fbpx

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : তৃতীয় শ্রেণি পেয়েও গুরুত্বপূর্ণ পদে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মেয়াদে হওয়া বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগও বাড়ছে। শিক্ষার্থীরা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে তাঁদের অবস্থান একটাই, বর্তমান উপাচার্যের পদত্যাগ বা বিদায়। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে দিনে-রাতে আন্দোলন করে যাচ্ছেন। গতকাল বুধবার তাঁরা অনশনের পাশাপাশি...বিস্তারিত

জঙ্গি হামলার আশঙ্কায় ভারতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের আত্মঘাতী হামলার আশঙ্কায় ভারতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ৩০টি শহরের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এদিকে কাশ্মীর সঙ্কট নিরসনে একটি প্রস্তাবনা পাস করে আন্তর্জাতিক হস্তক্ষেপের ডাক দিয়েছে ব্রিটিশ লেবার পার্টি। বুধবার কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদারের...বিস্তারিত

প্যারোলে মুক্তি পেলেন তারেক রহমানের বন্ধু মামুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মায়ের মৃত্যুতে কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার (৯টা থেকে ১টা পর্যন্ত) জন্য মুক্তি পান তিনি। এর আগে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর বুধবার তার পক্ষে প্যারোলে মুক্তির আবেদনটি...বিস্তারিত

স্কুলছাত্রী অন্ত:স্বত্ত্বা হলো কিভাবে?

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমিকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে অবাধ মেলামেশায় তিন মাসের অন্ত:স্বত্ত্বা হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। বিষয়টি জানার পর ওই ছাত্রীর মা বাদি হয়ে মামলা করেছেন এবং প্রেমিক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মাসুদ রানা। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বিভিন্নস্থানে সময় কাটাতেন।...বিস্তারিত

ফু-ওয়াং ক্লাবে র‌্যাবের অভিযানে ১০ হাজার বোতল মদ জব্দ

পুলিশের অভিযানের দুই দিনের মাথায় রাজধানীর তেজগাঁওয়ের ফুওয়াং ক্লাবে ফের অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান শেষে বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য জব্দ করেছেন। বুধবার রাত ১২টায় অভিযান শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়। র‍্যাব জানায়, ১০ হাজার বোতল বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে। মাদক বিক্রির ৭ লাখ টাকা পাওয়া গেছে।...বিস্তারিত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে মালুকু প্রদেশের আমবনের প্রায় ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত...বিস্তারিত

ফের অস্থিরতা দেখা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনে

ফের অস্থিরতা দেখা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনে (ইফা)। টানা আন্দোলনের পর মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও গত সপ্তাহ থেকে  আবারও অস্থিরতা শুরু হয়েছে। ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল কয়েকজন কর্মকর্তাকে বদলি এবং কারণ দর্শানোর নোটিশ দেন। এরপরই মহাপরিচালকের আদেশ বাতিল করে পাল্টা আদেশ জারি করেছেন সংস্থাটির সচিব কাজী নূরুল ইসলাম। এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবারও সৃষ্টি...বিস্তারিত

ট্রাম্প-মোদির সভায় ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সভা চলছিল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রোববার (২২ সেপ্টেম্বর) হয়েছিল সেই সভা। সভা চলাকালীন হোটেলে বসে সবার সঙ্গে খাচ্ছিলেন একজন ভারতীয় দম্পতি। হঠাৎ ওই ভারতীয় নারী তার ব্যাগে খাবার লুকিয়ে নেন। এমনই এক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, হোটেলের একটি টেবিলে খাচ্ছেন...বিস্তারিত

কক্সবাজারে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে। এরা হলেন ওই এলাকার মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬০), তার ছেলে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৩), রোকেন বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া (৫) এবং...বিস্তারিত

কবর থেকে নারীর কঙ্কাল চুরির সময় এক যুবক আটক

জামালপুরে কবর খুঁড়ে নারীর কঙ্কাল চুরির সময় সহি উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বুধবার (২৫ সেপ্টেম্বর)  সকালে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে। আটক সহি উদ্দিন একই ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উত্তর সারমারা গ্রামের কবরস্থান থেকে ৯ মাস আগে...বিস্তারিত

