fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি…

স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি করে মারধর করেন লক্ষ্মীপুর রায়পুর ইউপি সদস্য (মেম্বার) স্বামী সুমন মিঝি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সুমন মিঝিকে গ্রেফতার করা হয়েছে। সুমন মিঝি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার। সোমবার বিকেলে সুমনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রায়পুর পৌর শহরের প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করে...বিস্তারিত

২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল আরও ৩৩ জনের প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাড়াল ২ হাজার ৪২৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে। করোনা ভাইরাস বিষয়ে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত...বিস্তারিত

‘করোনা আরও ভয়াবহ হবে শীতের মৌসুমে’

করোনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। করোনা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে ব্যাপারে ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। যাতে বিজ্ঞানীরা বলছেন, শীতের মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া...বিস্তারিত

সাহেদ কাণ্ড ১০: প্রতারণা থেকে বাদ পড়েনি নিজের শাশুড়িও !

সাহেদ করিম ওরফে মো. সাহেদ ওরফে শহীদ। তার প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। বাদ যায়নি শাশুড়িও। শাশুড়ির ব্যাংক হিসাব থেকেও প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেন সাহেদ। নিজের ব্যক্তিগত বিভিন্ন তথ্য গোপন করেই সিলেটের মেয়ে সাদিয়া আরাবি রিম্মির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সাহেদ। একপর্যায়ে তাকে বিয়ে করেন তিনি। রিম্মির মা যুক্তরাষ্ট্র প্রবাসী। বাবা অবসরপ্রাপ্ত...বিস্তারিত

অনলাইন জুম মিটিংয়ে ব্যায় ৫৭ লাখ টাকা ! ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

দেশের সব উন্নয়ন প্রকল্পের আর্থিক ও কাজের মানের যথার্থতা যাচাইয়ের সরকারের একমাত্র প্রতিষ্ঠান পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, করোনাকালে অনলাইনে মিটিং (জুম মিটিং) করে ৫৭ লাখ টাকা বাগিয়ে নেয়ার। বাইরের একটি প্রতিষ্ঠান এই জুম মিটিংয়ের আয়োজন করায় নিয়েছে প্রায় ১১ লাখ টাকা। পাশাপাশি মিটিংয়ের খাবার বিল দেখানো...বিস্তারিত

জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ, আজ বসছে জরুরি বৈঠক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজক সমিতির একজন সদস্য হিসেবে ‘সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।এজন্যই আজ সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রযোজক সমিতির সভাপতি...বিস্তারিত

আরও শক্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা

নিজেদের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা। নিজেদের বাহিনীর জন্য আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা। প্রথম দফায় বরাত দেওয়া ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। নর্দান কমান্ডসহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলো তুলে দেওয়া হয়েছে। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই...বিস্তারিত

করোনা ঠেকাতে ভুল পদক্ষেপ নিচ্ছে দেশগুলো: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সরকার প্রধানরা যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে বিশ্ব করোনা পরিস্থিতি আরও ‘ভয়াবহ থেকে ভয়াবহ’ অবস্থার দিকে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একইসঙ্গে করোনা প্রতিরোধে বহু দেশ এখনো ভুল পথে এগোচ্ছে বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডরস আধানম গ্রেব্রিসাস।  ভাইরাস প্রতিরোধে প্রমাণিত পদক্ষেপ গ্রহণ না করলে বা লক্ষ্য না করলে কোভিড-১৯...বিস্তারিত

দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দিতে হবে: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবি জানলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক তিন বারের সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত খুলে দিতে হবে। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ভার্চ্যুয়াল আদালত...বিস্তারিত

সাহেদ কাণ্ড ৯: পাথরেও জালিয়াতি, ভয়ে থাকতো ভুক্তভোগীরা

প্রতারণাও যে শৈল্পিক হতে পারে তা করে দেখিয়েছেন বহুরূপী এই ভয়ঙ্কর ব্যক্তি। তার শিকার হয়ে অনেক ব্যক্তি পথে বসলেও কখনোই থেমে ছিলেন না তিনি। বরং একের পর এক নিপুণ শৈলীর প্রতারণা করে তা উৎরে গেছেন অবলীলায়। বাগিয়ে নিয়েছিলেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের তকমা। এরপর থেকে দিন দিন বেড়েই চলছিল তার ক্ষমতার দাপট। তার ভয়ে রীতিমতো...বিস্তারিত

ডলার বাতিল চায় ইরান ও চীন

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারে লেনদেন বাদ দিতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি এই কথা জানান। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে। তিনি আরো বলেন, ২৫ বছরের এই রোড ম্যাপ...বিস্তারিত

সাহেদ কাণ্ড ৮: সেলফি তুলে নিজেকে জাহির করতো যেভাবে

মেয়াদোত্তীর্ণ ‘রিজেন্ট হাসপাতাল’-এর সঙ্গেই কোভিড চিকিৎসায় চুক্তিবদ্ধ হয় স্বাস্থ্য অধিদফতর। গত ২১ মার্চ এই চুক্তিতে উপস্থিত ছিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রীসহ প্রশাসনের অনেক উচ্চ পর্যায়ের লোকজন। সামাজিক  যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের সাবেক রাষ্ট্রপতিসহ দেশ-বিদেশের অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি দিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে জাহির করতেন সাহেদ। অনেকে অবশ্য ভড়কে গিয়ে তার প্রস্তাবে সায় দিয়েছেন। কামিয়েও নিয়েছেন বেশ কিছু।...বিস্তারিত

