fbpx

জাকির নায়েককে ভারতে পাঠালে মারা যেতে পারেন : মাহাথির

ভারতের বহুল আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে মালয়েশিয়া ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগ নিয়ে ইতোমধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। সম্প্রতি মালয়েশিয়ার চার মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় পর থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন শুরু হয়। সবশেষ বুধবার (১৪ আগস্ট) মালয়েশিয়ার মন্ত্রীপরিষদের সভায় ওই চার মন্ত্রী জাকির নায়েককে মালয়েশিয়া...বিস্তারিত

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রীঃ আমিরাত রাষ্ট্রদূত

আবুধাবিতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাস আবুধাবি। আলোচনার সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম। রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এর সভাপতিত্বে ও প্রথম সচিব রেয়াজুল হকের পরিচালনায় সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

সৌদি আরবের রিয়াদে শোক দিবস পালিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিক্ষক ও কমিউনিটির নেতাসহ বিভিন্ন পেশার অভিবাসীরাও অংশ...বিস্তারিত

পাকিস্তানে উড়ল ভারতীয় পতাকা

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে উড়ল ভারতের পতাকা। এছাড়া পালন করা হলো স্বাধীনতা দিবস। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার অনুপস্থিতিতে পতাকা উত্তোলন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌরব আলুওয়ালিয়া। সে সময় তিনিই ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় ভারত। এর মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে...বিস্তারিত

কাশ্মীরে প্রসূতির অটোরিকশা আটকে দিল ভারতীয় সেনারা, ৬ কি.মি. হেঁটে হাসপাতালে!

ইনশা আশরাফ নামের এক ২৬ বছর বয়সী গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয় গত বৃহস্পতিবার (৮ আগস্ট)। তবে সেদিন সকাল থেকেই ভারতীয় সেনা ও কাশ্মীরের মানুষদের মধ্যে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাশ্মীরের মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে এই সংঘর্ষ সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই ইনশার গর্ভের পানি ভেঙে যায়। শ্রীনগরের শহরতলীতে বেমিনা এলাকায়...বিস্তারিত

শোকাবহ ১৫ আগস্ট আজ

শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন। জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু...বিস্তারিত

কাশ্মীরের বিক্ষোভ স্বীকার করেছে ভারত সরকার

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সেখানে বড়সড় বিক্ষোভ হয়েছিল বলে স্বীকার করেছে ভারত সরকার। নিজেদের পূর্বের বক্তব্যও পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হলেও ভারত সরকার তা ‘অতিরঞ্জিত’ ও ‘ভুল’ খবর দাবি করেছিল। তবে মঙ্গলবার (১৩ আগস্ট) এক টুইটে শ্রীনগরে...বিস্তারিত

বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে আবদুল্লাহ মন্ডল (৪৬) নামে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীর। তবে, বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহত আবদুল্লাহ মন্ডল দামুড়হুদা উপজেলার ঠাঁকুরপুর গ্রামের মৃত গোলাম...বিস্তারিত

চামড়ার সঠিক চিত্র অভিজ্ঞরা বলতে পারবেনঃ ওবায়দুল কাদের

কোরবানির চামড়ার দাম কেনো নিম্নগামী তা অভিজ্ঞরা বলতে পারবেন। তবে এ বিষয়ে আমি গণমাধ্যমের তরফ থেকে জেনেছি। সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কেউ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকলে সেটিও খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে...বিস্তারিত

খালার বাড়ি যাওয়ার পথে ভিপি নুরের ওপর হামলা

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নুরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। নুরুল হক নুরের...বিস্তারিত

আমিরাতে ভিসা বন্ধের ৮ বছর: বিপাকে ব্যবসায়ীরা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধের ৭ বছর পেরিয়ে এখন ৮ বছরে। ২০১২ সালের এই তারিখ বাংলাদেশীদের জন্য আমিরাতের শ্রমবাজার বন্ধ হয়। মধ্যপ্রাচ্যেরর দ্বিতীয় শ্রমবাজারে ভিসা বন্ধ থাকায় দেশের প্রবাস গমনেচ্ছু যুবকরা যেমন হতাশ তেমনি আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানে জনবল সংকট দেখা দেয়। জনবলের অভাবে শুরুতেই বেশ কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ...বিস্তারিত

কি আছে গলি বয় রানার গানে?

