fbpx

দিল্লিতে তীব্র শীত, রেড অ্যালার্ট জারি

ভারতের নয়াদিল্লিতে তাপমাত্রা নামতে থাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। কনকনে ঠাণ্ডায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। শুধু সড়কপথে নয়, শীতের প্রভাব পড়েছে রেল ও বিমানের ফ্লাইটে। ঘন কুয়াশার কারণে বিপর্যয়ে পড়েছে দেড় শতাধিক ফ্লাইট। দিল্লির আয়ানগরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর লোদি রোডে সর্বনিম্ন ১ দশমিক ৭। এ অবস্থায় শীতজনিত রোগীর...বিস্তারিত

ঢাকায় নারীর হাতে পুরুষ কুকুর!

২৬ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে দেখা গেছে এক নারীর হাতে ‘মানব কুকুর’! কি সাংঘাতিক তাইনা? বাংলাদেশে অনেকেই এটার সাথে পরিচিত না। ইতোমধ্যে মানব কুকুর ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় , অনেকে হিউম্যান ডগ শব্দটা নতুন শুনলেন হয়তো।এটা বিদেশি সংস্কৃতি।এটাকে ট্যাবু বলে। দিন দিন পশ্চিমা সংস্কৃতি কিভাবে আমাদের গ্রাস করছে! ন্যাশনাল...বিস্তারিত

ফেসবুক দিল চাকরির বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ২৩৮ কোটি ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে তিন কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দিকটি বিবেচেনা করে একটি পদে কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে ফেসবুক। বিজ্ঞাপনে ফেসবুক জানিয়েছে, বাংলাদেশের বাজার...বিস্তারিত

ভুতুড়ে নৌকায় মৃতদেহ উদ্ধার

পাঁচটি মৃতদেহ ও দু’টি মানুষের মাথাসহ একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে জাপানের উপকূল থেকে। জাপানের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিমের সাদো দ্বীপে শুক্রবার ভেসে আসে জাহাজটি। পরে শনিবার কর্তৃপক্ষ জাহাজের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে পারে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়া জাহাজটির গায়ে কোরিয়ান ভাষায় লেখা ছিল। জাহাজে থাকা মাথা দু’টি মৃতদেহগুলোর মধ্যে দু’জনের কিনা তা পুলিশ নিশ্চিত...বিস্তারিত

চীনে নামাজ আদায় করায় মুসলিম পর্যটক আটক

চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদে নামাজ আদায় করায় একদল মালয়েশিয়ান পর্যটককে আটক করেছে চীন। ‘অনুমতি’ না নিয়ে নামাজ পড়ায় তাদের আটক করা হয়। তবে ইতোমধ্যে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ওয়ার্ল্ড অব বাজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ছাড়া পাওয়ার পর মালয়েশিয়ায় ফিরে আটককৃতরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা জানান, ছাড়া...বিস্তারিত

আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন

আজ কিংবদন্তী শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী ও ১০৬তম জন্মদিন। জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। শিল্পাচার্যের জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী জয়নুল উৎসবের আয়োজন করেছে ঢাবির চারুকলা অনুষদ। চারুকলার নিকটবর্তী শিল্পাচার্য জয়নুলের সমাধিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে জয়নুল সম্মাননা দেয়া হবে ভারতের...বিস্তারিত

শিল্পাচার্য জয়নুল আবেদিনকে শ্রদ্ধা জানালো গুগল

বাংলাদেশের চিত্রশিল্পের অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে ডুডল প্রদর্শন করছে গুগল। রোববার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান বাংলাদেশি এই শিল্পীর ১০৫তম জন্মবার্ষিকী এবং ১০৬তম জন্মদিন। ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পুরোধা তিনি। তাঁকে ঘিরেই গুগলের বিশেষ আয়োজন। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি...বিস্তারিত

ঢাকার বুকে রোদের ঝলক

হাড় কাঁপানো শীতের মাঝে রাজধানীতে রোদের দেখা । ঘন কুয়াশায় ঢাকার সাধারণ মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এর মধ্যে রোদের ছোঁয়ায় নগরবাসী বেশ উৎফুল্ল । যদিও এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে। যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। কিন্তু আজ সকাল থেকে রাজধানীতে ধীরে ধীরে রোদের দেখা মিলে ।  সকাল ৯.৩০...বিস্তারিত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার ভোররাতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৬ ডিসেম্বর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতে ১২ দশমিক ৭ ডিগ্রি...বিস্তারিত

ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো নজরদারিতে: শিক্ষামন্ত্রী

ভর্তি বাণিজ্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি, সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বিকেলে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশ যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া গণমাধ্যমের সহায়তাও লাগবে।...বিস্তারিত

দুর্নীতি করলে বিমানে চড়া বন্ধ…বললেন প্রধানমন্ত্রী

দিনরাত পরিশ্রম করে দেশ গড়ছি, কেউ উন্নয়ন বরাদ্দে দুর্নীতি করলে কিছুতেই ছাড় পাবে না। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন দুটি ড্রিমলাইনার উড়োজাহাজের উদ্বোধন ও তৃতীয় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিমানের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। নিরাপত্তা তল্লাশিতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।...বিস্তারিত

ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। গত ২৬ ডিসেম্বর মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়। শনিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...বিস্তারিত

শিক্ষা ও গবেষণায় সম্মাননা পেলেন সৈয়দ আনোয়ার হোসেন

শিক্ষা এবং গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি সম্মাননা পেলেন প্রখ্যাত ইতিহাসবিদ, ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক, চেঞ্জ টিভি. প্রেস এর উপদেষ্টা সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আজ সকালে বাংলা একাডেমির ৪২তম সাধারণ সভার অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ইমিরেটাস অধ্যাপক, ড. আনিসুজ্জামান, ড. সৈয়দ আনোয়ারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন...বিস্তারিত

সোমালিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১

সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ তে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে কর্মব্যাস্তময় মোগাদিসুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে ভয়ানক গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। দেশটির আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিকাদির আব্দিরাহমান হাজি আদেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ হামলায় অন্তত ৬১ জন নিহত এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন। হতাহতের...বিস্তারিত

ব্যবসা করবেন মাহিয়া মাহি

অবসর পছন্দ করেন না মাহিয়া মাহি। তাই নিজের প্রতিষ্ঠান ‘ভারা’য় আরও সময় দিতে চাচ্ছেন তিনি। এই পোশাক ব্র্যান্ডের পরিসর আরও বড় করতে চান অভিনেত্রী । বলেন ‘অনেক স্বপ্ন নিয়ে ‘ভারা’র যাত্রা শুরু হয়েছিল। চলচ্চিত্রে ব্যস্ততার জন্য এতদিন সময় দিতে পারিনি। এখন ছবি নির্মাণ হচ্ছে না। আমিও নতুন কোনো চলচ্চিত্রের সঙ্গে নতুন করে যুক্ত হইনি। হাতে...বিস্তারিত

আবারো নির্বাচিত জিএম কাদের ও রাঙ্গা

জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জিএম কাদের ,মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।  সৃষ্ট নতুন পদে ‘চিফ প্যাট্রন’ হলেন রওশন এরশাদ। আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় পার্টির নবম কাউন্সিলে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। সম্মেলনে জানানো হয়, পার্টির মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গাই থাকছেন। এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান...বিস্তারিত

৩ হাজার ভারতীয় ইসলাম গ্রহণ করবেন

আগামী বছরের ৫ জানুয়ারি ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রায় ৩ হাজার দলিত সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। বর্ণবাদী হিন্দুদের হাতে নিপীড়নে অতিষ্ঠ হয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে মুসলিম হওয়ার এই ঘোষণা দিয়েছে ‘তামিল পুলিগালা কাটচি’ নামে একটি সংগঠন। খবর দ্য নিউজ মিনিটের। সালেম নামে জেলার বাসিন্দা রনজিত ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, দলিত সম্প্রদায়ের তিন হাজার সদস্য ধাপে...বিস্তারিত

মাহফিলে পুলিশ, উত্তেজিত জনতাকে থামালেন আযহারী

বৃহস্পতিবার কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বৃহত্তর খরুলিয়ার দরগাহ পাড়া ষ্টেশন সংলগ্ন মাঠে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আযহারীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মিজানুর রহমান আযহারী আসবেন শুনে প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে দূর-দুরান্ত হতে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিল প্রাঙ্গণে আসতে শুরু করেন। এ মাহফিলে দেড় লাখের বেশি লোক সমাগম ঘটেছে বলে জানিয়েছেন মাহফিলের আয়োজক...বিস্তারিত

জামাত ছাড়াই ঢাকা সিটির নির্বাচন করবে ২০ দলীয় জোট

জামায়াতে ইসলামীকে ছাড়াই ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থনের বিষয়েও সিদ্ধান্ত দেয়া হয়েছে জোটের বৈঠকে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে ব্রিফিং করে এ কথা জানান জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান । শরিক দলের হলেও ২০...বিস্তারিত

রওশন এরশাদ ছাড়াই জাতীয় পার্টির কাউন্সিল

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির প্রথম কাউন্সিল শুরু হয়েছে। তবে বিশেষ মর্যাদার ঘোষণা দিলেও রওশন এরশাদ অনুষ্ঠানে উপস্থিত হননি। তাঁকে ছাড়াই দলের জাতীয়  কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ শনিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় পার্টির কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি)...বিস্তারিত