fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আজ বিশ্ব মশা দিবস : ডেঙ্গু নিয়ে আতংক

আজ বিশ্ব মশা দিবস পালিত হচ্ছে। আর দেশে নানা সময় মশা নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিলে তা কার্যকর হয়নি। বিশেষ করে রাজধানীবাসী মশার কবল থেকে মুক্তি পায়নি। বরং ফের এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত সপ্তাহজুড়ে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে করোনা‘ভুলে’ এখন ডেঙ্গু আতংকে রাজধানীবাসী। স্বাস্থ্য অধিদপ্তরেরতথ্যমতে, চলতি...বিস্তারিত

বাবুনগরীর ইন্তেকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবার-পরিজন, আত্মীয় স্বজনদের সকলের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল...বিস্তারিত

হেফাজতের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ’র নাম ঘোষণা করা হয়। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা...বিস্তারিত

আল্লামা জুনাইদ বাবুনগরীর জানাযা-দাফনে লাখো জনতার ঢল

লাখো তৌহিদি জনতার অংশগ্রহণে হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর নামাজে জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২৪ মিনিটে হাটহাজারী মাদরাসা ময়দানে স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠিত হয়। পওে রাত পৌনে ১২টায় তার দীর্ঘদিনের...বিস্তারিত

পরীমণি ফের এক দিনের রিমান্ডে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালত তাকে ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে ওই মামলায় আরো পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানি শেষে এই আদেশ দেন। একইসাথে পরীমণির পক্ষ থেকে করা জামিন আবেদনটি নামঞ্জুর...বিস্তারিত

মেয়ে সেজে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক

প্রেমের কাছে যেন সব তুচ্ছ। কথায় আছে ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার’। তার প্রমাণ রাখতে গিয়ে এবার ধরা পড়লেন সেনেগালের গ্যাস্টন বার্জার বিশ্ববিদ্যালয়ের এক ‍শিক্ষার্থীর প্রেমিক। খাদিম মবুপ নামের ওই যুবক সাজ-গোজ করে তিন দিন ধরে পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু চতুর্থ দিনে তিনি ধরা পড়তেই ঘটনা সামনে আসে। ঘটনার দিন খাদিমের আচরণে সন্দেহ হয়...বিস্তারিত

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা...বিস্তারিত

মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া পর্যন্ত আফগানিস্তানে সেনা থাকবে: বাইডেন

আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়তে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে পেন্টাগনের সূত্র দিয়ে বলা হয়, এখন কাবুল বিমানবন্দরের বাইরের মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা নেই...বিস্তারিত

আশরাফ গনিকে গ্রেফতারের দাবি জানালেন বিসমিল্লাহ খান

দেশের সাধারণ মানুষকে চরম প্রতিকূলতার মধ্যে ফেলে পালিয়ে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সেজন্য তাকে গ্রেফতারের দাবি তুললেন আফগানিস্তানের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী। গত রবিবার কাবুলের দখল নেয় তালেবান। সেদিনই দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গনি। পরে তিনি সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে জানান, “রক্তের বন্যা রুখতে আমাকে দেশ ছাড়তে হল। আমি চরম প্রতিকূলতার...বিস্তারিত

আফগানিস্তান-ভারতের মধ্যে পণ্য পরিবহন বন্ধ

তালেবানের কাবুল দখলের প্রভাব পড়লো ভারত এবং আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে। আপাতত দু’দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যার জেরে ধাক্কা খেয়েছে আমদানি এবং রফতানি। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় এসব জানিয়েছেন বলে উল্লেখ করেছে ভারতের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, অজয় জানিয়েছেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহন হতো তা বন্ধ...বিস্তারিত

হিজাব পরা বাধ্যতামূলক: তালেবান

আফগানিস্তানে ফের তালেবান শাসনামল শুরু হতে যাচ্ছে। ইতিহাস স্মরণ করে ভয়ে কাঁপছে দেশটির নারীরা। ১৯৯৬ থেকে ২০০১ সালের তালেবান শাসনামলে আফগান নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক ছিলো। তবে নতুন শাসনে নতুন নিয়ম আনতে যাচ্ছে তারা। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে এনডিটিভি। ওইসময় নিষিদ্ধ ছিলো দেশটির নারীদের চাকরি করা। পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে যেতে পারতেন না তারা।...বিস্তারিত

আফগানিস্তানে গণতন্ত্র থাকবে না: তালেবান

শিগগিরই আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবান সরকার। কিন্তু তারা কীভাবে দেশ পরিচালনা করবে সে ব্যাপারে অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তবে গোষ্ঠীটির সিনিয়র সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানে গণতন্ত্র থাকবে না। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কারণ, আমাদের দেশে এর...বিস্তারিত

আজ থেকে চলছে সব গণপরিবহন

স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে সব গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে চলাচল শুরু হয়েছে এসব পরিবহন। গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব গণপরিবহন চলাচল করবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর...বিস্তারিত

তালেবান সরকারের কাঠামো কেমন হবে, জানালেন হাশিমি

রাজধানী কাবুল দখল করার মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। ইতিমধ্যে গোষ্ঠীটি জানিয়ে দিয়েছে যে, তারা ইসলামী শরিয়াহ আইনের মাধ্যমে দেশ পরিচালনা করবে। কিন্তু পরিচালনা পদ্ধতি কেমন হবে, সে ব্যাপারে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। তবে দলটির এক সিনিয়র সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একটি শাসক পরিষদ দ্বারা সরকার...বিস্তারিত

পরী মনিকে ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি, শুনানি বৃহস্পতিবার

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরী মনির বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। আগামীকাল বৃহস্পতিবার শুনানি অনিুষ্ঠিত হবে। রিমান্ড আবেদন থাকায় আজ পরী মনির জামিন আবেদনটিও নাকচ হয়ে গেছে। বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত ৪ আগস্ট...বিস্তারিত

অস্ত্র তুলে নেওয়া আফগান নারী গভর্নরকে বন্দি

রবিবার তালেবানরা কাবুলের দখল নেওয়ার পরেই, দেশ ছাড়েন প্রেসিডেন্ট আরশদ ঘানি। দেশ ছেড়েছেন বহু রাজনীতিকও। অন্যদেশে আশ্রয় নিয়েছেন তারা। এই অবস্থায় তালেবানে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন আফগানিস্তানের প্রথম নারী গভর্নরদের একজন সালিমা মাজারি। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। সূত্রের খবর, তাকে বন্দি বানিয়েছে জঙ্গি সংগঠনটি। জানা...বিস্তারিত

পবিত্র আশুরার সরকারি ছুটি শুক্রবার

পবিত্র আশুরার ছুটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের (১৯ আগস্ট) পরিবর্তে এ ছুটি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র...বিস্তারিত

আশুরায় তাজিয়া মিছিল করা যাবে না

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক...বিস্তারিত

কাবুল শহরজুড়ে তালেবানের তল্লাশি

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। জানা গেছে, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। তারা শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো রাস্তার মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে...বিস্তারিত

আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ১ কোটি ৯০ লাখ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আফগান যুদ্ধে দুই দশকেও শান্তির দেখা মেলেনি কখনোই। বরং বছরের পর বছর তাড়া খেয়ে বেড়ানো তালেবানই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, হাজার হাজার সেনার দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি হাতেই আফগানিস্তান থেকে ফিরতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরব্যাপী ‘সন্ত্রাসদমন’ যুদ্ধে দেশটির খরচ...বিস্তারিত