fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

ইতালিতে ২৪ ঘন্টায় ১৬৮ জনের মৃত্যু

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ১৬৮ জন। যা দেশটিতে একদিনে মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড। এর ফলে ইউরোপীয় দেশটিতে নভেল করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩১ জনে; আক্রান্ত ১০ হাজারের বেশি। রোমের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালিতে নতুন করে আরও প্রায় ১ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এদিকে, মধ্যপ্রাচ্যের...বিস্তারিত

চীনে করোনায় মৃতের সংখ্যা ৪২৫৮

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৫৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। বিশ্বের ১১১টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। করোনা ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা...বিস্তারিত

বেশি দামে মাস্ক বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরমিানা

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষ অভিযোগ করেন, করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়েছে দিয়েছে। ২০/৩০ টাকা মূল্যের মাস্ক ১শ’ থেকে দেড়শ’ টাকায় বিক্রি করছে। এর প্রেক্ষিতে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পায় জেলা প্রশাসনের কর্মকর্তারা। চলমান পরিস্থিতিকে পুঁজি করে...বিস্তারিত

ভারতে মূর্তির মুখেও মাস্ক !

ভারতের ভারানসি (বেনারস) শহরের একটি মন্দিরের বিশ্বনাথ দেবতার মূর্তিতে মাস্ক পরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভক্তদের ওই মূর্তি স্পর্শ না করার আহ্বানও জানানো হয়েছে। গতকাল মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিশ্বনাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি। যেমন আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই। আনন্দ পান্ডে বলেন,...বিস্তারিত

করোনা ভাইরাস: আতঙ্কিত ডোনাল্ড ট্রাম্প

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে ভাইরাসটির সংক্রমণ ঘটাতে চায়। আর এই শঙ্কায় আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে শঙ্কিত না হলেও ভেতরে ভেতরে সে আতঙ্কিত। এজন্য হোয়াইট হাউজে করোনা শনাক্তে...বিস্তারিত

করোনার কারণে আন্দোলন কর্মসূচি স্থগিত: মির্জা ফখরুল

এবার করোনা ভাইরাসের কারণে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (১০ মার্চ) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। মহাসচিব বলেন, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে আবদ্ধ রয়েছেন।...বিস্তারিত

জুন পর্যন্ত থাকবে করোনা ভাইরাসের দাপট

ভয়াবহ পরিস্থিতির মধ্যে করোনা ভাইরাসের প্রকোপ জুন মাসের আগে কমবে না বলে এক পূর্বাভাসে দাবি করেছেন চীনা এক চিকিৎসক। শিগগিরই করোনার প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চীনের অন্যতম রোগ বিশেষজ্ঞ ঝং নানশান। অর্থাৎ আরও তিন মাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে করোনা ভাইরাস। ২০০২-২০০৩ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের আবিষ্কারক তিনি। রোববার চীনা...বিস্তারিত

উহান সফর করলেন চীনের প্রেসিডেন্ট

হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উহানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি। ১০ মার্চ সকালে তিনি উহানে পৌঁছান। সোমবার চীনে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা এই যে, গত কয়েকদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এই সফরে করোনা ভাইরাস প্রতিরোধ ও...বিস্তারিত

ইরানে ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনটাই অভিযোগ ইরানের। দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, ওয়াশিংটন একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। ওষুধ আমদানির ক্ষেত্রে তেহরান কোনও সীমাবদ্ধতার মুখে পড়ছে না বলে তারা যে দাবি করছে তা বড় ধরনের মিথ্যাচার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ১০ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। বিজান...বিস্তারিত

করোনা ভাইরাস মাস্ক থেকেও ছড়াতে পারে

মাস্ক পরলে সংক্রমণ থেকে বাঁচার চেয়ে সংক্রমিত হওয়ারই আশঙ্কা বেশি বলে বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা । আপাতত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় হাত ধোয়াসহ বিভিন্ন পদক্ষেপেরই পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. অ্যাডামস বলেন, এমনকি মাস্ক পরলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি...বিস্তারিত

