fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আজ বিকালে রৌশন আরা বেগমের দাফন আজিমপুরে

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা বেগমের মরদেহ ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রৌশন আরা বেগমকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তার পারিবারিক সুত্রে জানা যায়, সকালে রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে প্রথম, দুপুর ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় এবং বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে তৃতীয় জানাজা...বিস্তারিত

কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২ জন

আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝাউবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মেজর মেহেদী হাসান জানান, সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝাউবনে ইয়াবার চালান...বিস্তারিত

সুদানে আইনের মূল উৎস হবে শরীয়া আইন: সামরিক সরকার

সুদানে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল বলেছে, দেশে নতুন আইনের মূল উৎস হবে শরীয়া আইন। সুদানের ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল (টিএমসি)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শামসেদ্দিন কাবাশি বলেছেন, তারা বিরোধীদের দেয়া প্রস্তাবের বেশির ভাগের সঙ্গেই একমত। উল্লেখ্য, সুদানে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের বিষয়ে বিরোধ দলীয় নেতারা প্রস্তাবের একটি তালিকা হস্তান্তর করেছে। সেনাবাহিনীর কাছে...বিস্তারিত

সুবীর নন্দীর শারীরিক অবস্থার অবনতি

জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।  আজ সোমবার সকালে সুবীর নন্দীর পারিবারিক সুত্রে জানা যায়, আজ আরেক দফা হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। গতকাল রোববার রাতেও হার্ট অ্যাটাক হয় তাঁর। সিঙ্গাপুরে নেওয়ার পর  তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলো বরেণ্য এ সংগীতশিল্পীর। উল্লেখ্য, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আরও একবার হার্ট অ্যাটাক হয়েছিল।...বিস্তারিত

চীনের নিপীড়ন শিবিরে আটক ৩০ লাখ মুসলিম: যুক্তরাষ্ট্র

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষকে চীন সরকার নিপীড়ন শিবিরে আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। উইঘুরসহ অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের গণ–আটকের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা অধিদপ্তরের এশিয়া নীতির পরিচালক র‍্যান্ডেল শ্রিভারের এই মন্তব্যে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা অধিদপ্তরের সহকারী সচিব...বিস্তারিত

বিএনপির আরও সাংসদ শপথ নিতে পারেন

জাহিদুর রহমানের পর বিএনপির আরও কয়েকজন সাংসদ আজ-কালের মধ্যে শপথ নিতে পারেন বলে গুঞ্জন চলছে। এ নিয়ে বিএনপির ভেতরে ক্ষোভ ও উত্তেজনা চলছে। নতুন করে আর কেউ যেন শপথ না নেন তা নিয়ে তৎপর কেন্দ্রীয় নীতিনির্ধারকেরা। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, বিজয়ী যাতে শপথ নেন, সে জন্য সরকার নানাভাবে চাপ তৈরি করছে এবং তাঁদের নজরদারিতে রেখেছে।...বিস্তারিত

ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ২২ মে থেকে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২২ মে থেকে । কমলাপুর রেলওয়ে স্টেশনসহ রাজধানীর আরো ৬টি স্থানে আগাম টিকিট  বিক্রি হবে। রেলমন্ত্রণালয় সূত্র আজ এ তথ্য জানিয়েছে। ৫ জুনকে ঈদুল ফিতরের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। প্রথম দিন পাওয়া যাবে ৩১ মে’র যাত্রার টিকিট। ২৩ মে...বিস্তারিত

শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য

তিন দিন পর আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস (আইএস)। আইএসের মুখপাত্র আমাক থেকে এ হামলার দায় স্বীকার করা হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আইএসের হামলার দায় স্বীকারের তথ্য প্রকাশ করা হয়েছে। অন্যদিকে আজ সকালেই শ্রীলঙ্কার পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজেবর্ধনে দাবি করেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি চালানোর ঘটনার...বিস্তারিত

কুয়ালালামপুরে মাহমুদুর রহমানের নতুন বই

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কঠোর সমালোচক মাহমুদুর রহমান আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তার নিজের লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। ‘The Political History of Muslim Bengal: An Unfinished Battle of Faith’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ স্থানীয় সময় বিকাল ৩টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার BANQUET হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে...বিস্তারিত

শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলায় নিহত ২৯০

শ্রীলঙ্কার ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা সর্বশেষ প্রাপ্ত খবরে ২৯০ জন, এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা অনলাইন। রবিবার স্টার সানডে’র উৎসবে প্রার্থনার সময়ে দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলের গির্জা ও ফাইভস্টার হোটেলে মোট ৮ দফা আত্মঘাতি বোমা হামলা করা হয়। এ হামলায় নিহত ২৯০ জনের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক এবং ১ জন বাংলাদেশি...বিস্তারিত

