fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

টি-টোয়েন্টিতে ৭ নম্বরে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন সাত নম্বরে। চলমান সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে মাহমুদুল্লাহর দল। বাংলাদেশের পেছনে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বর্তমানে টাইগারদের ঠিক ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অজিদের বর্তমান পয়েন্ট ২৪০। আর ২৪৬...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

মহামারির মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,‘স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত...বিস্তারিত

পানশির ঘিরে ফেলার দাবি তালেবানের

আফগানিস্তানে তালেবানের শাসনের বাইরে থাকা একমাত্র প্রদেশ পানশির। এখান থেকে যুদ্ধ চালাচ্ছে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দান এলায়েন্স। তবে এবার প্রদেশটি ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ তালেবান নেতা। তিনি বিদ্রোহীদের সমঝোতার আহ্বান জানিয়েছেন। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে প্রকাশ, একটি ধারণকৃত ভাষণে তালেবান নেতা আমির খান মোতাকি বিদ্রোহীদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।...বিস্তারিত

নাইজেরিয়ায় ৭৩ স্কুল শিক্ষার্থীকে অপহরণ

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ফের বন্দুকধারীরা স্কুলে হামলা চালিয়ে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি আবাসিক স্কুলে এ ঘটনা ঘটে। এর আগে গত ডিসেম্বরের পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১০ বার ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম অপহরণের ঘটনা ঘটেছে। নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নাইজেরিয়ার জামফারা প্রদেশের...বিস্তারিত

কাবুলে কাতারের কারিগরি দল

তালিবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ার পর কাবুল বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার জন্য কারিগরি দল নিয়ে কাতারের একটি বিমান গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) কাবুলে অবতরণ করেছে বলে এ বিষয়ে অবগত একটি সুত্র জানায়। এএফপি জানায়, কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও কাতারের কারিগরি দল অন্য পক্ষের অনুরোধের ভিত্তিতে এই আলোচনা শুরু...বিস্তারিত

ওয়াশিংটনের কপালে পরাজয় ছাড়া আর কিছু জোটেনি: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা গত ২০ বছর ধরে নিজের মূল্যবোধগুলোকে আফগানিস্তানের জনগণের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে কিন্তু আখেরে ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছু জোটেনি। বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তকে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো, কোনো মূল্যবোধ...বিস্তারিত

পাঞ্জশিরে তিনটি জেলা দখল করেছে তালেবান

আফগানিস্তানের দুর্গম পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ লাভের জন্য এগিয়ে যাচ্ছে তালেবান বাহিনী। তারা ইতোমধ্যেই তিনটি জেলা দখল করার কথা ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে তালেবান বাহিনী এখন সেখানে অভিযান শুরু করেছে। জেলা তিনটি হলো- বানো, দেহ সালেহ, পুল-ই-হেসার স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালেবান। গত ১৫ অগাস্ট কাবুল দখল...বিস্তারিত

ওমরা পালনে সিনোফার্মের টিকা অ্যাকসেপ্ট করেছে

ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের করোনার প্রতিরোধে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বুধবার দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের বুস্টার ডোজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। যখন সিনোফার্ম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার...বিস্তারিত

যেকোনো সময় তালেবানের মন্ত্রিসভা ঘোষণা দেবে

আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব মার্কিন সেনা। এবার তালেবানের দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের পালা। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তালেবান। ধারণা করা হচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবে। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা...বিস্তারিত

দেড় বছর পর দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে রাজ্যটির সব স্কুল খোলা থাকবে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লিতে সম্প্রতি করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় ১৭ মাস পর স্কুলগুলো খুলে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে বেশ কিছু নিয়ম মেনেই শিক্ষা...বিস্তারিত

চলচ্চিত্র নির্মাতাকে পেটানোর অভিযোগ অভিনেতার বিরুদ্ধে

পাওনা টাকা ফেরত না দেওয়ায় ‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুবকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ঢাকাই ছবির আরেক অভিনেতা কাঁকন মিরাজের বিরুদ্ধে। এই নির্মাতা জানিয়েছেন, গত ২৬ আগস্ট রাত ১১টার পর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর মগবাজার পেয়ারাবাগ এলাকায় হামলার শিকার হন। কাঁকনের হামলায় গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার...বিস্তারিত

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রী বিরুদ্ধে পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত। এ সময় শুনানিতে ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলি ও দুদকের...বিস্তারিত

‘খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি ৪৩ বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। এ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি আজ ৪৪ বছরে পা...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানা যাবে চার দিন পর

করোনার সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কবে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বুধবার গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী...বিস্তারিত

ধর্ষণের মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খায়রুল আলম (৩২) শেরে বাংলা নগর থানায় কর্মরত। মঙ্গলবার (৩১ আগস্ট) গুলশান থানার মামলায় তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম জানান। মামলার এজাহারে বলা হয়, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর...বিস্তারিত

আফগানিস্তানে শান্তি আনতে পারায় জনগণ খুবই খুশি: আনাস হাক্কানি

আফগানিস্তানে তালেবানের অন্যতম সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মার্কিন বাহিনীর সর্বেশেষ ফ্লাইটটি কাবুল বিমানবন্দর ত্যাগ করার পর সশস্ত্র গোষ্ঠীটির নেতারাও সেখানে জড়ো হয়েছেন। দলটির এক নেতা দাবি করেছেন, তালেবানরা আফগানিস্তানে শান্তি আনতে পারায় জনগণ খুবই খুশি। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তালেবানের ওয়েবসাইট পরিচালনাকারী তারিক গজনিওয়াল টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন। সেটিতে দেখা যায়,...বিস্তারিত

ভারত যে দাবি জানাল তালেবানের কাছে

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমবারের মতো কূটনীতিক পর্যায়ে তালেবানের সাথে ভারতের কূটনীতিকদের বৈঠক হয়। ওই বৈঠকে তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টেনিকজাইয়ের সাথে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দিপক মিত্তাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ বৈঠকের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দোহায় ভারতীয় দূতাবাসে দু’পক্ষের কথা হয়েছে। ওই বৈঠকে ভারতীয়...বিস্তারিত

বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আলহেলাল ইন্তেকাল করেছেন

কথাসাহিত্যিক, গবেষক, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক বশীর আলহেলাল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এদিকে বশীর আলহেলালের লাশ বিকেল ৫ টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয় এবং এখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একাডেমি কর্তৃপক্ষ...বিস্তারিত

সেই দুই মেয়েকে নিয়ে একসঙ্গে ১৫ দিন থাকতে মা-বাবাকে নির্দেশ

দুই মেয়েশিশুকে নিয়ে জাপানি মা ও বাংলদেশি বাবাকে গুলশানের একটি বাসায় ১৫ দিন একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের একসঙ্গে থাকার বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা। আর তাদের নিরাপত্তা দেবে পুলিশ। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে ১৯ আগস্ট...বিস্তারিত

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

মাদক মামলায় অবশেষে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও...বিস্তারিত