ক্যাম্প থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা যুবতী আটক

কক্সবাজারে পাসপোর্ট করে মালয়েশিয়া পাড়ি দেয়ার প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ক্যাম্প থেকে পালিয়ে এসে ঈদগাহ এলাকায় ধরা পড়লো ৬ রোহিঙ্গা যুবতী। ২৪ সেপ্টেম্বর রাত ১০ টায় ঈদগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে তাদের আটক কররা হয়। এ সময় পাচারকারী সন্দেহে এক যুবককেও আটক করা হয়। ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃত নারীরা দালালের খপ্পরে পড়ে...বিস্তারিত

আমিরাতে ট্রাক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে আল আইনের আল কোয়া নামক স্থানে ট্রাক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি  রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন। গত রবিবার নিহত মুহাম্মদ নজরুল ইসলাম তার মালিকানাধীন কার ওয়াশের দোকানে প্রতিদিনের মতো কাজ করছিলেন। আনুমানিক সকাল ৯ টার সময় একজন পাকিস্তানি পরিস্কার করার জন্য পরিত্যক্ত একটি ট্রাক দোকানের  ভেতর নিয়ে আসেন। ঐ সময় নিহত নজরুল ট্রাকের পিছনে...বিস্তারিত

রোহিঙ্গা সম্প্রদায়কে ১ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীসহ মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত  ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকার বেশি নতুন মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্কে এই সহায়তার ঘোষণা দেয় দেশটি। একই দিন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই অর্থ বাংলাদেশে...বিস্তারিত

স্কুলে যুবলীগ নেতার হামলা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বাধাসহ ওই স্কুলের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।  বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গন ও রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ পালন করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জানিয়েছে। মানববন্ধনে প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন, যুবলীগ নেতা...বিস্তারিত

রাশেদ খান মেননকে আইনি নোটিশ

সংসদ সদস্য রাশেদ খান মেননসহ পাঁচ জনের নামে ক্যাসিনো ইস্যুতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান। এই নোটিশের পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানা গেছে । ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে সম্প্রতি...বিস্তারিত

চাকরি পেলেন ডিগ্রি পাশ রিক্সাওয়ালা

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বেশ ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক যুবক রিকশা চালায়, অথচ তিনি কলেজ থেকে গ্রাজুয়েট করা একজন ছাত্র। চাকরির অভাবে আজ তাকে রিকশা চালাতে হয়। মোবাইলফোনে ধারণ করা ভিডিওটি রাতারাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। অবশেষে সেই যুবকের চাকরির ব্যবস্থা হয় ‘ই এস গ্রুপ বিডি’ এই কোম্পানিতে। দিনাজপুরের বিরামপুর...বিস্তারিত

ক্যাসিনোর জন্ম হয়েছে হাওয়া ভবনে: কাদের

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে ক্যাসিনোর জন্ম হয়েছে হাওয়া ভবনে।  ক্ষমতাসীনরা প্রতিটি ঘরকে ক্যাসিনো বা জুয়ার আসর বানিয়েছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী একথা বলেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, হাওয়া...বিস্তারিত

সরকারের মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে: রিজভী

সরকারের মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে যা ঢাকতেই ক্যাসিনোতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিএনপি একযুগ ধরে ক্ষমতায় না থাকলেও সবকিছুতে আমাদের দলকে জড়ানো আওয়ামী লীগের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এ সময় ক্যাসিনোকে বৈধতা...বিস্তারিত

রাঘববোয়ালরাও রেহাই পাবে না: কাদের

ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস শুটিং ক্লাব পয়েন্টে নবনির্মিত আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি-অনিয়ম, মাদক, জুয়ার বিরুদ্ধে অ্যাকশন...বিস্তারিত

সুনামগঞ্জে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৯

মঙ্গলবারে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুঠা হাওরে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে পাঁচ এবং মঙ্গলবার রাতে চারজনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও ২ জন নিখোঁজ রয়েছে। সকালে উদ্ধার হওয়া চার লাশের পরিচয় পাওয়া যায় এবং একজন অজ্ঞাত। তারা হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা...বিস্তারিত