fbpx
হোম ট্যাগ "মমতা"

মমতাকে ৫ লাখ টাকা জরিমানা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন কলকাতার হাইকোর্ট। আজ বুধবার (৭ জুলাই) এ জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে তাকে জরিমানা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে। যা পরবর্তীকালে...বিস্তারিত

মমতার তৃণমূল আবারও ক্ষমতায়: বুথফেরত জরিপ

ভারতের পাঁচ রাজ্যে আট দফা ভোটের শেষে বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো মমতার তৃণমূল সরকার গড়তে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ৮ম ধাপের ভোট শেষ হওয়ার পর বুথফেরত বিভিন্ন জরিপে ২৯৪ আসনের বিধানসভায় এবার তৃণমূলের দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি। আগামী রবিবার ভোটের ফলাফল ঘোষণা করার...বিস্তারিত

যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি: মমতা

যেখানে ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি। লোকসভার পর তাদের উদ্ধত্য বেড়ে গিয়েছিল। আজ তার যোগ্য জবাব পেয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর স্পষ্ট হয়ে গিয়েছিল ফলাফলের বিষয়টি। এরপরই তৃতীয়বার দিল্লির ক্ষমতায় আসার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন জানাচ্ছিলেন দেশের বিজেপি বিরোধী নেতা-নেত্রীরা। প্রথমে ফোন...বিস্তারিত

নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবে মোদীর সঙ্গে কথা: মমতা

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করলে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতায় এনআরসিবিরোধী অবস্থান মঞ্চে এমনটাই বললেন তিনি। মমতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আলোচনা চান, আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করুক। গণতন্ত্রে কথা হতেই পারে। কিন্তু আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করতে হবে। তবে কথা হতে পারবে। আগে আইন...বিস্তারিত

অমিত শাহকে কঠোর হুশিয়ারি মমতার

দেশে আগুন জ্বালানোর অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের উদ্দেশে তিনি বলেন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি শুধু আপনার দলের (বিজেপি) সভাপতি নন। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুন। আগুন জ্বালানো নয়, আগুন নেভানোই আপনার কাজ। বিজেপি সরকারের নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে...বিস্তারিত

বিক্ষোভ এভাবে ছড়িয়ে যাবে তা ভাবতে পারেননি মোদি সরকার

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন পাস হলে বিক্ষোভ হবে এটা অনুমেয় ছিল কিন্তু এভাবে বিক্ষোভের আগুন স্বতঃস্ফূর্তভাবে গোটা আসামে ছড়িয়ে যাবে তা ভাবতে পারেননি ভারতের কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ শক্তি প্রয়োগের আগেই মারা গেছেন একাধিক মানুষ। আসামে বিজেপিরই সরকার থাকায় সেখানে প্রাণহানির ফলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিশেষ...বিস্তারিত

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক মমতার

ভারতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)’র বিরুদ্ধে গণআন্দোলোনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূলের এই নেত্রী বলেছেন, এনআরসি-সিএবি রুখতে প্রয়োজনে জেলে যাব। শুক্রবার দিঘায় মমতা বলেন, ইতোমধ্যে পাঞ্জাব, কেরালা রাজ্য সরকার সিএবি এবং এনআরসি চালু করবে না বলে জানিয়ে দিয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আমাদের জেলে পাঠাতে...বিস্তারিত

এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সংগ্রামের ডাক দিলেন মমতা

ভারতের জাতীয় নাগরিক এনআরসি ইস্যুতে এবার সংগ্রামের ডাক দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়ো রোডে ভারতের সংহতি দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে ৬ ডিসেম্বর দুপুরে বিজেপি এবং কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মমতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেওয়া হবে না। এর বিরুদ্ধে তৃণমূল এবং রাজ্যবাসীকে আন্দোলন গড়ে তোলার আহবান জানান এবং প্রত্যেক থানা...বিস্তারিত

বাংলায় এনআরসি হবে না: মমতা

এনআরসি নিয়ে ফের ভারতের কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, আর কোথাও যা-ই হোক না কেন, বাংলা মানবিকতা ও সংস্কৃতির জায়গা। এখানে এনআরসি হবে না। কারো ভয় পাওয়ার দরকার নেই। সংদের শীতকালীন অধিবেশনে বুধবারই এনআরসি নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সারা দেশে এনআরসি হবে বলে...বিস্তারিত

বুধবার মোদি-মমতা’র বৈঠক,বরফ গলবে কি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে একান্ত বৈঠকে বসতে যাচ্ছেন, মোদির তুখোড় সমালোচক ও অঘোথিস প্রধান প্রতিদ্বন্দ্বি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   দ্বিতীয় দফার মোদী সরকার ১০০ দিন পার করার পরে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন মমতা । প্রায় আড়াই বছর পরে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। বুধবার বিকেলে দিল্লিতে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন ‘বকেয়া...বিস্তারিত

মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া: বিজেপি নেতা

ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। শনিবার বিজেপির এই নেতার বক্তব্য, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান, তাহলে তাঁর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াই ভালো। এদিন সাংবাদিকদের সামনে সুরেন্দ্র সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ...বিস্তারিত

চা-ওয়ালা রূপে দেখা গেলো মমতাকে

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক শেষে মমতা ব্যানার্জিকে হঠাৎ দেখা গেলো ‘চা-ওয়ালা’ রূপে। দিঘা থেকে উদয়পুর যাওয়ার পথে হঠাৎ করেই সায়েন্স সিটির সামনে চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করান তিনি। আর সেখানেই নিজে হাতে চা বানিয়ে সবাইকে তা পান করান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই সময় এক বাচ্চাকে কোলে নিয়ে আদরও করেন মমতা। বুধবারের (২১ আগস্ট)...বিস্তারিত