fbpx
হোম amirulmanik

amirulmanik

পরমাণু চুক্তি নিয়ে যা বললেন ইসরাইল প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তিতে যাবে না ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংসদীয় কমিটির এক ব্রিফিংয়ে সোমবার বেনেট বলেন, ভিয়েনায় পরমাণু আলোচনা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন…তবে ইসরাইল ওই চুক্তির অংশ নয়। তিনি আরও বলেন, যদি কোনো লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে ইসরাইল চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ...বিস্তারিত

শিশু ধর্ষণের অপরাধে মাদ্রাসা শিক্ষকের কারাদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদের ভিতর শিশু ধর্ষণের অপরাধে মাদ্রাসা শিক্ষককে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ভাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছোট মেয়ে স্বপ্না বেগম ও তার জামাতা শাসছুদ্দিন ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় তাদের ৫...বিস্তারিত

মির্জা ফখরুল তার স্ত্রী করোনায় আক্রান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন, আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হন। আগের দিন সোমবার তার স্ত্রী রাহাত আরা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে তারা দুই...বিস্তারিত

গণপরিবহন চলবে অর্ধেক যাত্রী নিয়ে

করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ধরন ঠেকাতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।...বিস্তারিত

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে দেশটির সিক্রেট সার্ভিস নিউ ইয়র্কে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ব্রুকলিনের প্রসিকিউটররা বলেছেন, থমাস ওয়েলনিকি সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ‘জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে হত্যা, অপহরণ এবং শারীরিক ক্ষতি’ করার হুমকি দিয়েছেন। অভিযোগ, ওয়েলনিকি ২০২০ সালে জুলাইতে মার্কিন ক্যাপিটল পুলিশকে বলেন ট্রাম্প যদি...বিস্তারিত

ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন

বছরের শুরুতেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক ইমরানের প্রেমের গুঞ্জন চাউর হয়। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এক পোস্টে মুখ খুললেন এই অভিনেত্রী। রোববার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, গত বছরটি আমাকে বদলে দিয়েছে।...বিস্তারিত

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড তারকা শাহরুখ-গৌরীর ওপর। কিছু দিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। এরই মধ্যে পেলেন আবারও হুমকি। খবর হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, শুধু শাহরুখ খানের বাড়ি নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ফোনের অপর প্রান্তে থাকা এক যুবক। ৬ জানুযারি...বিস্তারিত

নৌকার পক্ষে নামার ঘোষণা শামীম ওসমানের

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সোমবার (১০ জানুয়ারি) সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘কোনো দল-মতের কারণে আমি রাজনীতিতে আসিনি। রাজনীতি করতে এসেছি জাতির...বিস্তারিত

মা হতে যাচ্ছেন পরীমণি

মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছিলাম। শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি...বিস্তারিত

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটসহ একাধিক সংগঠন। সোমবার সকাল ১০টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। সারা দেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা এখনও সেখানে যোগ দিচ্ছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি তোলা হয়েছে অবস্থান কর্মসূচি থেকে। এর আগে গত ১০ ডিসেম্বর...বিস্তারিত

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় পার্টি।  সোমবার বেলা ১১টার দিকে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক হয়। সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও...বিস্তারিত

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ১৭ জানুয়ারি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওইদিন বিকাল ৪টায় বঙ্গভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে এ আমন্ত্রণ জানানো হয়। গত ২০ ডিসেম্বর প্রথম...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠাগুলো চলছিল, ঠিক সেভাবেই চলবে।’ সোমবার করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন শিক্ষার্থীদের বড় একটা অংশ টিকা নিয়েছে...বিস্তারিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে সোমবার। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারির এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ভিন্ন মাত্রা ও আবেগের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে...বিস্তারিত

ওসি প্রদীপের রাষ্ট্রীয় পদক বাতিল চায় রাষ্ট্রপক্ষ

আলোচিত সেনাবাহিনীর (অব.)  মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের যাবতীয় রাষ্ট্রীয় পুরস্কার ও পদক বাতিলের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম আদালতের কাছে এ দাবি জানান। রোববার সকাল সোয়া ১০টা দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে আসামিদের উপস্থিতিতে আলোচিত...বিস্তারিত

দুদিন আগে ছিলাম ভাই, এখন হলাম গডফাদার কীভাবে?

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য শামীম ওসমান বলেছেন, ‘দুদিন আগে ছিলাম ভাই, এখন গডফাদার হলাম কীভাবে? এ প্রশ্ন আপনারা আইভীকে করেন। তিনি কীভাবে এ কথা বললেন। আমাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন আইভী।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) বর্তমান পরিস্থিতি নিয়ে  শামীম ওসমান বলেন, ‘দুদিন আগে একটি ভিডিও দেখলাম। সেখানে উনি (আইভী) বলছেন,...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (৯ জানুয়ারি) রাত ১০টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে করোনার সার্বিক পরিস্থিতি...বিস্তারিত

করোনায় আক্রান্ত মিথিলা

চলতি বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে। স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলা। গতকাল এই অভিনেত্রীর করোনা পজিটিভ এসেছে। মিথিলা নিজেই গণমাধ্যমকে করোনায় আক্রান্ত...বিস্তারিত

রাষ্ট্রপতির সংলাপে বিএনপি না এলেও কিছু থেমে থাকবে না:ওবায়দুল কাদের

রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নিলেও কোনও কিছু থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার (৮ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি। এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন...বিস্তারিত

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন

চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র ১১ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় এবিপিসির জরুরী সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহিত এ সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি সাংবাদিক তপন...বিস্তারিত