fbpx
হোম জাতীয় ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

0

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না, বরং এটি একটি ‘মাফিয়া দল’। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই অবস্থায় তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, এই এলাকাটি দীর্ঘ সময় ধরে অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিগত যেকোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার কারণেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতিমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ বাহিনীর মনোবল ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মধ্যে একসময় ধারণা জন্মেছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সেই আস্থা ফিরিয়ে এনেছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হচ্ছে।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *