fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

যুক্তরাষ্ট্রে করোনায় ৬ জনের মৃত্যু,ওয়াশিংটনে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার (০৩ মার্চ) প্রথমবারের মতো মেরিল্যান্ডে অবস্থিত জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত তিনদিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত বেশকয়েক জনের...বিস্তারিত

মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মী করোনায় আক্রান্ত

ইতালিতে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে অ্যামাজন জানিয়েছে, ইতালির মিলান শহরে প্রতিষ্ঠানটির দুই কর্মীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অ্যামাজনের মুখপাত্র প্যান পারলেট বলেন, মিলানে থাকা করোনায় আক্রান্ত কর্মীদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে,...বিস্তারিত

‘করোনা ভাইরাসের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক নেই’

করোনা ভাইরাসের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। তাই জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। সোমবার (২ মার্চ) করোনা প্রসঙ্গ নিয়ে প্রতিদিনকার ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা। এ প্রসঙ্গে তিনি বলেন,করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি। তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে...বিস্তারিত

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

চীনের করোনা ভাইরাস অ্যান্টার্কটিকা বাদে ছড়িয়ে পড়েছে সব মহাদেশে। এখন পর্যন্ত বিশ্বের ৫৬টি দেশে ধরা পড়েছে এ ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। রোববার (১ মার্চ) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩ জনে, যাদের মধ্যে ২৯১২ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছেন ৮৯...বিস্তারিত

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এটিই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত...বিস্তারিত

ইতালিতেও করোনার ভয়াবহ অবস্থা

ইতালিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । করোনা ভাইরাস ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে । সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির । আর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে । শনিবার (২৯ ফেব্রুয়ারি) একদিনেই দেশটিতে ৩০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । ইতালিতে মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১১২৮ জনে । ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায়...বিস্তারিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৯৭৯ জন

করোনা ভাইরাস এর সংক্রমণ বেড়েই চলেছে । চীনে ধীরে ধীরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও বিপরীত চিত্র বাইরের দেশে । এরই মধ্যে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে । চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে দুটি বাদে সবগুলোই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের ।...বিস্তারিত

করোনা ভয়াবহ রুপ নিতে পারে ভারতেও

ভারতেও করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা । উপমহাদেশটিতে এই ভাইরাস ছড়িয়ে পড়লে তা হবে ভয়াবহ । মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে । চীনের বাইরেও অন্যান্য দেশে করোনা ভাইরাসের গতিবিধির ওপর বিশেষ নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা । কোন...বিস্তারিত

করোনায় ইরানে ২১০ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি । ইরানে করোনা ভাইরাস (কভিড-১৯) ভয়াবহ আকার ধারণ করেছে । হাসপাতাল সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে । ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিসিবি পার্সিয়ান জানিয়েছে, নিহতদের বেশিরভাগই...বিস্তারিত

বেড়েই চলছে করোনা ভাইরাস

কোনোভাবেই থামছেইনা করোনা ভাইরাস । এর সংক্রমণ বেড়েই চলেছে । চীনে ধীরে ধীরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও বিপরীত চিত্র বাইরের দেশে । এরই মধ্যে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে । চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার দেশটিতে করোনা আক্রান্ত ৪৭ জন মারা গেছেন । এর মধ্যে দুটি বাদে সবগুলোই ভাইরাসের...বিস্তারিত

চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে

করোনা ভাইরাস প্রতিরোধে চীনে মানুষের চলাচলের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে প্রথম থেকেই । তবুও ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দেশটির প্রশাসনকে । ভাইরাসটি মহামারী আক্রমণের আগেই চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি শুরু হয় । সেই ছুটি চলতি মাসের ২০ তারিখের মধ্যে শেষ হয়ে গেলেও করোনা ভাইরাসের কবলে বিশ্ববিদ্যালয়গুলো এখনও খোলেনি । কবে নাগাদ খুলবে এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কবে...বিস্তারিত

করোনায় ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে । তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন । বৃহস্পতিবার হাদি খোসরো শাহী নামের ওই রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম । ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার । মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর । মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই...বিস্তারিত

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ রুপে করোনা ভাইরাস

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসের ভয়বহতা প্রকট আকার ধারণ করেছে । আশঙ্কা করা হচ্ছে বিশ্ব মহামারিতে রূপ নিতে যাচ্ছে করোনা । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোরিয়াতে একদিনেই সংক্রমণ মানুষের সংখ্যা ৫০৫ জন । যা করোনা ভাইরাস সংক্রমণের রের্কড । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬৬ জনে । এখন পর্যন্ত মারা গেছে ১৩ জন । সর্বশেষ যিনি মারা...বিস্তারিত

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনার ঘোষণা !

প্রাণঘাতী করোনা ভাইরাস এপ্রিলের শেষের দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন চীনের একদল বিশেষজ্ঞ দল । দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঝং নানশান বলেছেন, আমরা নিশ্চিত যে এপ্রিলের শেষের দিকে মূলত এ মহামারি নিয়ন্ত্রণে আসবে । তবে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ রোগের প্রাদুর্ভাব ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ হবে । এদিকে গত ১৫...বিস্তারিত

করোনার থাবা এখন পাকিস্তানে

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াল পাকিস্তানেও। পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিষয়টির সত্যতা স্বীকার করেছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর হেলথ বিষয়ক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ড. জাফর মির্জা করোনা সংক্রমণের ঘটনা নিশ্চিত করেন। টুইটারে তিনি একটি পোস্ট করে লিখেছেন, আমি পাকিস্তানে করোনার ভাইরাসের প্রথম দুটি কেসের ব্যাপার নিশ্চিত করতে পারি। ক্লিনিকাল স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে দুটি ক্ষেত্রেই যত্ন নেওয়া হচ্ছে এবং...বিস্তারিত

মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজ্বি সনাক্ত

এই প্রথম মদিনায় করোনা ভাইরাস সনাক্ত । প্রথমবারের মতো সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় করোনা ভাইরাস আক্রান্ত তিনজন হাজ্বিকে সনাক্ত করা হয়েছে । তাদের সকলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এদিকে স্থানীয় প্রশাসন সাথে সাথে ঐ হোটেলের সকল হাজ্বিকে সরিয়ে নিয়ে হোটেল বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যায় । হেরেমের ৬ নং গেট...বিস্তারিত

করোনা ভাইরাস এবার লাতিন আমেরিকাতেও

এবার লাতিন আমেরিকাতেও ছড়িয়েছে করোনা ভাইরাস । এখন পর্যন্ত বিশ্বের ৪৮টি দেশের মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে । ইরানে ৪৪ জন বেড়ে এ সংখ্যা হয়েছে ১৩৯ । ইতালিতে নতুন করে দেড়শ’ মানুষ সংক্রমণের শিকার হওয়ায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭০ জনে । দক্ষিণ কোরিয়াতে নতুন করে আক্রান্ত প্রায় ৬শ’ মানুষ । ব্রাজিল, নরওয়েসহ ৮ দেশ...বিস্তারিত

করোনাভাইরাস: ওমরাহ নিষিদ্ধ করলো সৌদি আরব

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।...বিস্তারিত

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৮০৪ জনের মৃত্যু হয়েছে । আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৬৬ জন । এখন পর্যন্ত ৩৩ হাজার ২০৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । চীনের মূল ভূখণ্ডেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪৯৭ । অপরদিকে, দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৪৪ জন...বিস্তারিত

কোরিয়ায় আরো ১৬৯ জন করোনায় আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১৬৯ জন। এই নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১হাজার ১শ৪৬ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্তদের মধ্যে একজন মার্কিন সেনা সদস্য...বিস্তারিত