fbpx
হোম amirulmanik

amirulmanik

নৌযান চলাচল স্বাভাবিক

প্রচণ্ড বেগে উপকূলে তাণ্ডব চালানোর পর দাপট কমেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। এরই মধ্যে ক্রমেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব না থাকায় আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া অনুকূলে আসায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে সব ধরনের নৌযান...বিস্তারিত

‘৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব গ্রাহকদের শতভাগ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় লাগবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই তথ্য দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির আর্থিক...বিস্তারিত

আকাশ পরিষ্কার থাকলে আজ দেখা যাবে সূর্যগ্রহণ

আজ সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত এক বিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে...বিস্তারিত

দেশের সবগুলো হাইওয়ে ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সবগুলো হাইওয়ে ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে। যাতে যেকোনো দুর্ঘটনা ক্যামেরার আওতায় চলে আসে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, হাইওয়ে নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ গঠন কারা হয়েছে। কিন্তু আমাদের অগোছালো চলাফেরা চলতে থাকলে হাইওয়ে পুলিশ কী...বিস্তারিত

আ.লীগের মনিটরিং সেল গঠন,ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।  ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী সভা শেষে মনিটরিং সেল গঠন করা হয়। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তায়  দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও...বিস্তারিত

৯৬ মিনিট পর ফিরল হোয়াটসঅ্যাপ

প্রায় দু’ঘণ্টা। তবে মনে হচ্ছিল সেই দু’ঘণ্টাই কাটতে চাইছে না। শেষে কোটি কোটি ব্যবহারকারীকে স্বস্তি দিয়ে পরিষেবা স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপের। প্রায় দু’ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর দুপুর ২টো ২০ মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল হোয়াটসঅ্যাপ পরিষেবা। কিন্তু কী কারণে এই সমস্যা তা এখনও জানানো হয়নি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা-র পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপের...বিস্তারিত

‘৭ নম্বর বিপদ সংকেত’

ক্রমেই বাড়ছে শঙ্কা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সিত্রাংয়ের প্রভাবে দেশের বেশিরভাগ জেলায় ইতোমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা...বিস্তারিত

নির্বাচনে প্রতিদ্বন্দিতার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

তিনি আবার ফিরতে তৈরি। শনিবার টেক্সাসে ভিড়ে ঠাসা সভায় দাড়িয়ে তেমনই ইঙ্গিত দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আবার নামবেন তিনি। শনিবার, টেক্সাসে রিপাবলিকান ট্রাম্পের সভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। লোকে ঠাসা সেই জনসভায় দাঁড়িয়ে ট্রাম্প যা বললেন, তাতে উদ্বেলিত তার সমর্থকরা। বাইডেনের পূর্বসূরি...বিস্তারিত

নির্দেশ দেবেন কখন নামতে হবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। তিনি বলেন, কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে। রবিবার বিকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।...বিস্তারিত

যেভাবে এসেছে ঘূর্ণিঝড়ের নাম ‍‍`সিত্রাং‍‍` কেন?

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় বৃহস্পতিবার যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল, ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে, নিম্নচাপ, গভীর নিম্নচাপের রূপ পাওয়ার পর রোববার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর এ ঘূর্ণিবায়ুর চক্রের নাম দেয়া হয়েছে সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইডেট নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন...বিস্তারিত

লাশের রাজনীতি বিএনপি করে না: নজরুল ইসলাম

বিএনপি লাশের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। রোববার (২৩ অক্টোবর) বিকালে ২০ দলীয় জোটের শরিক দুই দলের সাথে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। তিনি বলেন, লাশ যদি আন্দোলনের হাতিয়ার হয় তাহলে বিএনপির প্রায় হাজার খানেক মানুষকে খুন করা হয়েছে,...বিস্তারিত

পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়

টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত কষ্টার্জিত জয় পেয়েছে। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে বিপদে পড়ে ভারত। সেই অবস্থা থেকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৪৫...বিস্তারিত

যে অঞ্চলে আঘাত হানতে পারে ‘সিত্রাং’

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। গত বুধবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এ তথ্য দিয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় জেলা সাতক্ষীরা,...বিস্তারিত

এক হাত ও এক চোখ নষ্ট হয়ে গেছে সালমান রুশদির

দুই মাস আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বক্তৃতায় অংশ নেয়ার প্রস্তুতিকালে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলা চালায় এক যুবক। সে হামলায় গুরুতর জখম হন রুশদি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও প্রাণে বেঁচে গেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তার এক প্রতিনিধি জানিয়েছেন- ওই হামলায় সালমান রুশদির একটি চোখ নষ্ট এবং এক হাত প্যারালাইজড...বিস্তারিত

জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না:মসিউর রহমান রাঙ্গা

জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। আসন্ন অধিবেশনে জাতীয় সংসদে জি এম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে বলে মন্তব্য করেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (রওশনপন্থি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মসিউর রহমান রাঙ্গা বলেন, আসন্ন অধিবেশনে সংসদে বেগম...বিস্তারিত

মক্কা-মদিনা জিয়ারত তারপর জেদ্দায় মমতাজের কনসার্ট

বিশ্ব সংস্কৃতি চর্চার দ্বার খুলে দিয়েছে সৌদি সরকার। এখন দেশটিতে সিনেমা হলে প্রদর্শিত হল হলিউড-বলিউডের ছবি। বাইরের দেশের শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় কনসার্টও। গত বছর নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরবে গান গেয়েছেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। গান গাইতে আবারও দেশটিতে গিয়েছেন এই শিল্পী। বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী। সঙ্গে...বিস্তারিত

মাধ্যমিকের শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির ৯ নির্দেশনা

ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনও তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনও পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড কমেন্ট, লাইক, শেয়ার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৩...বিস্তারিত

সিরাজগঞ্জে অবৈধ নসিমনের বেপরোয়া গতি কেড়ে নিল নিরীহ সিএনজি যাত্রীর প্রাণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মা ও ছেলে সহ আরো ৩ জন। রবিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মর্মান্তিক এঘটনাটি ঘটেছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুরস্থ প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপির বাসভবনের পাশে। ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর থানার এস আই আবু...বিস্তারিত

রাজধানীতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে

“সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে। নিম্নচাপের প্রভাবে রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া, যার প্রভাব পড়েছে রাজধানীতেও। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা পাওয়া...বিস্তারিত

যাত্রীবাহী জার্মান বিমান নিখোঁজ

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় পাঁচজন জার্মান নাগরিককে নিয়ে একটি ছোটো যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বিমানটি নিখোঁজ হয়। জার্মানির জননিরাপত্তামন্ত্রী জর্জ টরেস এ কথা জানিয়েছেন। খবর এএফপির। জার্মানির জননিরাপত্তামন্ত্রী বলেন, মেক্সিকো থেকে পাঁচজন জার্মান নাগরিক নিয়ে একটি ছোট বিমান শুক্রবার কোস্টারিকা থেকে নিখোঁজ হয়েছে। আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয়...বিস্তারিত