কি আছে গলিবয় রানার গানে? ১০-১১ বয়সের এই গলিবয়খ্যাত রানার নাম এখন সবার মুখে মুখে। তার গাওয়া ঢাকাইয়া গলিবয় র‍্যাপ গানে এক ভিন্নমাত্রা যোগ করেছে। আমরা সচরাচর শুনে থাকি এ ধরনের গানে কি বলা হচ্ছে তা অস্পষ্ট। কিংবা সুরের মধ্যে কোন আকর্ষণ থাকেনা। নির্দিষ্ট কিছু শ্রোতা আছে যারা এই জাতীয় ভিন্ন স্টাইলের সুরকে পছন্দ করেন।...বিস্তারিত

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র উদ্যোগে গোলাম সারওয়ারের স্মরণসভা

সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবাষির্কীতে স্মরণসভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই। ১২ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবলী সাদিক। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ-সম্পাদক...বিস্তারিত

প্রবাসিদের আমিরাত আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়ার আহবান

বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের যেকোন সমস্যায় তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে কাছে থাকবে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। এছাড়া ভিজিট ভিসায় যে সকল বাংলাদেশি এখানে আসছেন অথবা আসতে চাচ্ছেন সকলকে এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বৈধভাবে বসবাসের আহবান জানান সাংবাদিক নেতারা। ১২ই আগস্ট (সোমবার) দুবাইয়ের আল মুতিনাস্থ গ্রীন দরবার রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব...বিস্তারিত

কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করবেনা ভারতীয় সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট স্পর্শকাতর। তাই কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে এখনই হস্তক্ষেপ না কেন্দ্রীয় সরকারকে আরও সময় দিতে চায় ভারতের সুপ্রিম কোর্ট। কাশ্মীর নিয়ে কোনওরকম তাড়াহুড়ো না করারও পরামর্শ শীর্ষ আদালতের। কাশ্মীরে ১৪৪ ধারা তুলে নিতে ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক সমাজকর্মী। তাঁর আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে...বিস্তারিত

রাজধানীতে অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ

রাজধানীতে অনুমতি ছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিভিন্ন ধরণের...বিস্তারিত

কাশ্মীর সীমান্তে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সব শেষ কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অস্ত্র পাঠানো হচ্ছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনী লাদাখে ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটি স্ক্যারদুতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে দাবি...বিস্তারিত

ঈদে কাশ্মীরীদের জন্য যা করলো পাকিস্তান

‘দখলীকৃত’ কাশ্মীরের প্রতি এবারের পবিত্র ঈদুল আযহা উৎসর্গ করেছে পাকিস্তান। দেশজুড়ে মানুষ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন। সরকার তাদের প্রতি আগে থেকেই আহ্বান জানিয়েছিল অতি সাধারণভাবে ঈদ উদযাপনের। এ বছর তারা ‘ভারত দখলীকৃত কাশ্মীরে’ বসবাসকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন এভাবে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে অনলাইন ডন এ খবর দিয়েছে। গত...বিস্তারিত

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ভারতের বিভিন্ন প্রান্তে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তার বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি আশা করেন যে ঈদ সমাজে শান্তি ও সুখের চেতনা প্রচার করবে। প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, “ঈদুল আযহা উপলক্ষে আমার শুভেচ্ছা। আমি...বিস্তারিত

খালেদার সঙ্গে দেখা করলেন পুত্রবধূ ও নাতনি

কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন পরিবারের ৬ সদস্য। সোমবার (১২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুপুরে তারা সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান। সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের ৬ সদস্য হলেন- বেগম খালেদা জিয়ার পুত্রবুধূ শর্মিলা রহমান, নাতনী জাফিরা রহমান, নাতনী জাহিরা রহমান,...বিস্তারিত