ফরাসী মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেডিকেল পরীক্ষায় ফরাসী মন্ত্রী ফ্রাঙ্ক রিসটারের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, ১০ মার্চ মন্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মন্ত্রী ভালো আছেন, তিনি এখন তার প্যারিসের বাড়িতে অবস্থান করছেন। জানা গেছে,গত সপ্তাহের...বিস্তারিত

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

তিন জন করোনা শনাক্ত হওয়ার জেরে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কি না,সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিকেলে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো...বিস্তারিত

করোনা ভাইরাসে উ. কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

করোনা ভাইরাসে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একশ’র বেশি সেনা সদস্যের প্রাণ গেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। তবে উত্তর কোরিয়া বলছে ভিন্ন কথা। দেশটিতে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত করা হয়নি বলে দাবি করছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ডেইলি এনকের দেয়া তথ্য মতে, করোনার প্রভাবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় মারা গেছে ১৮০...বিস্তারিত

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

দেশে করোনা রোগী শনাক্তের পর কক্সবাজার জেলাজুড়ে মাস্ক, ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। ফার্মেসি ও দোকানগুলোতে দাম বেশি নেওয়া হচ্ছে। রবি ও সোমবার করোনা রোগী শনাক্তের পর আরেক দফা বেড়ে গেছে পরিচ্ছন্নতা সামগ্রীর দাম। মিলছেই না হ্যান্ড স্যানিটাইজার, সংকট আছে হ্যান্ড ওয়াশের উপকরণও। মাস্কের চাহিদা আকাশচুম্বি। এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজার...বিস্তারিত

আমি করোনা ভাইরাসে আক্রান্ত নই: জ্যাকি চ্যান

সম্প্রতি গুজব রটেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। আরোগ্য কামনার করতে থাকেন ভক্তরা। কেউ কেউ আবার ভালোবেসে ফেস মাস্কও পাঠিয়ে দেন তার কাছে। সেই সব গুজবের খোলাসা করলেন অভিনেতা নিজেই। তিনি বললেন,আমার এক স্টাফ জানিয়েছে একটা ভুয়া খবর ঘুরে বেড়াচ্ছে। তা হলো করোনায় আক্রান্ত হয়ে আমি নাকি কোয়ারেন্টাইনে আছি। আমাকে নিয়ে...বিস্তারিত

করোনাভাইরাস: সৌদি ফেরত দম্পতি হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল ইতালি ও স্পেন ফেরত দু’জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়। এদিকে গেল রোববার (৮ মার্চ) দেশে তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ...বিস্তারিত

পুরো ইতালিকে রেড জোন ঘোষণা

ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছে ৪৬৩ জন । আর এজন্য এই ভাইরাস মোকাবিলায় পুরো ইতালিকে রেড জোনের আওতায় আনা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি একটি ডিক্রি করে এ ঘোষণা দেন। এর আগে উত্তর ইতালির লম্বারদিয়াসহ ১৪টি প্রদেশে রেড জোন হিসেবে ঘোষণা দেয়া হয় যা আগামী ৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। সিভিল...বিস্তারিত

করোনার প্রভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

করোনা ভাইরাসের প্রভাবে দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় জাপানে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেষে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সকল জনসভা ও আলোচনা সভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত...বিস্তারিত

ক্রিকেটে দর্শক সমাগম না করার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

বিসিবিকে ক্রিকেট ম্যাচে দর্শক সমাগম না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনা ভাইরাস মারাত্মক রোগ নয় তবে এটা ছোঁয়াচে। আজ সোমবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। আমরা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব ম্যাচে যেন দর্শক...বিস্তারিত

রসুন , রুপার পানি বা গরম পানি খেলে করোনা দুর হবে !

মহামারীতে রুপ নিয়েছে করোনা ভাইরাস। ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনা ভাইরাস প্রতিরোধে নানা ধরনের স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। তবে অনলাইনে যেসব স্বাস্থ্য পরামর্শ পাওয়া যাচ্ছে, সেসব প্রায়ই  বিপজ্জনক বলে গবেষকরা দাবি করেছেন। যেমন, ফেসবুকে করোনা ভাইরাস প্রতিরোধে রসুন খাওয়ার কথা বলা হয়েছে। তবে এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি সম্পূর্ণ ভুয়া তথ্য বলে...বিস্তারিত