fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

বিয়ের পর স্ত্রী জানতে পারলেন স্বামী পুরুষ না!

অনলাইন ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়ে প্রেম, শেষপর্যন্ত সম্পর্ক গড়ায় বিয়েতে। কিন্তু বিয়ের ১০ মাস পরেই স্ত্রী জানতে পারেন, তিনি কোনো পুরুষ নয়, বিয়ে করেছেন আসলে এক নারীকে! অর্থাৎ, তার সাথে প্রতারণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। নামপ্রকাশে অনিচ্ছুক ওই নারীর দাবি, অনলাইন ডেটিং সাইটে পেশায় চিকিৎসক...বিস্তারিত

করোনায় আক্রান্ত বিরাট কোহলি

করোনা সংক্রামিত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর এক খবর। ইংল্যান্ডে পৌঁছেই নাকি বিরাট কোহলি করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি এখন সুস্থ হয়ে উছেঠেন এবং লেস্টারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও মাঠে নামবেন। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে লন্ডনে পৌঁছনোর পরেই করোনা আক্রান্ত হন...বিস্তারিত

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করেছে সরকার।  বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে বলে এতে...বিস্তারিত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘এশিয়ার ব্র্যাডম্যান’ জহির আব্বাস

এশিয়ার ব্র্যাডম্যান হিসেবে পরিচিত জহির আব্বাস বর্তমানে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। তার বয়স ৭৪ বছর। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি ছিল তার। সে কারণে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ উপাধিও পেয়ে গিয়েছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান জহির আব্বাস। পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি, খেলোয়াড়ি জীবন শেষে হয়েছেন আইসিসির সভাপতিও। সেই জহির আব্বাস...বিস্তারিত

ঢাবি ক্লাবে গভীর রাতে রিজভীর ‘গোপন বৈঠক’, শিক্ষককে শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাব) ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গভীর রাতে অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ক্লাবের সদস্য ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক এবিএম ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে সাইকেলে রওনা দিলেন স্বপ্নবাজ মোকসেদ

যশোরের বেনাপোল পৌরসভার পোড়াবাড়ি গ্রাম থেকে স্বপ্নের পদ্মা সেতু স্বচক্ষে দেখতে বাইসাইকেল চালিয়ে রওনা দিয়েছেন স্বপ্নবাজ মোকসেদ আলী (৫০)। মোকসেদ আলী নামের এই স্বপ্নবাজ পোড়াবাড়ি গ্রামের মৃত পাতলাই সরদারের ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির স্বপ্ন ও আবেগের এই পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে শামিল হয়ে তিনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্বের...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি ৭ নেতাকে আমন্ত্রণ

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের ‍উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল...বিস্তারিত

ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করতে তুরস্কে ব্রিটিশ মন্ত্রী

ইউক্রেনের খাদ্যশস্য রফতানির বাধা দূর করতে আলোচনার জন্য তুরস্ক সফরে গেছেন যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোনালাপের পর মঙ্গলবার লিজ ট্রাস তুরস্ক সফর করেন। খবর ডেইলি সাবাহর। বিশ্বের প্রায় ৪০ শতাংশ খাদ্যশস্য সরবরাহ করে ইউক্রেন। রুশ আগ্রাসনের ফলে ফেব্রুয়ারি থেকে বিদেশে...বিস্তারিত

আমি কখনো সাইকেল চালাব না: ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রসৈকতের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়া নিয়ে এবার কটাক্ষ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, তার উদ্যোগে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। আমেরিকা ফ্রিডম ট্যুরের এক র‌্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি তিনি (জো বাইডেন)...বিস্তারিত

মমতার জন্য প্রধানমন্ত্রী এক হাজার কেজি আম পাঠালেন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার স্বরুপ ১ হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আমগুলি ২০০ কার্টুনে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে পাঠানো হয়েছে। বেনাপোল শুন্যরেখায় সৌহাদ্যপূণ্য পরিবেশের মধ্যদিয়ে ভারতের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের প্রতিনিধি দল এ উপহারের আম হস্তান্তর করেছেন। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি...বিস্তারিত

সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা জারি

জাপানের একটি আদালত সোমবার রায় দিয়েছে, সমলিঙ্গের বিয়েতে দেওয়া নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়। গতকাল সোমবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া এই রায়ের মাধ্যমে জি-সেভেনভুক্ত দেশের সদস্য হিসেবে একমাত্র জাপানই সমলিঙ্গের বিয়েকে অবৈধ ঘোষণা করল। এর আগে ২০২১ সালের মার্চে দেশটির স্যাপ্পোরো শহরের একটি আদালত রায় দিয়েছিল, সমকামী বিয়েকে অনুমোদন না দেয়া অসাংবিধানিক। এরপর...বিস্তারিত

ভারতে এক পরিবারের ৯ জনের আত্মহত্যা!

ভারতের মহারাষ্ট্রে একটি বাড়ি থেকে একই পরিবারের ৯ সদস্যের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রাজ্যের সাংলি জেলার মহিসাল এলাকার এক বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। পুলিশের ধারণা মৃতরা সবাই আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা খবর দেয়ার পর দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আত্মহত্যা সংক্রান্ত কোনো চিঠি পাওয়া না...বিস্তারিত

২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন সকাল থেকে যাত্রীরা বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। দুপুরে রাজধানীর গাবতলীতে সংগঠনটির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্তটি জানিয়েছে। জানা গেছে, সে অনুযায়ী ২৪ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং...বিস্তারিত

করোনাভাইরাসে মৃত-আক্রান্ত বেড়েছে

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৬২ হাজার ৬৮৪ জন। আর মারা গেছেন এক হাজার ১৪৪ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৭০৮ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪১ হাজার ৮৮০ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২...বিস্তারিত

সৌদি যুবরাজ সালমান মিসর সফরে

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপে সোমবার মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। এরপর তার জর্ডান ও তুরস্ক সফরের কথা রয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই মধ্যপ্রাচ্য সফর করে যাচ্ছেন সৌদি যুবরাজ। বিমানবন্দরে ক্রাউন প্রিন্স সালমানকে অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি।...বিস্তারিত

পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধের আহ্বান রিজভীর

বন্যার মধ্যে পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এছাড়া, বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল ঘোষণাসহ বন্যার্তদের ত্রাণ নিশ্চিতের দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দাবি পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করুন। এই লোক দেখানো ভোজ...বিস্তারিত

কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না সাকিব আল হাসান

অ্যান্টিগায় বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। তবে দুই ইনিংসেই বোলারদের উপর চড়াও হতে গিয়ে উইকেট দিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে আলজারি জোসেফকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে কেমার...বিস্তারিত

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের দেখতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং...বিস্তারিত

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ

জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সড়ক পরিবহণ (বিআরটিএ)। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেওয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এক কর্মশালায় এ সুপারিশ করা হয়েছে। আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হওয়ার...বিস্তারিত

আরো তিন দিন বৃষ্টি হতে পারে

ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের ৭টি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে; এবং এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার। এছাড়া সীতাকুণ্ডে ১৮৫ মিলিমিটার, রাঙ্গামাটিতে ১৭৫ মিলিমিটার, টেকনাফে ১৬২ মিলিমিটার, ফেনীতে ১২৬ মিলিমিটার...বিস্তারিত