হোম বিনোদন মা হতে যাচ্ছেন পরীমণি
মা হতে যাচ্ছেন পরীমণি

মা হতে যাচ্ছেন পরীমণি

0
0

মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছিলাম।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতেও রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা শোনা যায়।

পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই।

আজ দুপুরে ফেসবুকে পরীকে ধন্যবাদ জানান শরিফুল রাজ।তাতে তিনি লেখেন ধন্যবাদ পরী।

পরীমণি দেড় বছর কাজ করবেন না বলে জানা গেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *