fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

করোনা ভাইরাসে ভয়াবহ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র

দিন দিন করোনা ভাইরাসে পুরো বিশ্ব যেনো মৃত্যুপুরী হয়ে উছেছে ।  বিশ্বের প্রায় সব দেশেই এখন করোনা ভাইরাসের প্রকোপ । চীন এবং ইতালির পর এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। একদিনেই নতুন করে আরও ১১ হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট...বিস্তারিত

দিন দিন করোনায় মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন

চীন ও ইতালির পর নতুন করে মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। নতুন করে স্পেনে আরও ৭ হাজার ৪৫৭ জন  আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন। স্পেনে এ পর্যন্ত...বিস্তারিত

ওরস মাহফিল বন্ধ করতে বলায় পুলিশকেই মারধর

ওরস মাহফিল বন্ধ করার বলায় বগুড়ার দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন ওই মাজারের অনুসারীরা। গতকাল রাতে শহরের গোয়ালগাড়ী এলাকায় শাহ্ সেরাজুল হক চিশতীর মাজার প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং ২০ জন মাজার অনুসারীকে আটক করে থানায় নিয়ে যান। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন...বিস্তারিত

আজ মহান স্বাধীনতা দিবস

বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক একটি দিন ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। বাঙ্গালি জাতিসত্তার আত্মপ্রকাশের এক মাহেন্দ্রক্ষণ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এরপর গ্রেফতার করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারও আগে ৭ মার্চ বঙ্গবন্ধু আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া...বিস্তারিত

জাতির উদ্দেশ্যে ভাষণে ঘরে নামাজের পরামর্শ প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুসলিমদের মসজিদে না গিয়ে ঘরেই নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে অন্যান্য ধর্মের মানুষকেও ঘরে বসেই প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ সব কথা বলেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি...বিস্তারিত

আইইডিসিআর নিয়ে আতিকা রোমার ফেসবুক পোষ্ট ভাইরাল

আতিকা রোমা নামে ঢাকায় বসবাসরত করোনায় আক্রান্ত সন্দেহের এক নারী আজ তার ফেসবুক পোষ্টে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) অসহযোগিতার কথা তুলে ধরেন।  যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইইডিসিআরের এমন আচরণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নিচে লতিকা রোমান ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো… “এই দেশ এই দেশের সিস্টেম...বিস্তারিত

এবার করোনায় আক্রান্ত হলেন যুবরাজ চার্লস !

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের যুবরাজ চার্লস। বুধবার ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা প্রিন্স ও তার স্ত্রীর শরীরের পরীক্ষা করেন। সেখানেই ধরা পড়ে চার্লসের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি। করোনার উপসর্গ দেখা দেয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এরপর, পরীক্ষা করা হয় চার্লসের স্ত্রী ক্যামিলাকে। করোনা ভাইরাস পাওয়া না গেলেও আইসোলেশনে...বিস্তারিত

করোনায় কেমন আছে এরদোয়ানের তুরস্ক ?

তুরস্কে জ্যামিতিক হারে বেড়েই চলছে COViD-১৯ এ আক্রান্তের সংখ্যা। এই পর্যন্ত করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা প্রায় ১৫২৯ জনে ছাড়িয়েছে, মারা গেছে ৩৭ জন, বন্ধ করে দেওয়া হয়েছে সকল স্কুল , কলেজ বিশ্ববিদ্যালয় সহ জনসমাগমপূর্ণ সকল প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি জুমার নামাজসহ মসজিদে জামাতে নামাজ আদায় করা সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয় । ঘরে বসে যথাসম্ভব...বিস্তারিত

অবশেষে দুই শর্তে মুক্তি পেলেন খালেদা জিয়া

অবশেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড স্থগিত করে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। সেখান থেকে গন্তব্য গুলশানের বাসভবন। এরআগে, দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে দলটির মহাসচিব মির্জা...বিস্তারিত

মানিকগঞ্জের একটি গ্রামকে লকডাউন করেছে প্রশাসন

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যক্তিকে দাফন করার পর একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে ৬টি বাড়ির ২৬ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামকে লকডাউন এবং কোয়ারেন্টাইন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। নিহতের ভাই আব্দুল মালেক জানান, ঢাকার মেট্টোপলিটন মেডিকেল সেন্টারে ক্যাশিয়ার পদে চাকরি করতেন আলমগীর...বিস্তারিত

