fbpx

রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন এরশাদের ছেলে

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নির্বাচন করার জন্য দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যনের কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন সাদ। এসময় সাদ বলেন, রাজনৈতিক পরিবারে যেহেতু আমার জন্ম। তাই রাজনীতিতে আমি নতুন...বিস্তারিত

তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ

দাওয়াতে ঈমানি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামি বক্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মামলা শুনানি শেষে খারিজ করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত। মামলাটি গ্রহণ করার মতো পর্যাপ্ত উপাদান না থাকায় তা খারিজ করে দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন। মঙ্গলবার (৩ সেপ্টোম্বর) সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১ সেপ্টেম্বর...বিস্তারিত

কক্সবাজারে অগ্নিকান্ডে ২ জনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলা গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২ জনের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৩) ও ওই দোকানের কর্মচারি আনোয়ার হোসেন (১৬)। ফিরোজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার লাল মিয়ার ছেলে এবং কর্মচারি আনোয়ার হোসেন একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে অগ্নিকান্ডে ৪টি দোকান...বিস্তারিত

জাবিতে ভিসি কার্যালয়সহ প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।  বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার সকাল থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।  কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরনো দুটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করছেন তারা। অবরোধকারীরা ভবন...বিস্তারিত

শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়ত থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়ত থেকে বিপন্ন একটি কালনাগিনী সাপ পাওয়া গেছে। সোমবার সাপটিকে শ্রীমঙ্গলে এক কলার আড়ত থেকে উদ্ধার করা হয় এবং পরে একই দিনে তা অবমুক্ত করা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়।...বিস্তারিত

১২ বছর ধরে ৫০০ কোটি টাকা খরচ করে প্রাসাদ বানিয়ে থাকা হলো না একদিনও 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের সরকারপাড়া গ্রাম। গ্রামে প্রবেশ করতে গেলে আপনাকে স্বাগত জানাবে শ্বেতপাথরের তৈরি বিশাল প্রাসাদ। আপনার মনে হতে পারে লন্ডনের ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রতিদিন শত শত দর্শক দেখতে যান ওই অট্টালিকা। দর্শকদের জন্য সেখানে গড়ে উঠছে হোটেল-মোটেল। বাড়ি ঘিরে ধীরে ধীরে তৈরি হচ্ছে পর্যটন এলাকা। ফলে বাড়ির মালিক কে বা কিভাবে তৈরি হলো...বিস্তারিত

সন্ন্যাসী থেকে কোটি কোটি ডলারের মালিক

একসময় সন্ন্যাসী ছিলেন। টানা ১০ বছর করেছেন সন্ন্যাস বাস। সেই তিনি এখন কোটি কোটি ডলারের মালিক। ওই ব্যক্তির নাম অ্যান্ডি পাডিকোম্বে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পরপর কয়েকটি দু:খজনক ঘটনা অ্যান্ডি পাডিকোম্বের জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। অ্যান্ডির বয়স যখন ২২, লন্ডনের একটি পানশালার বাইরে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে থাকাকালীন এক মদ্যপ গাড়িচালক তার বন্ধুদের ওপর গাড়ি...বিস্তারিত

মিন্নির মুক্তিতে আর বাধা নেই

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী মিন্নির হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে কোনো আদেশ দেননি আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশই বহাল থাকে। মিন্নির আইনজীবী জানান, এখন তার মুক্তিতে আর বাধা...বিস্তারিত

প্রত্যাবাসন কমিশনার ও ২ রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও দুই ক্যাম্প ইনচার্জকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আবুল কালামকে নতুন দায়িত্বে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে স্থানান্তর করেছে সরকার। সোমবার এসব সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পদে গত দায়িত্ব পালন করে আসছিলেন। আবুল কালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে...বিস্তারিত

টাইগারদের ওস্তাদ রাসেলের অভিষেক ৫ সেপ্টেম্বর

স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশের হেড কোচের পদটা খালি ছিল বেশ কিছু দিন। অবশেষে সকল নাটকীয়তা শেষে কিছুদিন আগেই সাবেক দক্ষিন আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোকে টাইগারদের নতুন ওস্তাদ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ডোমিঙ্গোর আগ্রহ থাকায় ও প্রেজেন্টেশন সন্তোষজনক হওয়ায় তাকে নিয়োগ দিয়েছে বিসিবি৷ আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হতে...বিস্তারিত

রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধের নির্দেশ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিটিআরসিকে আজ সোমবার এ নির্দেশ দেন। ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শুরু...বিস্তারিত

বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। বাংলাদেশ সফরকালে জাওয়াদ জারিফের ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবার ও ভাষণ দেবার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে।

বন্দুকযুদ্ধে আলোচিত জলদস্যু রানা ডাকাত নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুর্ধর্ষ জলদস্যু নুরুল কাদের প্রকাশ রানা ডাকাত (৩৪) নিহত হয়েছে। সোমবার (২সেপ্টেম্বর) ভোরে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল একটি বিদেশী পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রানা তালিকাভুক্ত জলদস্যু ছিলেন। তাঁর বাড়ি মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল...বিস্তারিত

পল্লী চিকিৎসকের চেম্বারে ৫০ কোটি টাকার সাপের বিষ!

দিনাজপুরে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ মো. রুহুল আমীন (৫৮) নামে একম পল্লী চিকিৎসককে আটক করেছে র‌্যাব-১৩। গতকাল রবিবার বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার উপশহর ১০ নম্বর বল্লেকের নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয়। আটক রুহুল আমীন দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পল্লী চিকিৎসক। র‌্যাব জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর...বিস্তারিত

বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করবে আজ ।  বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে। এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ অতিক্রম করে মগবাজার অভিমুখে রওনা হবে।র‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশ নেয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ১৯৭৮ সালের ১...বিস্তারিত

ইসরাইলে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস হয়েছে। এছাড়া সামরিক যানে থাকা সেনারা হতাহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রবিবার ইসরাইলের আভিভিম সামরিক ঘাঁটির সড়কে রাখা দুটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ’র দুটি সশস্ত্র...বিস্তারিত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আকতার হোসেনসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এএসআই আকতার হোসেন (৪২), কভার্ডভ্যানের হেলপার মো. সুমন (২৬) ও  মো. ফাহাদ (২৬)। গুরুতর আহতদের দুইজন হলেন- চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে রেকার...বিস্তারিত

আগামীকাল থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে

আগামীকাল থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার শুরু হচ্ছে। রবিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে ভারতে বিটিভির সম্প্রচার সম্পর্কিত এ তথ্য জানানো হয়। ওই তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডি ডি ফ্রি ডিশ...বিস্তারিত

মিন্নির জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ

বরগুনার রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার (০১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবী অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেন। এর আগে গত ২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই শর্তে মিন্নির জামিন মঞ্জুর করেন। জামিন-পরবর্তী প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার...বিস্তারিত

গণতন্ত্র ফেরাতে আমাদের আন্দোলন চলছে,আরো বেগবান হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফেরাতে আমাদের আন্দোলন চলছে এবং তা আরো বেগবান হবে। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি মিথ্যা বানোয়াট মামলায় অন্যায়ভাবে দেড় বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সারাদেশে নেতাকর্মীদেরও হয়রানি...বিস্তারিত