fbpx

আওয়ামী লীগ মেয়র প্রার্থীর নির্বাচিত হওয়ার আশা প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দূতাবাসে চাকরিরত বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিয়ে গর্হিত কাজ করেছেন কূটনীতিকরা। তাদের পর্যবেক্ষণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ভোট দেয়ার পর এ কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ইভিএমে ভোট দেন তিনি।...বিস্তারিত

বৃটেনে ব্রেক্সিট কার্যকর

আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেল বৃটেন। এখন থেকে আর ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয় দেশটি। ৪৭ বছর ইইউয়ের সদস্য থাকার পর গত রাত স্থানীয় সময় ১১টায় নিজেরা আলাদা হয়ে নতুন যাত্রা শুরু করলো তারা। এর মধ্য দিয়ে সৃষ্টি হলো আরেক নতুন ইতিহাস। তবে ঐতিহাসিক এই মুহূর্তে ব্রেক্সিটের পক্ষের বৃটিশ নাগরিকরা উল্লাসে ফেটে পড়েন। ঠিক...বিস্তারিত

নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ নেই: তাবিথ আউয়াল

ঢাকা উত্তর বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেছেন কিছু কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে । আজ সকালে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেয়ার পর একথা বলেন তিনি । প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, এরইমধ্যে বেশ কিছু অভিযোগ পেয়েছেন । নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না । বলেন, জনগণের শক্তি নিয়েই দিনব্যাপী...বিস্তারিত

উহানে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো চীনের উহান শহরে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে তাদের ফিরিয়ে নেয়া হয়। বিশেষ ওই বিমানে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসক ছাড়াও এয়ার ইন্ডিয়ার একজন প্যারামেডিক সদস্য ছিলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিমানটি ভারতে পৌঁছায়। এনডিটিভি জানায়, আক্রান্ত কোনো যাত্রীর কারণে অন্য যাত্রী,...বিস্তারিত

৩৩ বছর পর মা ফিরে পেলেন মেয়েকে

১৯৮৬ সালে লালপুর উপজেলার আব্দুলপুর মিলকিপাড়া গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায় ৭ বছর বয়সের শিশু মুন্নি । তখন থেকেই তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবার । দীর্ঘ ৩৩ বছর পর পরিবারকে খুঁজে পেয়ে মুন্নি তার স্বামী সন্তানকে নিয়ে আসেন মায়ের বাড়ি । মা তার সন্তানকে পেয়ে যেমন খুশি, মাকে...বিস্তারিত

ফলাফল যাই হোক মেনে নেবো: আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ভোটের ফলাফল যাই হোক মেনে নেবো। শনিবার সকালে রাজধানীর উত্তরায় এক নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী এমন মন্তব্য করে আতিক বলেন, আমি আগেও...বিস্তারিত

ভোট নিয়ে শঙ্কা প্রকাশ তাবিথ আউয়ালের

গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হন। এ সময় তাবিথ সাংবাদিকদের কাছে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ভোট দেবার পর গণমাধ্যমে তাবিথ আউয়াল বলেন, আমি আমার কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দিয়েছি। আমি সফলভাবে ভোট দিতে পারলেও আমার মা ভোট...বিস্তারিত

প্রার্থীরা কে কোথায় ভোট দিলেন ?

ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচন ভোটগ্রহণ চলছে । আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত । এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই হেভিয়েট মেয়র প্রার্থী ভোট দিয়েছেন । আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন । আর বিএনপি মনোনীত মেয়র...বিস্তারিত

ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে । আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত । ঢাকা মহানগরীর ২ হাজার ৪৬৮ কেন্দ্রে হবে নেয়া হচ্ছে ভোট । গতকাল রাতের মধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে ইভিএমসহ ভোটের সব সরঞ্জাম । প্রথমবারের মতো ঢাকার দুই সিটি’তে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে...বিস্তারিত

আজ চীন থেকে ফিরছে ৩৪১ বাংলাদেশি

আজ চীন থেকে ফিরছে ৩৪১ বাংলাদেশি । তাদের মধ্যে রয়েছে ১২টি পরিবার ও ১৪ জন শিশু । আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চীন থেকে বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে । ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২ টার কিছু সময় পর । স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীনে অবস্থানরত বাংলাদেশিদের কেউ...বিস্তারিত