করোনায় তহবিল গঠনের ঘোষণা দিলেন ক্রিকেটাররা

বেতনের ৫০ শতাংশ দিয়ে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায়দের জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। আজ দুপুরে মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে এই তহবিলের কথা জানান। ক্রিকেটার মুশফিকুর রহিম এর ফেসবুকে পোস্টটি পাঠকের জন্য তুলে ধরা হলো।- ‘‘আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন...বিস্তারিত

এবার মাদারীপুর জুড়েই জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা

মাদারীপুরের শিবচরের পর এবার পুরো জেলাতেই জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। রাতে এই গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। শিবচরের একটি বিদ্যালয়ে খোলা হয়েছে ১০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এরইমধ্যে দুই চিকিৎসককে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। মাদারীপুরের রাস্তায় রাস্তায় জীবানুনাশক ছিটানো হচ্ছে। নিত্যপণ্যের দোকান-পাট বাদে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে শিবচরের আরও...বিস্তারিত

যে কোনো সময় মুক্তি পাবেন খালেদা জিয়া: ওবায়দুল কাদের

যেকোন সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয় হলেও আবেদনটি তার পরিবার থেকে করা হয়েছে। নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়েছেন বলে আজ সকালে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান । কখন মুক্তি পাবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,...বিস্তারিত

সদ্যোজাত এক শিশুর নাম করোনা !

বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত । যে আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের মারা গেছে ১৮ হাজারেও বেশি মানুষ। তারপরও এই ভাইরাসের নামে সদ্যোজাত এক শিশু কন্যার নাম রাখা হল করোনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। বিষয়টি জানাজানি হওয়ায় অবাক হয়েছেন নেটিজেনরা। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে মানুষ যে এই রকম নামকরণ করতে পারে তা ভাবতেই পারছেন...বিস্তারিত

করোনায় মুক্তি পেতে কোরআন খতম দিয়েছেন পপি

বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারা গেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তাই করোনার প্রভাব থেকে মুক্তি পেতে চিত্রনায়িকা পপি তার গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় কোরআন খতম দিয়েছেন। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা। এ প্রসঙ্গে পপি বলেন, যতটুকু...বিস্তারিত

করোনা ভাইরাসকে স্বাগত জানালেন নচিকেতা !

করোনার থাবায় মানুষ আজ ভীত, সন্ত্রস্ত। সবাই যেনো করোনার সঙ্গে যুদ্ধে লিপ্ত । সেই দানবকে হারাতেই হবে। পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি , যা কখনো চিন্তায় আসেনি যে এমন অবস্থায় পড়তে পারে বিশ্ব । চতুর্দিকে শুধু বাঁচার আকুতি । যে ভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিস্ময় ও আতঙ্কে থমকে গেছে মানবজাতি। করোনা নিয়ে মানুষের...বিস্তারিত

নিউইয়র্কে করোনায় একদিনেই ৫ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) ৩ জন নারী ও ২ জন পুরুষ মারা গেছেন। এলমাস্ট হসপিটালে ৬০ বছরের আব্দুল বাতেন, ৭০ বছরের নূরজাহান বেগম এবং ৪২ বছরের এক নারী, প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে ৫৯ বছরের এটিএম সালাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে হসপিটাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া অপর একটি...বিস্তারিত

স্পেনে করোনা আরও ভয়াবহ; ৬৮০ জনের মৃত্যু

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস । ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৬৮০ জন মারা গিয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৯১ জনে। এ ছাড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯২২ জন। ফলে এ পর্যন্ত স্পেনে...বিস্তারিত

ভারতে কঠোর নির্দেশনা; ১৩০ কোটি মানুষ অবরুদ্ধ

করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ প্রথম প্রহর থেকে শুরু হওয়া লকডাউন চলবে টানা ২১ দিন।এতে করে ভারতের প্রায় ১৩০ কোটি মানুষ অবরুদ্ধ। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লকডাউনের ঘোষণা দেন নরেন্দ্র মোদি। এর আগে রোববার, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘জনতা কারফিউ’ কর্মসূচিতে অংশ নেয় গোটা ভারত। তবে, দেশের পরিস্থিতি বিবেচনা করে এবার দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে...বিস্তারিত

করোনায় নতুন করে ১ নারী আক্রান্ত; ভবন লকডাউন

কক্সবাজারে এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তিনি যে  ভবনে থাকতেন তা লকডাউন করেছে প্রশাসন। জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়ার কারণে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। পাশাপাশি লাল পতাকা দিয়ে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেলে শহরের ৭ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পুকুর এলাকার ওই বাড়িটি লকডাউন করা হয়। হাসপাতালের...বিস্তারিত