সাহেদ কাণ্ড ৭: পুলিশ প্রটোকল নিয়ে চলতো সাহেদ

ঢাকার বাইরে গেলেও পুলিশ প্রটোকল নিতেন সাহেদ। যদি কেউ কোনো ক্ষতি করে বসেন এমন আশঙ্কায় সংশ্লিষ্ট ইউনিট কমান্ডাররা প্রোটেকশন দিতে অনেকটাই বাধ্য হতেন বলে জানিয়েছেন অনেক পুলিশ কর্মকর্তা। তবে সাহেদের প্রতারণার বিষয়টি কিছুটা ছড়িয়ে পড়লে এ বিষয়ে ব্যবস্থা নিতে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-২ থেকে পুলিশ সদর দফতরকে একটি চিঠি দেওয়া হলেও...বিস্তারিত

সুমনের ডাক্তারি সনদ নেই কিন্তু সব আছে; হাসপাতাল সিলগালা

শেষ অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন সুমন নামে এক ভুয়া ডাক্তারকে দণ্ড এবং তার হাসপাতাল সিলগালা করে দিয়েছে র‍্যাব। এছাড়াও অন্যদেরও বিভিন্ন সাজা দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি টক শোতে অংশগ্রহণ, চিকিৎসায় অবদানের জন্য ক্রেস্ট, ছবিসহ বিভিন্ন কিছু থাকলেও চিকিৎসক হওয়ার সনদ বা কোনো প্রমাণ ছিল না। রোগীকে পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দিতেন তিনি। অভিযান বিষয়ে র‍্যাব...বিস্তারিত

করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

বিশিষ্ট ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১৪ জুন বাবুলের করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এর পর তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল...বিস্তারিত

সাহেদ কাণ্ড ৬: এমপি হওয়ার স্বপ্ন পূরণ হলোনা সাহেদের

সম্প্রতি রিজেন্ট হাসপাতালে পরীক্ষা ছাড়া করোনা ভাইরাসের ভুয়া রিপোর্টসহ সাহেদের নানা অপকর্মের বিষয়টি উঠে আসে। এতে সাতক্ষীরায় আলোচনার কেন্দ্রে আসে তার নাম। সাহেদের উত্থান নিয়েও উঠে আসে নানা তথ্য। জানা যায় তার রাজনৈতিক অভিলাষের কথা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাহেদের মা সাফিয়া করিম ২০১০ সালে মৃত্যুর আগপর্যন্ত সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ...বিস্তারিত

চলতি মাস থেকেই অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন শুরু

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন চলতি জুলাই মাসের মধ্যেই হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আজ সোমবার (১৩ জুলাই)  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। কিছু নিউজ পোর্টালও বাতিল করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, গত মার্চ মাসেই আমরা অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু...বিস্তারিত

সাহেদ কাণ্ড ৫: পাপিয়ার সঙ্গে সাহেদের একাধিক পার্টি কারবার

নানা অভিযোগে অভিযুক্ত মো. শাহেদ ও কারাগারে থাকা শামিমা নূর পাপিয়া একটি হোটেলের ছাদে একসঙ্গে পার্টি করতেন। তারা দুইজনই একাধিক পার্টিতে একসঙ্গে উপস্থিত ছিলেন বলে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি থ্রি-স্টার হোটেলের প্লাটিনাম মেম্বার শাহেদ। ওই হোটেলের ছাদে একাধিক পার্টিতে উপস্থিত ছিলেন তারা। শাহেদের প্রতিষ্ঠানের একাধিক কর্মীর বরাতে...বিস্তারিত

করোনার নতুন গবেষণায় ভয়ঙ্কর তথ্য দিল বিজ্ঞানীরা

করোনা ভাইরাসের হানায় লন্ডভন্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ইতালির এক গবেষণায় সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। বলা হচ্ছে, একবার করোনা আক্রান্ত হলে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। যা দিয়ে সংক্রমণ আটকানো সম্ভব।  কিন্তু ইতালির গবেষকরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তের শরীরে আক্রান্ত হওয়ার দু’‌মাস পরেও দেখা যাচ্ছে নানা রকম...বিস্তারিত

২৪ ঘন্টায় ৩ হাজার ৯৯ জন আক্রান্ত, মৃত্যু ৩৯

বাংলাদেশে গত ৮ মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাস আজ মহামারি আকার ধারণ করেছে। ১৮ মার্চ প্রথম একজন মৃত্যুর সংবাদ পাওয়া গেলেও এখন সেই সংখ্যা ছাড়িয়েছে অনেক বেশি। মৃত্যু সংখ্যাও ২ হাজার ছাড়িয়েছে। আর দেড় লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আজ করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে। তবে কমেছে করোনা পরীক্ষার হার। করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত...বিস্তারিত