হোম আন্তর্জাতিক পুরো ইতালিকে রেড জোন ঘোষণা
পুরো ইতালিকে রেড জোন ঘোষণা

পুরো ইতালিকে রেড জোন ঘোষণা

18
0

ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছে ৪৬৩ জন । আর এজন্য এই ভাইরাস মোকাবিলায় পুরো ইতালিকে রেড জোনের আওতায় আনা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি একটি ডিক্রি করে এ ঘোষণা দেন। এর আগে উত্তর ইতালির লম্বারদিয়াসহ ১৪টি প্রদেশে রেড জোন হিসেবে ঘোষণা দেয়া হয় যা আগামী ৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

সিভিল প্রোটেকশনের দেয়া তথ্য অনুসারে, ৯ মার্চ এ ভাইরাস প্রতিরোধ করার চেষ্টায় পুরো দেশে রেড জেনের মধ্যে এনে এ নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু জরুরি ভ্রমণ, কর্ম ও স্বাস্থ্যগত সমস্যা ছাড়া কেউ বের হতে পারবেন না। রেড জোনের বাসিন্দারা ইচ্ছে করলে বাসা থেকে বের হতে পারবেন না। বহিরাগত কেউ প্রবেশও করতে পারবে না। রেড জোনের দোকানগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখতে পারবে যা আগের তুলনায় কয়েক ঘণ্টা কম খোলা থাকবে।

সরকারের এ ডিক্রি আজ থেকে কার্যকর হবে। যদি এই রেড জোনের আইন কেউ অমান্য করে তাহলে ২০৬ ইউরো জরিমানা অন্যথায় ৩ মাসের জেল দেয়া হবে বলে জানিয়েছে ইতালি সরকার।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *