fbpx
হোম amirulmanik

amirulmanik

প্রধানমন্ত্রীর বিদেশ সফর কূটনৈতিক সফলতা-নতুন বার্তা দেখছে না বিএনপি

খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা ও ড. আসাদুজ্জামান রিপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী তিন দেশ জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে নতুন কোনো বার্তা দেখছে না বিএনপি। এ সফরে বিএনপির জন্য আন্তর্জাতিক মহলে কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও মনে করছে তারা। দলটির...বিস্তারিত

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই: কাদের

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র কোনো চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের অবতারণা করেনি। রোববার (৭...বিস্তারিত

খুলনার বাজারে লাগামহীন চিনি-পেঁয়াজ-আলুর দাম

সরবরাহে ঘাটতির অজুহাতে গত কয়েক সপ্তাহ ধরে খুলনার বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েই চলছে। এবার সে তালিকায় যোগ হয়েছে তেল, চিনি, পেঁয়াজ আর আলু। তেলের দাম একটু স্থিতিশীল থাকলেও অন্য তিন পণ্যের দাম যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। খুলনার বড় বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে দেখা গেছে, একেক বাজারে...বিস্তারিত

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় ভিড়লো ‘আনকা সান’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি আনকা সান বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে আসা এ জাহাজটি শনিবার (৬ মে) দুপুর ১২টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জাগো নিউজকে এ তথ্য...বিস্তারিত

দেশের অর্থনীতি ধ্বংসের ফন্দি আঁটছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়, তাদের আন্দোলনের রূপরেখা ষড়যন্ত্রের বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন দেশের অর্থনীতি ধ্বংস করার ফন্দি আঁটছে। তারা ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে। শনিবার (৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ...বিস্তারিত

নদী দখলে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত: ফখরুল

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নদী দখলের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তুরাগ নদীর তীরে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান করা হয়েছে নদী ভরাট করে। এর সঙ্গে সরকারের লোকজন জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ শুক্রবার (৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন:...বিস্তারিত

প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার) কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দেবেন। এটি কমনওয়েলথভুক্ত সব দেশের সরকার প্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন। লন্ডনের কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউজে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন। এছাড়া কমনওয়েলথ নেতাদের আলোচনা...বিস্তারিত

ফেসবুক পেজ-ইনস্টাগ্রামসহ ৯ অ্যাকাউন্ট হ্যাক: ডিবিতে হিরো আলম

ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন তিনি। মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। ডিবি কার্যালয়ে প্রবেশের আগে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা...বিস্তারিত

সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সোমবার (১ মে) বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফখরুল বলেন, এ কুখ্যাত আইন বাংলাদেশের জনগণের স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়, যা গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সরকার এ আইনের সুযোগ নিয়ে বিরোধীদলের...বিস্তারিত

তিন দফা কমার পর বাড়লো এলপিজির দাম

পরপর তিন দফা দাম কমার পর আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। চলতি (মে মাস) মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৩৫ টাকা, যা গত এপ্রিল মাসে ছিল এক হাজার ১৭৮ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়লো ৫৭ টাকা। তবে চলতি বছরের মার্চে একই পরিমাপের সিলিন্ডারের...বিস্তারিত

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক। সোমবার (১ মে) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার লক্ষ্মীর হাট গ্রামের মানিক...বিস্তারিত

খালেদা জিয়া বাসায় ফিরবেন কবে জানা যাবে মঙ্গলবার

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি কবে বাসায় ফিরবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগামীকাল মঙ্গলবার চিকিৎসকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সোমবার (১ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি...বিস্তারিত

খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে, বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। রোববার (৩০ এপ্রিল) দুপুরে...বিস্তারিত

দ্বিমুখী আচরণের কারণে জনগণের আস্থা হারিয়েছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বলছেন যে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি নেতাকর্মীরা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিচ্ছে। বিএনপির এই দ্বিমুখী আচরণের কারণে জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে। তিনি বলেন,...বিস্তারিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টা ২৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। গত ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া। হাসপাতালের...বিস্তারিত

‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা...বিস্তারিত

৮০ কিমি বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে ১৭ অঞ্চলে

৮০ কিমি বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে ১৭ অঞ্চলে দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ,...বিস্তারিত

মেট্রোরেলে এখনও ঈদের আমেজ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে স্বজনদের ঘুরিয়ে এনেছেন মিরপুরের বাসিন্দা আরিফ হাসান। ঈদের ছুটিতে ময়মনসিংহ থেকে আসা আত্মীয়দের নিয়ে মেট্রোরেল ভ্রমণ করেন তিনি। ছবি তুলে, ভিডিও করে মেট্রোরেলে প্রথমবার ভ্রমণের অভিজ্ঞতা সংরক্ষণ করছেন মোবাইল ফোনে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পল্লবী স্টেশনে কথা হয় আরিফ হাসানের সঙ্গে। তিনি জানান, ঈদের ছুটি কম হওয়ায় এবার বাড়ি যাওয়া হয়নি।...বিস্তারিত

অবাধ-সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে: কাদের

আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে এলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।...বিস্তারিত

টোকিও থেকে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী

জাপানে চারদিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রী তার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে আজ ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছাড়লেন। যুক্তরাষ্ট্র সফর শেষে...বিস্তারিত