হোম বিনোদন করোনায় আক্রান্ত মিথিলা
করোনায় আক্রান্ত মিথিলা

করোনায় আক্রান্ত মিথিলা

0
0

চলতি বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে।

স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলা। গতকাল এই অভিনেত্রীর করোনা পজিটিভ এসেছে।

মিথিলা নিজেই গণমাধ্যমকে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই আমার মধ্যে করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। আবারও নমুনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে।’

মিথিলা জানান, করোনায় আক্রান্ত হলেও এই মুহূর্তে তার তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। তবে হালকা ঠান্ডা ও কাশি আছে। দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *