হোম বিনোদন রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন: দীপিকা
রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন: দীপিকা

রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন: দীপিকা

18
0

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিজেপির তোপের মুখে পড়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। দীপিকার নতুন ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাসীন নেতারা।

শুধু এখানেই থেমে থাকেনি বিজেপি। দীপিকার প্রায় এক দশক আগেকার একটি ভিডিও খুঁজে বের করেছেন তারা।

সেখানে এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, কোনো যুব নেতার কথা বলবেন, যিনি ভাল কাজ করছেন?

দীপিকার উত্তর ছিল, রাজনীতির বিষয়ে বেশি জানি না। যেটুকু টিভিতে দেখি, তাতে রাহুল গান্ধী আমাদের দেশের জন্য যা করছেন, তা উৎকৃষ্ট উদাহরণ। আশা করি, এক দিন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন।

এরপর তাকে প্রশ্ন করা হয়, আপনি চান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? কেন বিশেষ করে তিনি? জবাবে দীপিকা বলেছিলেন, নিশ্চয়ই (প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে)। ঐতিহ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি যুবকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *