fbpx
হোম জাতীয়

জাতীয়

সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা...বিস্তারিত

মনোনয়ন ফরম বিক্রি শুরু এনসিপির, ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা। এ ছাড়া অনলাইন এবং সরাসরি মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ রাখছে এনসিপি। আজ বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে...বিস্তারিত

অনশনরত আমজনতার তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি

আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় কমিশনের সামনে ৫০ ঘণ্টার অনশনরত দলটির সদস্য সচিব মো. তারেক রহমানকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তারেক রহমানের পাশে দাঁড়ান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় রিজভী বলেন, ‘আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি।...বিস্তারিত

যেসব সাংবাদিক মবের ভয় পাচ্ছেন, তারা ‘ফ্যাসিবাদের দোসর’ ছিলেন: প্রেস সচিব

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষিত আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা এখন ‘মবের ভয়’ পাচ্ছেন, তারা হয়ত ‘ফ্যাসিবাদের দোসর’ ছিলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে শফিকুল আলম এসব কথা বলেন। এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর গভর্নেন্স...বিস্তারিত

আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে আইনের সর্বোচ্চ ব্যবহার: প্রেস সচিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি কোথাও ঝটিকা মিছিল বা সভা-সমাবেশের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। যারা ঝটিকা মিছিল বা সভা-সমাবেশ করতে...বিস্তারিত

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি...বিস্তারিত

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন করে তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। বুধবার...বিস্তারিত

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে...বিস্তারিত

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নেবেন। তবে খুব দ্রুতই ফায়সালা আসবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক।...বিস্তারিত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, যা দুই দেশের জনগণের বন্ধনকে আরও মজবুত করতে পারে।

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও...বিস্তারিত

প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা: প্রেস সচিব

কোনো বিষয়ে প্রতিবাদ করাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন...বিস্তারিত

নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে: প্রধান ‍উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসবমুখর, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ...বিস্তারিত

জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার

শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে।’ অন্তর্বর্তী সরকারের এক বছরেরও বেশি সময়ের ঐকমত্যের পর রাজনৈতিক দলগুলো...বিস্তারিত

শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ বাধা দিয়েছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি মাজার রোডের সামনে আটকে দেওয়া হয়। বর্তমানে মাজার রোডে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৩টা ২০ মিনিটে...বিস্তারিত

শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: বেবিচক

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে তিনি যখন বিজ্ঞপ্তি...বিস্তারিত

বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে: প্রধান উপদেষ্টা

আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ী, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আজ ঐকমত্যের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের...বিস্তারিত

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ দিতে চায় সরকার, শিক্ষকদের না

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) দিতে রাজি সরকার। তবে শিক্ষক-কর্মচারীরা বলছেন এটি তাঁরা মানবেন না। তাদের দাবি এ বছর ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও ১০ শতাংশ হারে তা বাড়ানোর নিশ্চয়তা...বিস্তারিত

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া...বিস্তারিত

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী শুক্রবারই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই...বিস্তারিত

মিরপুরে রাসায়নিক গোডাউনে আগুন, ৯ মৃতের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে ৯ মৃতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও ৮ জন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল...বিস্তারিত