fbpx

দুবাই প্রবাসীদের সাথে ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতের  দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেলের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শিবলী আল সাদিক। আলোচনায় অংশগ্রহণ করেন দেশ থেকে আগত একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ। এ্যানেল বলেন, ‌’প্রবাসে নানা...বিস্তারিত

ট্রাম্পের লাগাম টানলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে অভিযান পরিচালনার ক্ষমতায় লাগাম টানলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষে ২২৪-১৯৪ ভোটে পাস হয় রেজ্যুলেশনটি। তবে, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সেটা আটকে যাওয়ার শঙ্কাও রয়েছে। বিরোধী দলীয় প্রস্তাবে বলা হয়, ইরানের সাথে কোন সংঘাতে জড়াতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। অবশ্য, মার্কিনবিরোধী কোন অনিবার্য হামলা ঠেকাতে তার প্রয়োজন হবে না। সংবিধান অনুসারে,...বিস্তারিত

সোশ্যাল মিডিয়ায় এক দুঃসাহসিক শিশুর ভিডিও ভাইরাল

এক শিশুর দুঃসাহসিক কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই শিশুর কাণ্ড দেখে অনেকে বিস্মিত হয়েছেন। বাড়ির পাঁচতলার সরু সানশেড দিয়ে শিশুটিকে দৌঁড়াতে দেখা গেছে। ওই সময় শিশুটির অভিভাবক কাজে ব্যস্ত ছিলেন। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শিশুটি খুব সরু সানশেড দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা বেস্টনি ছিল না। শিশুটি ওই অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নেমে...বিস্তারিত

মার্কিন হামলায় তালেবান কমান্ডারসহ নিহত ৬০

আফগানে মার্কিন বিমান হামলায় তালেবান কমান্ডারসহ ৬০ জন নিহত । জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় এ হামলা চালানো হয়। ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে মার্কিনিরা এই হামলা চালায়। তবে এতে বেসামরিক...বিস্তারিত

তাবলিগের দুই পক্ষকে এক করার চেষ্টা করছেন ধর্ম প্রতিমন্ত্রী

তাবলিগ জামাতের দুই পক্ষকে একত্রে আনার চেষ্টা চলছে, যাতে আগামীতে একত্রে ইজতেমা আয়োজন করা যায় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে মুসল্লিদের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইজতেমা বিশ্বের কাছে একটি পবিত্র বিষয়। ইসলামের মৌলিক বিষয়ে কোনো...বিস্তারিত

আজ থেকে শুরু মুজিববর্ষের কাউন্টডাউন

আজ থেকে শুরু হচ্ছে মুজিববর্ষের কাউন্টডাউন বা ক্ষণগণনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে ১৭ মার্চ। এ উপলক্ষে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৩টি জেলার ৫৪টি স্থানে কাউন্ট ডাউনের ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। রাজধানীতে বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা উদ্বোধন ও লোগো উন্মোচন করবেন...বিস্তারিত

আজ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস

১০ জানুয়ারি বাঙ্গালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে স্বাধীন দেশে ফিরেছিলেন। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর শহীদের রক্তস্নাত বাংলার মাটি ও মানুষ এই দিন ফিরে পেয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু নিজে তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন-...বিস্তারিত

মজনু মিয়া যেনো সেই ‘জজ মিয়া কাহিনী’র মতো না হয়: জাফরুল্লাহ চৌধুরী

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) শিক্ষার্থী ধর্ষ‌ণের অভিযোগে একজন মজনু মিয়া‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। কিন্তু এই মজনু মিয়া যেনো সেই ‘জজ মিয়া কাহিনী’র মতো না হয়।’ আজ  জাতীয় প্রেসক্লাবের সামনে ‌‘গণতন্ত্র উদ্ধার আন্দোলনের’ আয়োজনে ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষণের অভিযোগে...বিস্তারিত

ইজেতমায় কয়েক স্তরের নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক

বিশ্ব ইজেতমায় দুই পর্বের স্থান বদলের সময় যেন কোনো গোলযোগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব। দুই পক্ষের মুরব্বিরাও সচেতন রয়েছেন বিষয়টি নিয়ে। বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব মহাপরিচালক। তিনি জানান, এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থাকবে আকাশ এবং নৌপথে টহলও। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, সরকারের সঙ্গে দুই...বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্রেকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান কাদেরের

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান তিনি। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে আমরা উদ্বিগ্ন। আমরা যুদ্ধ চাই না। সরকারের পক্ষ থেকে আমরা উভয়পক্ষের সরকারকে...বিস্তারিত

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করলো স্বামী

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করলো স্বামী । তমালিকা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল মিয়ার (৩০) বিরুদ্ধে। বুধবার গভীর রাতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চরসিংধা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে রাসেল মিয়া একই ইউনিয়নের পাশের গ্রাম...বিস্তারিত

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত: কাদের

দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অনেকেই। দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন তারা। তবে যারা এখনো প্রত্যাহার করেননি, তাদের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন...বিস্তারিত

আটক মজনু ৭ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক মজনুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ  বিকালে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। এর আগে মজনুকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা। বুধবার ভোর রাজধানীর শেওড়া রেল ক্রসিং থেকে মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ডিবির কাছে হস্তান্তর করে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের...বিস্তারিত

ঢাকায় বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের...বিস্তারিত

‘জামায়াতের সঙ্গে সংবিধান বিশেষজ্ঞের লিংক অব চেইন রয়েছে’

জামায়াতের সঙ্গে সংবিধান বিশেষজ্ঞের লিংক অব চেইন রয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম । গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম  এমন মন্তব্য করেছেন । আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত আলোচনা...বিস্তারিত

ইরাক-ইরান ফ্লাইট বাতিল তুরস্কের

তুরস্কের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স তার্কিশ ও পেগাসাস এয়ারলাইন্স ইরাক ও ইরানে নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। বুধবার দেশটির পক্ষ থেকে ফ্লাইট বাতিলের এ তথ্য দেয়া হয়। তার্কিশ এয়ারলাইন্সের বরাত দিয়ে আনাদালুর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইরাক ও ইরানে সব ফ্লাইট বাতিল করা...বিস্তারিত

বোমা বিস্ফোরণে সিরিয়ায় তুরস্কের ৪ সেনা নিহত

একটি গাড়ি বোমা বিস্ফোরণে উত্তরপূর্ব সিরিয়ায় তুরস্কের চারজন সেনা নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাস্তার পাশে নিরাপত্তা তল্লাশির সময় এই বিস্ফেরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য কারা দায়ী কিংবা কিভাবে ঘটেছে সেটা গণমাধ্যমকে জানাতে অস্বীকার করেছে তুরস্কের সেনাবাহিনী। গত বছরের অক্টোবরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তুরস্ক।...বিস্তারিত

রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন: দীপিকা

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিজেপির তোপের মুখে পড়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। দীপিকার নতুন ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাসীন নেতারা। শুধু এখানেই থেমে থাকেনি বিজেপি। দীপিকার প্রায় এক দশক আগেকার একটি ভিডিও খুঁজে বের করেছেন তারা। সেখানে এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, কোনো যুব নেতার কথা বলবেন, যিনি...বিস্তারিত

আমাদের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দ্বিতীয়: প্রধানমন্ত্রী

আমাদের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বস্ত্রমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে যে সেক্টরে উৎপাদন করেন সেই পণ্যের বাজার খুঁজবেন। কোন দেশে কোন পণ্যের চাহিদা সে অনুযায়ী...বিস্তারিত

নাইজেরিয়ায় আইএস’র হামলায় ২০ সেনা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মঙ্গুনো শহরে জঙ্গি সংগঠন আইএস’র হামলায় ২০ সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলার কারণে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১ হাজার মানুষ। স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গুনো শহরে প্রবেশ করে সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়।...বিস্তারিত