আবারও অসুস্থ ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবারও হঠাৎ শ্বাসকষ্টের কারণে ভর্তি  হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আজ সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির  ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান...বিস্তারিত

আওয়ামী লীগের বিজয় নিশ্চিত: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে নিশ্চিত । গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন । নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার সময় পরিচালিত এক জনমত জরিপের প্রেক্ষিতে তিনি এ...বিস্তারিত

বিশ্বব্যাপী ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি

বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও ।  বিশ্বে করোনা ভাইরাস ছড়ানোয় গতকাল রাতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি । এ ভাইরাসের উৎপত্তিস্থল চীনে শুক্রবার পর্যন্ত ২১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । দেশটিতে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জন । ডব্লিওএইচও বলছে, আরও ১৮ দেশের কমপক্ষে ১০০ মানুষের শরীরে করোনা ভাইরাস...বিস্তারিত

যুবকদের চাকরি না খোঁজার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরি না খুঁজে চাকরি দেয়ার মানসিকতা তৈরির জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন । আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি । প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার । বর্তমান যুব প্রজন্মের প্রায় সবাই উদ্যোক্তা হিসেবে বিকশিত হয়েছেন । তাদের মধ্যে...বিস্তারিত

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ২৯ সদস্য নিহত

আফগানিস্তানে পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ২৯ সদস্যকে হত্যা করেছে তালেবান । এ ঘটনায় অনিশ্চয়তায়, দোহায় মার্কিন ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার শান্তি আলোচনা । মঙ্গলবার রাতে উত্তরের কুন্দুজ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে আফগান সেনাবাহিনীর ১৫ সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা । এর আগে হামলা চালায় পাশ্ববর্তী বাঘলান প্রদেশের একটি থানায় । এতে নিহত হন ১৪...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ভয়ংকর চোরাচালান সুড়ঙ্গ

যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছে ভয়ংকর ও দীর্ঘতম চোরাচালান সুড়ঙ্গ। মেক্সিকো সীমান্ত ঘেঁষা ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে সুড়ঙ্গটির সন্ধান পায় মার্কিন কর্মকর্তারা। তথ্য নিশ্চিত করেছে  বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সুড়ঙ্গটি ৪৩০০ ফুট পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গটিতে লিফট, রেলপথ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রয়েছে। ওই  সুড়ঙ্গ দিয়ে ক্যালিফোর্নিয়া স্যান ডিয়াগো থেকে মেক্সিকো সিটির টিজুয়ানা পর্যন্ত যাওয়া যায়। তবে সুড়ঙ্গের সন্ধান মিললেও সেখান থেকে কাউকে আটক...বিস্তারিত

ঢাকা সিটিতে মোটরসাইকেল বন্ধ আজ রাত থেকে

মাত্র ১ দিন পর ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল। আর শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে বন্ধ হচ্ছে সব ইঞ্জিনচালিত যানবাহন। সেই সঙ্গে ভোটের দিন লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইসি। তবে আন্তজেলা লঞ্চ চলতে কোনও বাধা নেই।...বিস্তারিত

আজ সরস্বতী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে আজ। সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলছে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজা। সকাল ৮টায় শুরু হয়েছে পূজা অর্চনা। এরপর ৯টায়...বিস্তারিত

ওড়না পরা নিষিদ্ধ নয়: প্রধানমন্ত্রী

ওড়না পরা নিষিদ্ধ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তার সরকার সব সময় সতর্ক রয়েছে । তিনি বলেন, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি । প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও মেয়ে শিক্ষার্থীদের ওড়না...বিস্তারিত

করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭ জনের

চীনে করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে । এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সব দেশকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এখন পর্যন্ত ১৬টি দেশে আক্রান্ত কমপক্ষে ৬৮ জন । এর মধ্যে জাপান, ভিয়েতনাম আর জার্মানিতে মানবদেহ থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে নিশ্চিত করেছে...বিস্তারিত