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৫৬

শ্রীলংকার রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলে তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক। আজ সকালে গির্জায় ইস্টারের প্রার্থনার সময় এই হামলা চলে। এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। হামলার শিকার তিন হোটেল এবং একটি গির্জা রাজধানীতে হলেও বাকিগুলো নিগমবো ও উত্তর কলম্বোয় অবস্থিত। এসময়...বিস্তারিত

আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো

বনানীর এফআর টাওয়ারের আগুন বিকাল এখন বিকাল ৪.৩০টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে নৌবাহিনীর ফায়ার টিম, বিমান বাহিনীর হেলিকপ্টার ও  সেনাবাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েছেন। ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছেন বহু...বিস্তারিত

বাংলাদেশে আল জাজিরার ওয়েবসাইট ৪দিন ধরে বন্ধ

৪দিন হলো বাংলাদেশে আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটি বন্ধ। গত বুধবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরই সাইটটি ব্লক করে দেয়া হয় বলে দাবি আল জাজিরার৷ ‘কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরার ইংরেজি ওয়েব সাইটট ব্লক করেছে বাংলাদেশ’– এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যমটি৷ ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও সুইডিশ-বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল প্রতিবেদনটি প্রস্তুত...বিস্তারিত

সাত দিনের রিমান্ডে ঘাতক বাসের চালক

বাসচাপায় নিহত শিক্ষার্থীকে চাপা দেয়া সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলামের (২৪) বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুর আড়াইটার দিকে গুলশান থানার ওসি (অপারেশন) সিরাজুলকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।  শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, চালক সিরুজুল ইসলামের ভারী যান চালানোর লাইসেন্স...বিস্তারিত

নেদারল্যান্ডে যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলা

নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনার দু’দিন পর আজ আবার নেদারল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রামে হামলা চালিয়েছে এক বন্দুকধারী।  ইউট্রেক্ট শহরের ওই ট্রামে সে যাত্রীদের ওপর ফাঁকা গুলি করতে থাকে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটি ট্রামে একাধিক গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন।  পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানসেজ জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ছুটে গেছে।...বিস্তারিত

ভোটারবিহীন অলস ভোটকেন্দ্র

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অলস সময় পার করলেন অনেক কেন্দ্রের নির্বাচন কর্মকর্তারা। সে সঙ্গে সাংবাদিকরাও কাটালেন অলস সময়। দেশে ভোটারবিহীন ভোটকেন্দ্রের নতুন নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দু’টি কেন্দ্রে পাঁচ ঘন্টায়ও ভোট দিতে আসেনি কোন ভোটার। ফলে ভোটের বাক্সগুলোও পড়ে ছিল ফাঁকা। এ দুই কেন্দ্রের মোট ভোটার ৫৩৬০ জন। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং...বিস্তারিত

কাদেরকে দেখতে সিঙ্গাপুর থেকে চিকিৎসক দল আসছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক দল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ রোববার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছেন বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) সিঙ্গাপুরের চিকিৎসক দল আজ সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা...বিস্তারিত

কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন। বেলা  ৪টা ২৫ মিনিটে হাসপাতালে যান প্রেসিডেন্ট। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখার পর তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন প্রেসিডেন্ট। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে দেখতে যান।...বিস্তারিত

পাক- ভারত যুদ্ধের কূটনৈতিক উদ্যোগ কোন পথে?

আকাশ পথে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও অবতীর্ণ হয়েছে ভারত ও পাকিস্তান। গত বেশ কিছু দিন ধরে মার্কিন যুক্তরাষ্টের সাথে সুসম্পর্ক নেই পাকিস্তানের। সে সুযোগটি নিতে চাইছে ভারত। ভূ-রাজনৈতিক কারণে চীন-পাকিস্তানের সুসম্পর্ক ঐতিহাসিক এবং গভীর। এটিকেও আমেরিকার সামনে সবসময় একটি দৃশ্যমান এন্টি আমেরিকান মুলা হিসেবে প্রদর্শন করে ভারত। ভারত-পাকিস্তানের চলমান সীমিত যুদ্ধে কূটনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো...বিস্তারিত

রোহিঙ্গাদের প্রতি সুবিচার করুন

রোহিঙ্গাদের জন্য সুবিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা । তাঁরা গণহত্যার অভিযোগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের দাবি তুলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। তাছাড়া মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান তারা । ‘বার্মায় নিরাপত্তা ও জবাবদিহি’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন ৮...বিস্তারিত