fbpx

দেশে ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু !

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,১২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৩৪৮ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। স্বাস্থ্য...বিস্তারিত

বাবরির বিকল্প মসজিদ নির্মাণে প্রথম অনুদান দিলেন একজন হিন্দু !

ভারতের বাবরি মসজিদের বিকল্প অযোধ্যা মসজিদ নির্মাণে প্রথম অনুদান দিয়েছেন একজন হিন্দুধর্মাবলম্বী। গতকাল শনিবার মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জন্য প্রথম অনুদান হিসেবে ২১ হাজার রুপি প্রদান করেন লাখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মকর্তা রোহিত শ্রীবাস্তব। আন্তঃধর্মীয় সম্প্রীতিবোধ থেকে মসজিদ নির্মাণে অনুদান দিয়ে অংশগ্রহণ করেন রোহিত। সুন্নি ওয়াকফ বোর্ডের আওতাধীন ইন্দ্রো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সেক্রেটারি আতহার হুসাইন সংস্থার...বিস্তারিত

বসনিয়ায় মানব পাচারের খপ্পরে শত শত বাংলাদেশি

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো গত বুধবার ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা শহরের কাছের বনে ও পরিত্যক্ত ভবনে বাংলাদেশিসহ অন্তত ৫০০ অভিবাসন প্রত্যাশী আটকে পড়ার খবর জানিয়েছিল। বসনিয়া-হার্জেগোভিনার জঙ্গল ও পরিত্যক্ত ভবনে অভিবাসন প্রত্যাশী তিন শতাধিক বাংলাদেশি আটকা পড়েছে। প্রচণ্ড শীতে পলিথিনের ছাপড়া তুলে ক্রোয়েশিয়া সীমান্তের কাছে অপেক্ষমাণ এসব অভিবাসীর শেষ গন্তব্য ছিল ইতালি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)...বিস্তারিত

ট্রাম্পের জ্বর সেরেছে তবে বিপদমুক্ত নন: চিকিৎসক

তিনি বিকেলের বেশির ভাগ সময় কর্মব্যস্ত ছিলেন। হাসপাতালের বিশেষ কক্ষে তিনি সহজভাবে চলাফেরা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের জ্বর সেরেছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক সিন কনলি এক বিবৃতিতে স্থানীয় সময় গতকাল শনিবার এ তথ্য জানান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ সপ্তাহে তাঁর এশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন।...বিস্তারিত

সাড়ে ১৪ লক্ষ টাকা পেয়ে কি করলেন সিএনজি চালক ?

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর গ্রামের মরহুম এনামুল হোসেনের স্ত্রী রহিমা বেগম শহরের কাউতুলী থেকে নিজ বাড়িতে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। তার সাথে ছিল একটি ব্যাগে সাড়ে ১৪ লক্ষ টাকা, জমির দলিল ও ব্যাংকের চেক বই। কিন্তু সেই টাকাসহ ব্যাগটি সিএনজিতেই ভুলে ফেলে চলে যান। পরে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাসেম ভূঁইয়ার সহযোগিতায়...বিস্তারিত

মোহাম্মদপুরে গলাকাটা লাশ উদ্ধার !

রাজধানীর মোহাম্মদপুরে শিরু মিয়া (৪৫) নামের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। পেশায় তিনি একজন ঠিকাদার। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু ও রড সরবরাহ করতেন। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের...বিস্তারিত

আফগানিস্তানে তালেবানের হামলায় ১৫ জন নিহত

তালেবানদের হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনিখেল এলাকায় অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার গাড়িবোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদের দায়ী করা হয়েছে। খবর এএফপি ও আলজাজিরার। গনিখেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝাই গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশ কিছু সামরিক স্থাপনাও...বিস্তারিত

ভারতে প্রতিদিন গড়ে ৮৭ জন ধর্ষণের শিকার !

