fbpx

ছাত্রলীগ নেতা নাজমুল লন্ডনে চারটি কোম্পানির মালিক

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম  লন্ডনে চারটি কোম্পানির মালিক হয়েছেন। এসব প্রতিষ্ঠানে শতকোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িতসহ ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বিনিয়োগকারী ভিসায় গিয়ে নাজমুল এখন বৃটেনে স্থায়ীভাবে বসবাস করছেন। অনুসন্ধানে জানা যায়, নাজমুলের নামে বৃটেনের কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন,...বিস্তারিত

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা : ২৬ ছাত্র-ছাত্রী আটক

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ২৬ জন ছাত্র-ছাত্রীকে। রোববার চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্কুল-কলেজের ২৬ ছাত্র-ছাত্রীকে আটক করে মহানগর পুলিশ। পরে আটককৃতদের থানা থেকে মুচলেকা দিয়ে  ছাড়িয়ে নেন অভিভাবকরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সিআরবি এলাকায় অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬ জন ছাত্র এবং ১০ জন...বিস্তারিত

গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন বাংলাদেশে বিক্রি বন্ধ ঘোষণা

গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন বাংলাদেশে বিক্রি বন্ধ ঘোষণা করেছে ওষুধ প্রসাশন। সেই সাথে আমদানি ও রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে বলে রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ওষুধ প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সারের উপাদানের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। এই...বিস্তারিত

‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে বিপাকে রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর ‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান! গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে রাবি উপাচার্য ‘জয় হিন্দ’ স্লোগান দেন বলে অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন। একজন স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্য...বিস্তারিত

ইমরানের ভাষণের পর ভয়ে কাশ্মীরজুড়ে ফের কারফিউ জারি ভারতের

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে কড়া বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার ভাষণের প্রভাবে জম্মু-কাশ্মীরজুড়ে বিক্ষোভ শুরুর ভয়ে ফের কারফিউ জারি করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইমরান ভারত কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নিলে ‘রক্তবন্যা বয়ে যেতে পারে’ বলে হুঙ্কার তোলেন। ইমরান খানের ওই ভাষণের পর নড়েচড়ে বসে...বিস্তারিত

সৌদি বাদশাহ’র দেহরক্ষীকে গুলি করে হত্যা

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ব্যক্তিগত দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। মক্কা পুলিশের এক মুখপাত্রের বরাতে  গালফ নিউজ জানায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। ওই মুখপাত্র জানান, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন বাদশাহর ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ বিন বাদাহ আল ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।...বিস্তারিত

শুধু কাশ্মীর নয়, চীনের মুসলিমদের জন্যও সোচ্চার হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রর

শুধু কাশ্মীরের মুসলমান নয়, চীনে মানবেতন জীবনযাপনকারী উইঘুর মুসলিমদের জন্যও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস এই আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে অ্যালিস ওয়েলস উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর চীনা সরকারের ভূমিকায় ইমরান খানের...বিস্তারিত

গাজা উপত্যকায় এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলবিরোধী আন্দোলনে ২০ বছর বয়সী সাহির ইভাদুল্লাহকে গুলি করে হত্যা করে হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবারের ওই আন্দোলনে ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের ওপর তাজা গুলি চালানো হয়েছে। নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় ফিলিস্তিনিকে...বিস্তারিত

হাজার হাজার সৌদি সেনা আটকের দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদির সেনাদের ধরা হয় বলে হুতিদের দাবি। এই তথ্য জানানো হয়েছে  বিবিসি অনলাইনের প্রতিবেদনে। হুতিদের এক মুখপাত্র বিবিসির...বিস্তারিত

ইয়েমেনে সৌদির সেনা কর্মকর্তাসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম আটক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। তবে সৌদি কর্তৃপক্ষ এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান...বিস্তারিত

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। তারা এখন ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা...বিস্তারিত

‘গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো’

গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইর্য়কে ম্যারিয়ট...বিস্তারিত

মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করবো: ইমরান খান, বক্তৃতার নিন্দা ভারতের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতিসংঘে দেওয়া বক্তব্য এখন ভাইরাল। দুই পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে পুরো বিশ্বকেই এর ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ১৫ মিনিটের বেশি সময় ধরে ভাষণ দেন...বিস্তারিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

বুধবার ঢাকায় পালিত হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস। রাজধানীর শ্যামলীতে স্থানীয় একটি হোটেলে ইউএসটিসি ফার্মাসিস্টস এসোসিয়েশন- ইউপিএ’র  উদ্যেগে দিবসটি পালন উপলক্ষে  আয়োজন করা হয় বিশেষ  আলোচনা সভার। সভায় বিশেষজ্ঞরা সকলের জন্য নিরাপদ ও কার্যকরী ঔষধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তারা কার্যকরী ওষুধ উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং ওষুধের  নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্রাজুয়েট...বিস্তারিত

কাশ্মীরের জামিয়া মসজিদ আট সপ্তাহ বন্ধ, শুধু নামাজ নয়, আজানেও রয়েছে নিষেধাজ্ঞা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর রাজ্যজুড়ে যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও তেমন একটা শিথিল হয়নি। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে মসজিদটিতে টানা আট সপ্তাহ বন্ধ রয়েছে জুমার নামাজ। জামিয়া মসজিদ ছাড়াও বেশ কয়েকটি মসজিদে জুমার নামাজ...বিস্তারিত

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে জঙ্গি হামলা

আফগানিস্তানে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করার লক্ষ্যে জঙ্গিরা দেশব্যাপী একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা এসব বিস্ফোরণ ঘটায়। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রাস্তায় বহু সৈন্য মোতায়েন করা হয়েছে। এরআগে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। রক্তক্ষয়ী এ নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার শক্ত প্রতিদ্বন্দ্বী দেশের প্রধান...বিস্তারিত

যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার কিনা তা শিগগিরই জানতে পারবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট গ্রেফতার হয়েছেন কিনা তা শিগগিরই জানতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার তিনি এ কথা জানান। পাশাপাশি ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার জন্য র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কেউ যেন অযথা হয়রানি না হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছেন তিনি |

যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৫ জন গ্রেফতার

যাত্রাবাড়ী থানা এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-  শামিম (২৪), মফিজুল (২৩), সেলিম (২৪), জাহিদ (২০) ও দিদার (১৬)। গ্রেফতারের সময় তাদের তাদের কাছ থেকে  ডাকাতি কাজে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় যাত্রাবাড়ী থানার ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা...বিস্তারিত

আমি ক্যাসিনো, জুয়া, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের পক্ষে: সামশুল হক

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন ঢাকা থেকে এসেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আকস্মিক শোডাউন করেছেন। বিমান বন্দরে তাদের শোভাযাত্রা করে নিয়ে যেতে পটিয়া উপজেলা থেকে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হন। শুক্রবার বিকেলে এ শোডাউনের ঘটনায় বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...বিস্তারিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল কিনবে তুরস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারার পক্ষে ইরানের তেল ও গ্যাস কেনা বন্ধ করা সম্ভব নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শাস্তির হুমকিকে ভয় পায় না আঙ্কারা। ইরানের ওপর...বিস্তারিত