fbpx

দেড় বছর পর দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে রাজ্যটির সব স্কুল খোলা থাকবে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লিতে সম্প্রতি করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় ১৭ মাস পর স্কুলগুলো খুলে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে বেশ কিছু নিয়ম মেনেই শিক্ষা...বিস্তারিত

চলচ্চিত্র নির্মাতাকে পেটানোর অভিযোগ অভিনেতার বিরুদ্ধে

পাওনা টাকা ফেরত না দেওয়ায় ‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুবকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ঢাকাই ছবির আরেক অভিনেতা কাঁকন মিরাজের বিরুদ্ধে। এই নির্মাতা জানিয়েছেন, গত ২৬ আগস্ট রাত ১১টার পর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর মগবাজার পেয়ারাবাগ এলাকায় হামলার শিকার হন। কাঁকনের হামলায় গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার...বিস্তারিত

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রী বিরুদ্ধে পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত। এ সময় শুনানিতে ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলি ও দুদকের...বিস্তারিত

‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি ৪৩ বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। এ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি আজ ৪৪ বছরে পা...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানা যাবে চার দিন পর

করোনার সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কবে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বুধবার গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী...বিস্তারিত

‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি ৪৩ বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। এ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি আজ ৪৪ বছরে পা...বিস্তারিত

ধর্ষণের মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খায়রুল আলম (৩২) শেরে বাংলা নগর থানায় কর্মরত। মঙ্গলবার (৩১ আগস্ট) গুলশান থানার মামলায় তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম জানান। মামলার এজাহারে বলা হয়, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর...বিস্তারিত

আফগানিস্তানে শান্তি আনতে পারায় জনগণ খুবই খুশি: আনাস হাক্কানি

আফগানিস্তানে তালেবানের অন্যতম সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মার্কিন বাহিনীর সর্বেশেষ ফ্লাইটটি কাবুল বিমানবন্দর ত্যাগ করার পর সশস্ত্র গোষ্ঠীটির নেতারাও সেখানে জড়ো হয়েছেন। দলটির এক নেতা দাবি করেছেন, তালেবানরা আফগানিস্তানে শান্তি আনতে পারায় জনগণ খুবই খুশি। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তালেবানের ওয়েবসাইট পরিচালনাকারী তারিক গজনিওয়াল টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন। সেটিতে দেখা যায়,...বিস্তারিত

ভারত যে দাবি জানাল তালেবানের কাছে

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমবারের মতো কূটনীতিক পর্যায়ে তালেবানের সাথে ভারতের কূটনীতিকদের বৈঠক হয়। ওই বৈঠকে তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টেনিকজাইয়ের সাথে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দিপক মিত্তাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ বৈঠকের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দোহায় ভারতীয় দূতাবাসে দু’পক্ষের কথা হয়েছে। ওই বৈঠকে ভারতীয়...বিস্তারিত

বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আলহেলাল ইন্তেকাল করেছেন

কথাসাহিত্যিক, গবেষক, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক বশীর আলহেলাল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এদিকে বশীর আলহেলালের লাশ বিকেল ৫ টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয় এবং এখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একাডেমি কর্তৃপক্ষ...বিস্তারিত

সেই দুই মেয়েকে নিয়ে একসঙ্গে ১৫ দিন থাকতে মা-বাবাকে নির্দেশ

দুই মেয়েশিশুকে নিয়ে জাপানি মা ও বাংলদেশি বাবাকে গুলশানের একটি বাসায় ১৫ দিন একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের একসঙ্গে থাকার বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা। আর তাদের নিরাপত্তা দেবে পুলিশ। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে ১৯ আগস্ট...বিস্তারিত

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

মাদক মামলায় অবশেষে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও...বিস্তারিত

জিয়া সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু যুদ্ধ করেননি: শেখ হাসিনা

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু তিনি যুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন ঠিক আছে। কিন্তু তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির নেই। ফলে তিনি যুদ্ধ করেননি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায়...বিস্তারিত

রাশিয়ার দিকে মুখ করে মূত্রত্যাগে নিষেধাজ্ঞা

জনসমাগমস্থলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে জেল-জরিমানার ঘটনা নতুন কিছু নয়। তবে ইউরোপের দেশ নরওয়ে শুধু জনসমাগমস্থলই নয়, রাশিয়ার দিকে মুখ করে মূত্রত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। নরওয়ের জাকোবসিলভা নদীর তীর এলাকায় একটি নির্দেশনা জারি করেছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। সেখানে মোটা অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে, ‘রাশিয়ার দিকে ফিরে মূত্রত্যাগ...বিস্তারিত

এই বিজয় আমাদের সবার: জাবিহুল্লাহ মুজাহিদ

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। রাতে মার্কিন বাহিনী চলে যাওয়ার পরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এটিকে আফগানিস্তানের বিজয় হিসেবে বর্ণনা করেছেন গোষ্ঠীটির প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে মার্কিন বাহিনী চলে...বিস্তারিত

তালেবান কে সমর্থন দিলেন শহীদ আফ্রিদি

দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসেছে তালেবান। এ নিয়ে প্রকাশ্যেই নিজেদের শঙ্কার কথা জানিয়েছিলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। তারা যে তালেবান শাসন পছন্দ করেন না, সেটা এতেই স্পষ্ট। তবে পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি বলছেন ভিন্ন কথা। তালেবান ক্ষমতায় আসায় তিনি কোনো ক্ষতি দেখছেন না। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েতের এক ভিডিও...বিস্তারিত

বিয়ে করেই হজে যাবেন নায়িকা আঁচল, ছাড়বেন সিনেমাও !

শোবিজ অঙ্গনে এ মুহূর্তের গুঞ্জন, উঠতি গায়ক সৈয়দ অমির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা আঁচল। যদিও অনেকের দাবি, বাগদান পর্বও সেরে ফেলেছেন। কেউ বা আরেকটু বাড়িয়ে বলছেন, চুপিচুপি বিয়েও সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। দিব্যি ঘরসংসার করছেন এখন। এমন সব গুঞ্জন সত্য নয় বলে জানালেও গায়ক অমির সঙ্গে সম্পর্কের বিষয়টি অকপটেই স্বীকার...বিস্তারিত

পরীমণির সুবিচার চায় পরিচালক সমিতি

অভিনেত্রী পরীমণির পাশে দাঁড়ায়নি তার নিজের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে পরীমণির মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার সংগঠনটির প্যাডে এ বিবৃতি পাঠানো হয়। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিক মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরীমণির বিষয়ে যোগাযোগ...বিস্তারিত

তালেবানের বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ দিলেন ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন. আফগানিস্তানে তালেবানের হাতে যে বিপুল মার্কিন অস্ত্র পড়েছে তা ফেরত দিতে হবে অন্যথায় সেগুলোর জন্য মূল্য পরিশোধ করতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সমালোচনা করে রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমেরিকার ইতিহাসে এত বিশ্রীভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয় নি। একইসঙ্গে...বিস্তারিত

দেশ ছাড়লেন তালেবানের সাক্ষাৎকার নেওয়া সেই নারী

তালেবান কর্তৃক কাবুল দখল করার পর আতঙ্কে সবাই যখন দেশ ছেড়ে পালাতে চেষ্টা করছিল, ঠিক তখনই বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হন এক আফগান নারী টিভি উপস্থাপক। স্থানীয় টোলো নিউজের এই সাংবাদিক তালেবানের এক নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন। বেহেস্তা আরঘান্দ নামে ওই নারীও এবার আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, প্রথমে...বিস্তারিত