ভারতে ধর্ষণ নিয়ে রিপোর্ট প্রকাশ করলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি। এই সরকারি সংস্থা ভারতজুড়ে সব অপরাধের হিসেব রাখে। সেই রিপোর্ট থেকে উঠে এসেছে ভারতে ধর্ষণ ও অপরাধের ভয়াবহ ছবি। প্রতিদিন গড়ে ৮৭টা ধর্ষণ ভারতে প্রতিদিন গড়ে ৮৭টা ধর্ষণ হয়। ২০১৯ সালের হিসাব এটা। এনসিআরবি রিপোর্ট অনুসারে বছরভর মোট ৩২ হাজার ৩৩ জন নারী...বিস্তারিত

বিবেক জাগানিয়া গান ‘মানুষ কবে মানুষ হবে’

বর্তমান সময়ে মানুষের বিবেকের উল্টোপথ ধরে যাত্রার এক কঠিন সময়ের উপলব্ধি মূলক গান করেছেন জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। গান ‘মানুষ কবে মানুষ হবে’। গানটির কথা লিখেছেন এই সময়ের তারুণ্যের রাজপুত্র খায়রুল বাবুই। খায়রুল বাবুইয়ের  কথায় সুর দিয়ে গেয়েছেন আমিরুল মোমেনীন মানিক। সঙ্গীত পরিচালক এসকে সমীরের সঙ্গীতায়োজনে গানের কথাগুলো এরকম: তোমার প্রেমে প্রার্থনা কই/ধর্ম কেন বন্দী তালায়/শিক্ষা এবং...বিস্তারিত

এবার কারাবাখ শহরে আজারবাইজানের হামলা

নাগোর্নো-কারাবাখের প্রধান শহর স্টিপানাকার্তে আজারবাইজানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। গত রোববার থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চলে নতুন করে বড় রকমের সংঘর্ষ শুরু হয়েছে এবং এ পর্যন্ত সেখানে ২০০’র বেশি মানুষ মারা গেছে যার মধ্যে ৩০ জনের বেশি বেসামরিক লোকজন। শুক্রবার সেখানে টানা ষষ্ঠ দিনের মতো সংঘর্ষ চলেছে। কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে ফরাসি বার্তা...বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিজের নাম পরিবর্তনে সমালোচনার ঝড়

ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ. রোড এলাকার টাউন খালের ওপর থাকা ‘থানা ব্রিজ’ সেতুটি ‘ফকিরাপুল বা ঘোড়াপট্রি পুল‘ হিসেবেই মানুষের কাছে পরিচিত। হঠাৎ করে গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন, পৌরসভা ও সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে সেতুতে বসা ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষে ভিক্ষুকদের নগদ ২৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দিয়ে সেতুর উপরে...বিস্তারিত

পুলিশের তদন্তে মৃত, অথচ জীবিত ফিরে এলো মামুন !

অপহরণের পর খুন হওয়া যুবক মামুন ৬ বছর পর জীবিত ফিরে আসার ঘটনায় পুলিশ ও সিআইডির ৮ কর্মকর্তাকে তলব করেছে আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মামলায় বিভিন্ন মেয়াদে আসামি পক্ষের কারাভোগ এবং মৃত মামুন জীবিত ফিরে আসার ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদনও চেয়েছেন আদালত। মামলার তদন্তকারী পুলিশ, ডিবি ও সিআইডির ৬ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে...বিস্তারিত

ডোনাল্ড ট্রাম্প এখন হাসপাতালে; শারীরিক অবস্থার অবনতি

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হাসপাতালে নেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দেশটির কর্মকর্তারা জানান, শুক্রবার ট্রাম্পের শারীরিক অবস্থা ‘অবনতি’ হওয়ায় তাকে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর ট্রাম্প সামরিক হাসপাতালে কয়েক দিন থাকবেন। কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে...বিস্তারিত

স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কোল্লা পাথর সমাধিস্থল

কোল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত একটি দর্শনীয় স্থান ‘কসবা কোল্লা পাথর সমাধিস্থল’ যেটি কোল্লাপাথর নামে পরিচিত। একটি ছোট টিলার উপরে উপস্থিত এই সমাধি স্থলটি। এখানে রয়েছে একটি রেষ্ট হাউজ ও একটি জামে মসজিদ। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর...বিস্তারিত

