাকিস্তান-তুরস্কের কৌশলগত অংশিদারিত্বের...বিস্তারিত