fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন রোনালদো

আয়ারল্যান্ড ম্যাচের আগে ইরানের আলী দাইয়ির সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন ৩৬ বছর বয়সী তারকা। দেশের হয়ে দু’জনেরই গোল সংখ্যা ছিল ১০৯। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করা মাত্রই আলী দাইয়িকে টপকে এককভাবে রেকর্ড নিজের দখলে নেন রোনালদো। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন...বিস্তারিত

৫ সেপ্টেম্বর মামুনুল হককে আদালতে তোলা হবে

দেশের আলোচিত হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় ২৩(২)২০১৩ আগামী ৫ সেপ্টেম্বর খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে। এর আগে শুক্রবার বিকাল ৪টায় খুলনা কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছে। এ সময় খুলনার জেলা কারাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে আদালত চত্বর পর্যন্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ।...বিস্তারিত

অবশেষে পাঞ্জশির দখল করে নিয়েছে তালেবান

অবশেষে পাঞ্জশিরও দখল করেছে তালেবান বাহিনী। আর এর মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। তবে আহমদ মাসুদের নেতৃত্বাধীন বিদ্রোহীরা দাবি করছে, তালেবানের হাতে এখনো প্রদেশটির পতন হয়নি, তা তাদের হাতেই আছে। বিবিসি ওয়ার্ল্ডের এক সাংবাদিকের পোস্ট করা ভিডিওয় আফগানিস্তানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দাবি করেছেন, পুরোপুরি চাপে পড়ে গেছে বিরোধী শক্তি।...বিস্তারিত

সন্ত্রাস দমনে কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই : তালেবান

আফগানিস্তান থেকে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহায়তার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে তালেবান। মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে কাবুলে পরপর তিন দফা সন্ত্রাসী হামলার জেরে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবে এই প্রতিক্রিয়া জানালো তালেবান। শুক্রবার তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানির উদ্ধৃতি করে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়, আফগানিস্তানে আইএসসহ উগ্রবাদী সংগঠনগুলোর...বিস্তারিত

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এম.পি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৭) প্রিয় জন্মভূমি শাহজাদপুরে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন । শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা শাহজাদপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে তার ইচ্ছা অনুযায়ী চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এসময় প্রিয় নেতাকে শেষ বিদায়...বিস্তারিত

ধর্মকে হেয় করতে চাইতাম, সেই আমিই এখন মুসলমান : ড্যানিয়েলে লোডুকা

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি.. — ড্যানিয়েলে লোডুকা আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি মুসলমান হব। আমি খ্রিস্টানও হতে চাইনি। যেকোনো প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতিই আমার তীব্র বিতৃষ্ণা ছিল। প্রাচীন কোনো গ্রন্থ আমার জীবনযাপনের পথ-নির্দেশ করবে,...বিস্তারিত

‘১৮ নয় এখন থেকে ১২ বছরের শিক্ষার্থীরাও টিকা পাবে’

১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছি। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন।  এ ছাড়া ১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। শিক্ষামন্ত্রী শুক্রবার চাঁদপুর সদরের মহামায়া সরকারি...বিস্তারিত

আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে ‘আমলা লীগ’ : মির্জা ফখরুল

আওয়ামী লীগ নয়, ‘আমলা লীগ’ দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুলিশ এখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে সাংবাদিকতাও করবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি...বিস্তারিত

১২ সেপ্টেম্বর থেকেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান?

১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‌‘১২ সেপ্টেম্বর থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, ইনশাআল্লাহ। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আমরা ১২ সেপ্টেম্বরকে নির্ধারণ করেছি।’ আজ শুক্রবার (৩...বিস্তারিত

যৌনপল্লীতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে যৌনপল্লীর এক পতিতার ঘরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন বাবু (৫০)। তার বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে যৌনপল্লীতে আসেন। বিভিন্ন...বিস্তারিত

কাবুল বিমানবন্দর চালুর ঘোষণা কাতারের

দ্রুত কাবুল বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছে কাতার।বুধবার (১ সেপ্টেম্বর)  কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে অবতরণ করে বিশেষজ্ঞ দলকে বহনকারী কাতারের বিশেষ বিমান। আফগানিস্তান ত্যাগে লোকজনকে অনুমতি দিতে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দোহায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের...বিস্তারিত

