fbpx
হোম জাতীয়

জাতীয়

হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা এক হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বিগত ১৭ বছরে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা

কক্সবাজার সীমান্তের ইয়াবা সমস্যা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দাঁড়িয়েছে। এই সমস্যা নতুন নয়, বীজ বোনা বহু আগেই। ভয়ঙ্কর মাদক ইয়াবা পাচারের নেটওয়ার্ক এতটাই জটিল, শুধু প্রশাসনিক পদক্ষেপ বা আইন প্রয়োগ করে এর বিস্তার থামানো সম্ভব হয়নি। জেলার এমপি হওয়ায় এখানকার ইয়াবা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তার দায়ভার শুধু স্থানীয় নয়, জাতীয়...বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফোনালাপে তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময়...বিস্তারিত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল...বিস্তারিত

নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করার পর এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম। কিন্তু...বিস্তারিত

শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজের স্ত্রীর জমিসহ ১০ তলা ভবন জব্দের নির্দেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমানের (লিকু) স্ত্রী রহিমা আক্তারের (৪৭) নামে থাকা ঢাকার কেরানীগঞ্জে ১৬ দশমিক ২৫ শতক জমির ওপর নির্মিত ১০ তলা ভবন জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ...বিস্তারিত

নজরুলের কল্পনাতেই ছিল সাম্য ও ন্যায়ের বাংলাদেশ: ঢাবি উপাচার্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের অনেক আগেই বাংলাদেশের স্বপ্ন দেখানো এক দূরদর্শী কণ্ঠ। তাঁর কবিতা ও গদ্যে যে ‘বাংলাদেশ’- এর উচ্চারণ পাওয়া যায়, তা কেবল ভৌগোলিক কোনো নাম নয়; বরং সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার প্রতিচ্ছবি। এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) ‘বিদ্রোহী’ কবিতা...বিস্তারিত

‘এক মাসের মধ্যে সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের চেষ্টা চলছে’

সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকাকালীন এক মাসের মধ্যে একটি সম্প্রচার এবং সাংবাদিক...বিস্তারিত

এলপি গ্যাসের নতুন দাম খুচরা পর্যায়ে মানা হবে—এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারব না: বিইআরসি চেয়ারম্যান

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন নির্ধারিত দাম খুচরা পর্যায়ে মানা হবে—এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপিজির নতুন দাম ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিইআরসি চেয়ারম্যান বলেন, “ঘোষিত দাম যে খুচরা পর্যায়ে মানা হবে,...বিস্তারিত

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, হাসপাতালে ভর্তি

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সর্বশেষ গত বুধবার বিএনপির...বিস্তারিত

আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে।’ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা...বিস্তারিত

মাদারীপুর থেকে এসে খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন ১১০ বছরের বৃদ্ধ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুরের কালকিনী থেকে এসেছেন ১১০ বছরের বৃদ্ধ। তার নাম মৌলভী আব্দুর রশিদ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে তার দেখা মিলেছে। মৌলভী আব্দুর রশিদ বলেন, আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষ...বিস্তারিত

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে...বিস্তারিত

খালেদা জিয়া ছিলেন চীনের মানুষের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনের মানুষের পুরনো বন্ধু। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। শোকবার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত।...বিস্তারিত

বগুড়া-৭ আসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থানে টিপসই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে ‘টিপসই’ নিয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতারা। বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনের জন্য এই মনোনয়ন জমা দেওয়া হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের...বিস্তারিত

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্রের সময়সীমা ইসি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘না।...বিস্তারিত

জানুয়ারিতে সাংবাদিকদের মহাসম্মেলন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা। এ হামলার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী জানুয়ারি মাসে সারাদেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব...বিস্তারিত

দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা...বিস্তারিত

হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটি মামলার রায় ঘোষিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার...বিস্তারিত

সন্ত্রাসী দমনে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লুট হওয়া...বিস্তারিত