সৌদির রিয়েল এস্টেট সেক্টরের ভ্যাট ৫% করা হলো

সৌদি আরব কিং সালমান গত শুক্রবারে সৌদি আরবের রিয়েল এস্টেট সেক্টরের ব্যাপারে একটি নির্দেশনা জারি করেন। এই নির্দেশনায় বলা হয় রিয়েল এস্টেট সেক্টরে যেকোন কেনা বেচায় ১৫ শতাংশ ভ্যাট এর বদলে এখন থেকে ৫ শতাংশ ভ্যাট নেয়া হবে। কিং সালমান এর দেয়া এই নির্দেশনা নিয়ে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মাদ আল-জাদান এক টুইটে বলেন, আমাদের রাষ্ট্রপ্রধান...বিস্তারিত

নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার !

রাজশাহীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্কুল ছাত্রের গলিত মরদেহ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৮ টায় রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই সকালে মরদেহ দুটি ভেঁসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।...বিস্তারিত

আজারবাইজানকে পরমাণু হামলার হুমকি দিলো আর্মেনিয়া !

আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষ ক্রমশ মোড় নিচ্ছে যুদ্ধের দিকে। যার একমাত্র বিতর্কিত কারণ হলো নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখলদারি নিয়ে। চলমান যুদ্ধে এবার পরমাণু অস্ত্র প্রয়োগেরও হুমকি দিয়েছে আর্মেনিয়া। মুসলিম রাষ্ট্র আজারবাইজানের হয়ে লড়তে ককেশাস পর্বতে পাকিস্তানী সেনাও হাজির হয়েছে বলে খবর মিলেছে। এক টেলিফোন কথোপকথনের সূত্র ধরে আর্মেনিয়ার সংবাদমাধ্যমের অভিযোগ, আজারবাইজানের হয়ে লড়াইয়ে অংশ নিচ্ছে...বিস্তারিত

এবার ট্রাম্পের করোনা আক্রান্ত নিয়ে জো’র খোঁচানো মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প বরাবরই করোনা ও লকডাউনের বিপক্ষে বরাবরই ছিলেন। আর মাস্ক ব্যবহারেও ছিলেন অমনোযোগী। সেই ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর নির্বাচনে তার প্রতিদ্ব্ন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন খোঁচা দিয়ে কথা বলেছেন। জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারীর গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক। জো ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা...বিস্তারিত

এ্যাশোসিয়েশন অব ধামরাই’র নির্বাচনী সভা সম্পন্ন

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা মন্নু কমিনিটি সেন্টারে মানিকগঞ্জ এ্যাশোসিয়েশন অব ধামরাই সংগঠনটির দ্বি-বার্ষিক ১ম নির্বাচনী সভা ২০২০ অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জ এসোসিয়েশন অব ধামরাই সংগঠনটি পরিচালনার জন্য সভাপতি নিবার্চীত হন ডা: এম. এ রউফ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন কাজী রাজিব হাসান । ‘আমরা মানিকগঞ্জ বাসি ঢাকার ধামরাই থাকি’...বিস্তারিত

কাকদের খাবার খাইয়ে উপহার পেয়ে আসছে যে শিশু !

কাকদের খাবার খাইয়ে বিনিময়ে তাদের কাছ থেকে উপহার পেয়ে আসছে ওয়াশিংটনের সিয়াটলের বাসিন্দা আট বছরের শিশু গ্যাবি ম্যান। চার বছর ধরে কাকদের খাবার খাইয়ে আসছে সে। বিনিময়ে পাওয়া উপহারের মধ্যে রয়েছে পুঁতি, মসৃণ পাথর, লেগো, ধাতব বস্তু, পেপার ক্লিপ, বোতাম এবং ফোমের টুকরা। জানা যায়, গ্যাবির খাবার ফেলে দেয়ার অভ্যেস ছিল। একদিন গাড়ি থেকে নেমে...বিস্তারিত