সৌদির প্রথম নারী সেনা দল

এবার ইতিহাস গড়লো সৌদির নারীরা। প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত দেশটির নারী সেনা সদস্যরা। পুরুষদের পাশাপাশি এখন থেকে তাদেরকেও দেখা যাবে সৌদি সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ১৪ সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছিল গত ৩০ মে। দেশটির আর্মড ফোর্সেস ওমেন’স ক্যাডার ট্রেনিং সেন্টারের অধীনে এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন নারী ক্যাডেটদের প্রথম ব্যাচ। বুধবার এই...বিস্তারিত

আফগান টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করছেন মহিলা

আফগানিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে সকালের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন একজন মহিলা। গতকাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠান সম্প্রচার মহিলা সম্পর্কে তালেবানের কঠোর সমালোচকদের গালে চড় বসিয়ে দিয়েছে। আফগানিস্তানে কর্মক্ষেত্রে মহিলারা ফিরতে শুরু করেছেন। বোরকা ছাড়াই মাথায় হিজাব পরিধান করে মহিলা শিক্ষকরা স্কুলে যাচ্ছেন। কাবুলের মার্কেটে পুরুষ সঙ্গী ছাড়া মাথায় হিজাব দিয়ে মহিলাদের কেনাকাটা করতে দেখা যাচ্ছে। আফগান টিভিতে...বিস্তারিত

নারীরা কাজ চালিয়ে যেতে পারবে : তালেবান

তালেবানের একজন মুখপাত্র বলেছেন, নারীরা আফগানিস্তানে সরকারে কাজ চালিয়ে যেতে পারে কিন্তু মন্ত্রিসভা বা অন্যান্য সিনিয়র পদে নিশ্চিত নয়। নতুন আফগান সরকারে নারী ও জাতিগত সংখ্যালঘুদের স্থান হবে কিনা জানতে চাইলে কাতারে তালেবান রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান বিবিসিকে বলেন, নতুন প্রশাসনে সিনিয়র পদগুলো যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে। আফগান মন্ত্রণালয়ে প্রায় অর্ধেক সিভিল সার্ভিসের চাকরি যেসব...বিস্তারিত

আজ ঘোষণা হতে পারে তালেবান সরকার

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাইরে থাকা তালেবান শুক্রবার বিকেলে সরকার ঘোষণা করতে পারে। তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তিন সপ্তাহর মধ্যে এ সরকার ঘোষণা হতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে। আগেই অবশ্য চারজন ভারপ্রাপ্ত মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তালেবান সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়,...বিস্তারিত

সন্তানের বাবার পরিচয় আনতে চাইছেন নুসরাত ?

টালিউড অভিনেত্রী ও তারকা সাংসদ নুসরাত জাহান কি ধীরে ধীরে তার সদ্যোজাতর বাবার পরিচয় প্রকাশ্যে আনতে চাইছেন? সাম্প্রতিক পোস্টে তারই ইঙ্গিত স্পষ্ট। মা হওয়ার পর নতুন ছবি পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী। চোখে নেই কাজল, চুল এলোমেলো। তবে নুসরাতের মুখে মাতৃত্বের আনন্দ। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে...বিস্তারিত

‘জিয়ার লাশ ডিএনএ টেস্ট করুন’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপির প্রতি আহ্বান করে জানান, জিয়াউর রহমানের লাশ কবরে থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে। মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের বীরত্বগাঁথা ‘অপারেশন জ্যাকপট’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমান সাধারণ কোনো নাগরিক ছিলেন না। তিনি যেভাবেই হোক রাষ্ট্রপতি...বিস্তারিত

৫ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত

টেকনিক্যাল কমিটির অভিমত না পাওয়ায় স্কুল খোলার বিষয়ে গতকালও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ৫ থেকে ১০ শতাংশের মধ্যে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে কি না, এমন বিষয়ে টেকনিক্যাল কমিটির অভিমত চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু গতকাল পর্যন্ত অভিমত পায়নি। আজ বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির অভিমত পাওয়া যেতে পারে বলে শিক্ষা...বিস্তারিত

টি-টোয়েন্টিতে ৭ নম্বরে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন সাত নম্বরে। চলমান সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে মাহমুদুল্লাহর দল। বাংলাদেশের পেছনে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বর্তমানে টাইগারদের ঠিক ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অজিদের বর্তমান পয়েন্ট ২৪০। আর ২৪৬...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

মহামারির মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,‘স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত...বিস্তারিত