fbpx
হোম রাজনীতি

রাজনীতি

হিন্দু ভাই বোনদের বলছি আপনারা ভয় পাবেন না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু ভাই ও বোনদের বলব, আপনাদের ভয় নেই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সম্প্রীতি সমাবেশ’-এর আয়োজন করে। সাম্প্রদায়িক...বিস্তারিত

সরকার খাল কেটে কুমির নিয়ে আসছে সেই কুমিরই সরকারকে খাবে

সরকারের উদ্দেশে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, `আপনারা খাল কেটে কুমির আনার চেষ্টা করছেন। কিন্তু একসময় সে কুমির যে সবকিছু গ্রাস করবে আপনারা এটা টের পাচ্ছেন না। আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, নানাভাবে উস্কানি দিয়ে,দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সেটা বিনষ্ট করছেন।’ তিনি বলবেন, আপনারা নিজেদের ফায়দা লুটবেন? আপনি খাল কেটে কুমির নিয়ে...বিস্তারিত

দেশে ৭১ টি মামলায় গ্রেফতার ৪৫০

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সারাদেশে ৪৫০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে।...বিস্তারিত

আমাকে সম্মান দিয়ে কথা বলুন: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘ডা. মুরাদ মাথা নিচু করে কথা বলবে না। মাথা উঁচা করেই কথা বলবে। কাদের বিরুদ্ধে আন্দোলন করো, কুশপুত্তলিকা দাহ করো। আমরা যদি শুরু করি তাহলে ঢাকার মাটিতে টিকতে পারবেন না। ডাক্তার মুরাদ হাসান সম্পর্কে ভালো করে জেনে নিয়েন। তারপরে কথা বলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে সম্মান দিয়ে কথা বলুন।’...বিস্তারিত

ইসলাম ত্যাগ করে দেখেন,দুই দিনও মন্ত্রী থাকতে পারবেন না: সাঈদ খোকন

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়াবিষয়ক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন। তিনি বলেছেন, “এই যে কয়েক দিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম, ‘আমি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দেব। সংসদে তুলব’—এটা উনি কী বললেন? উনি কিন্তু মুসলমান। নামও মুসলমান, আমরা...বিস্তারিত

কুমিল্লার ঘটনায় ছাত্রলীগ থেকে ১০ নেতা বহিষ্কার

কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ফেসবুক পেজে সাম্প্রদায়িক মনোভাবের প্রমাণ পেয়ে ১০ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-ঢাকা মহানগর উত্তরের নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আশিক আহমেদ, কাফরুল থানা ছাত্রলীগের ৯৪ নম্বর ওয়ার্ডের জিহাদ হাসান রাজ, শরীয়তপুর সদর...বিস্তারিত

মির্জা ফখরুলের বক্তব্যে হনুমানও হাসে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে দেশের মানুষও হাসে, হনুমানও হাসে। সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, তিনি এমন বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় কুমিল্লার ঘটনার পেছনে তাদের ইন্ধন ছিল। তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশ চালায়, সরকার সব সময় চাই দেশে...বিস্তারিত

আ.লীগ এজেন্ট দিয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে: মির্জা ফখরুল

জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে আওয়ামী লীগ এজেন্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি কনভেনশন হলে কর্মী সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনি ফাঁদে...বিস্তারিত

চালের দাম ৭০ টাকা,বেকার পাঁচ কোটি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের সাথে প্রতিনিয়ত মিথ্যা বলছে। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানো আর ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু এখন চালের দাম ৭০ টাকার নিচে নামছে না। আর বেকার সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। চট্টগ্রাম মহানগর  বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি...বিস্তারিত

বিএনপির বক্তব্যই প্রমাণ করে কুমিল্লার ঘটনায় তাদেরই ইন্ধন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে দেশের মানুষ হাসে। সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, কুমিল্লার ঘটনার পেছনে তাদের ইন্ধন ছিল।” শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের...বিস্তারিত

বিএনপির সংবাদ সম্মেলন আজ

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে বিএনপি। রোববার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরে বক্তৃতা করবেন বলে বিএনপির দপ্তর থেকে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়েছে। কুমিল্লার ঘটনার পর দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থান...বিস্তারিত

যারা বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো কোনো জেলা থেকে তথ্য গোপন করে যারা বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে যারা দলে বা নির্বাচনে বঞ্চিত হচ্ছেন, তাদের হারানোর কিছু নেই, ধৈর্য্য ধরে অপেক্ষা করলে শেখ হাসিনা তাদের ত্যাগের মূল্যায়ন করবেন। ওবায়দুল কাদের শনিবার...বিস্তারিত

‘দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসব না’ প্রনধামন্ত্রী

প্রনধামন্ত্রী শেখ সিনাহা বলেছেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিইনি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসব না, এটাই বাস্তব। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ এর সরকারি অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারলাম না। গ্যাস বিক্রি করার মুচলেকা...বিস্তারিত

রেজা-নুরের নতুন দল এ মাসেই

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। দলের সম্ভাব্য নাম ‘গণঅধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’। এটি হবে মধ্যপন্থি রাজনৈতিক দল। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে ২০ অথবা ২১ অক্টোবর দলটির ঘোষণা হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে...বিস্তারিত

কোরআন অবমাননাকারীদের শাস্তির দাবি : হেফাজত

কুমিল্লায় কোরআন অবমাননাকারী সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা। হেফাজত নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীর ভাবে নজর রাখছি। এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা কোনোভাবেই পবিত্র...বিস্তারিত

মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন, তীব্র নিন্দা- ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পূজামন্ডপে মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন রেখে অবমাননা করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পূজামন্ডপে মূর্তির পায়ের নিচে মহাগ্রন্থ আল-কোরআন রেখে অবমাননার...বিস্তারিত

ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের আদর্শ: প্রধানমন্ত্রী

ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের আদর্শ দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মর্যাদা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের ভৌগোলিক অবস্থাই এমন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই চলতে হয়। এজন্য সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি...বিস্তারিত

চলছে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা

  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।  বুধবার সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়। এদিন দুপুরে তার চিকিৎসকদের দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মঙ্গলবার বিকালে হাসপাতালে আসেন খালেদা জিয়া।  বিকাল হওয়ায় সব পরীক্ষা-নিরীক্ষা...বিস্তারিত

সরকারের উচিৎ তালেবানকে স্বীকৃতি দেওয়া : ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের আয়োজনে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক...বিস্তারিত

সরকারের অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও শেখ হাসিনা সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। নতুন করে এ নিয়ে তর্কের সুযোগ নেই।  ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...বিস্তারিত