fbpx
হোম জাতীয়

জাতীয়

ঈদুল আজহার তারিখ আগামীকাল জানা যাবে

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান। শায়লা শারমীন বলেন, আগামীকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি...বিস্তারিত

দেশের সব শহরে রেলওয়ে ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে ব্রিফ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।...বিস্তারিত

আবারও ভারি বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের অনেক জায়গায় আবারও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাকি চার বিভাগের কিছু জায়গাতেও এ সময়ে বৃষ্টি হতে পারে। আর আগামী তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার(২৮ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু...বিস্তারিত

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা দরকার: হাইকোর্ট

পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা জাতির শত্রু, তাদের চিহ্নিত করা দরকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে জারি করা রুলের শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে...বিস্তারিত

সেতুর নাট-বল্টুর মেরামতের কাজ চলছে

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টুর মেরামতের কাজ চলছে। আজ সোমবার (২৭ জুন) সকাল থেকে এ মেরামতের কাজ শুরু হয়। এর আগে, পদ্মা সেতুর এক প্রান্তে রেলিংয়ের নাট-বল্টু খুলছেন এমন ভিডিও এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রবিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ও ভিডিওতে দেখা যায় এক যুবক সেতুর রেলিংয়ের নাট-বল্ট খুলছেন।...বিস্তারিত

সেতুতে ছবি তোলায় নিষেধাজ্ঞা

পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো, হেঁটে চলাচল ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো নিষেধ। সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার...বিস্তারিত

নিয়ম ভেঙে পদ্মা সেতুতে টিকটক

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু দিয়ে যানবাহন চলতে শুরু করেছে। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। শুধু তাই নয়, অনেককেই আবার টিকটক ভিডিও বানাতে দেখা গেছে। রোববার (২৬ জুন) সকালে বিভিন্ন গণমাধ্যমে এমন দৃশ্য দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যমে ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী...বিস্তারিত

পদ্মা সেতুতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি

উদ্বোধনের পর আজ রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সকাল থেকে উৎসুক জনতা সেতুর উত্তর প্রান্তে ভিড় করেছেন। এ কারণে পদ্মা সেতুর শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সকাল থেকেই পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উৎসুক জনতা সেতুতে ওঠার...বিস্তারিত

আজ সবচেয়ে আনন্দের দিন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পর আবার সবচেয়ে আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি শনিবার (২৫ জুন) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আজকের দিনটি সমস্ত বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের...বিস্তারিত

আগামীকাল থেকে কলেরা টিকাদান শুরু

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সরকারের টিকা কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার (২৬ জুন)। আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে। আর প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা। আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য...বিস্তারিত

অপমানের জবাব দিয়েছি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘শেখ হাসিনা আপনাকে অভিবাদন, আপনাকে স্যালুট করি, গোটা জাতি আপনাকে স্যালুট করে। কারণ আমরা অপমানের জবাব দিয়েছি।’ শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর কন্যা প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি। আপনি (শেখ...বিস্তারিত

পদ্মায় কাউকে আর স্বজন হারাতে হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পদ্মা নদী খরস্রোতা নদী। এই পদ্মা সেতু পার হতে কাউকে আর স্বজন হারাতে হবে না, মা-বাবা, ভাই-বোনকে হারাতে হবে না। আমাদের একটাই স্বপ্ন ছিল দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ, সেটা করেছি। শনিবার (২৫ জুন) দুপুর সোয়া একটায় মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন,...বিস্তারিত

সেতুর এপার ওপারে বর্ণিল সাজ

রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা বহুমুখী সেতু। বহুকাল থেকে দেখে আসা স্বপ্ন রূপ নেবে বাস্তবে। সেতুর ওপর দিয়ে কয়েক মিনিটেই দেওয়া যাবে প্রমত্তা পদ্মা পাড়ি। এ নিয়ে উচ্ছ্বাসে ভাসছে পদ্মাপারের মানুষ থেকে শুরু করে দক্ষিণের ২১ জেলার মানুষ। পথে-ঘাটে, চায়ের কাপে, আড্ডায়-আলোচনায় সেই আনন্দেরই অনুরণন। চোখেমুখে স্বপ্নপূরণের আলোকছটা। প্রাণের সে উৎসবের ছটা পড়েছে সবখানে।...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন স্মারক নোট

জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৬ জুন (রোববার) থে‌কে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক...বিস্তারিত

সেতুর আদলেই মঞ্চ তৈরি করা হচ্ছে

নিজস্ব অর্থায়নে নির্মিত মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের বাকি আর মাত্র দুই দিন। প্রতীক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। সেতুর উদ্বোধনের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভার মঞ্চ তৈরি করা হচ্ছে সেতুর আদলেই। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসতে থাকবে বিশাল আকৃতির একটি নৌকা। তার পাশে ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বসিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। দেখে মনে...বিস্তারিত

আজ ঐতিহাসিক পলাশী দিবস

আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস। বাংলার ইতিহাসের এক কালো দিন। ১৭৫৭ সালের এই দিনে দেশীয় বণিক, বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্তে পলাশীর প্রান্তরে ২০০ বছরের জন্য বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। এক ঘণ্টার প্রহসনের যুদ্ধে পরাজয় ঘটে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার। পরাজয়ের পর নবাবের বেদনাদায়ক মৃত্যু হলেও উপমহাদেশের মানুষ নবাবকে আজও শ্রদ্ধা...বিস্তারিত

বিএনপির অন্তরে পেয়ারে পাকিস্তান: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বিএনপির অন্তরে এখনও পেয়ারে পাকিস্তান রয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অনেকে বলছেন, নির্বাচন অংশগ্রহণমূলক...বিস্তারিত

ওয়াসার এমডির বিরুদ্ধে মামলার আবেদন

১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে আদালতে। কর্মচারীদের সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে ওই ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। মহানগর হাকিম আশেক...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে সাইকেলে রওনা দিলেন স্বপ্নবাজ মোকসেদ

যশোরের বেনাপোল পৌরসভার পোড়াবাড়ি গ্রাম থেকে স্বপ্নের পদ্মা সেতু স্বচক্ষে দেখতে বাইসাইকেল চালিয়ে রওনা দিয়েছেন স্বপ্নবাজ মোকসেদ আলী (৫০)। মোকসেদ আলী নামের এই স্বপ্নবাজ পোড়াবাড়ি গ্রামের মৃত পাতলাই সরদারের ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির স্বপ্ন ও আবেগের এই পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে শামিল হয়ে তিনি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্বের...বিস্তারিত

মমতার জন্য প্রধানমন্ত্রী এক হাজার কেজি আম পাঠালেন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার স্বরুপ ১ হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আমগুলি ২০০ কার্টুনে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে পাঠানো হয়েছে। বেনাপোল শুন্যরেখায় সৌহাদ্যপূণ্য পরিবেশের মধ্যদিয়ে ভারতের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের প্রতিনিধি দল এ উপহারের আম হস্তান্তর করেছেন। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি...বিস্তারিত