fbpx
হোম জাতীয়

জাতীয়

পরীমনিকে ধর্ষণচেষ্টা, নাসির-অমির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ঢাকা বোট ক্লাবে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধ বিচার শুরু হবে কিনা সেই বিষয়ে আদেশের জন্য আজ তারিখ ধার্য রয়েছে। গত ১৯ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন। ওইদিন মামলার বাদী...বিস্তারিত

আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আজ ১৭ মে আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। সেদিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ তাকে স্বাগত জানান। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...বিস্তারিত

যখন টক শোতে কথা বলেন কেউ তো মুখ চেপে ধরেনি: প্রধানমন্ত্রী

বাংলাদেশে সবাই নিজের মত প্রকাশ করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগে বাংলাদেশে একটিমাত্র টেলিভিশন স্টেশন ছিল, ১৯৯৬ সালে তার সরকারের সময়ই বেসরকারি খাতে টেলিভিশন, রেডিও ‘উন্মুক্ত করে’ দেওয়া হয়। সরকারপ্রধান বলেন, এখন সবাই কথা বলতে পারেন, টক শো করতে পারেন। অবশ্য এটা আমি জানি, অনেক কথা বলার পর বলবেন— আমাদের...বিস্তারিত

টিটিই শফিকুল নির্দোষ: তদন্ত কমিটি

রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করায় বরখাস্তের ঘটনার টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদনে এমনটিই বলছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। তদন্ত কমিটি গঠনের পর পাঁচ কার্যদিবসে তথা ১২ মে এ রিপোর্ট জমা...বিস্তারিত

ঢাকায় বসে সমালোচনার আগে গ্রাম ঘুরে আসুন: প্রধানমন্ত্রী

যারা শহরে বসে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমালোচনা করেন, তাদের গ্রামে গিয়ে সারাদেশের উন্নয়ন চিত্র দেখে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন’ এ যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সমালোচকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আমার অনুরোধ থাকবে, সারা দেশটা আপনারা একটু ঘুরে দেখবেন।...বিস্তারিত

দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জাপানি মায়ের

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন শিশু দুটির মা নাকানো এরিকো। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়। আদালত আগামী ২৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন। আদালত আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল...বিস্তারিত

আমিরাতের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার আবুধাবিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোমেন।আমিরাতের প্রতি সংহতি জানাতে শনিবার দেশটিতে এক দিনের সংক্ষিপ্ত সফরে যান মন্ত্রী। সাক্ষাতে সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও...বিস্তারিত

পুলিশের হাত কেটে নিল আসামিরা

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা।  রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার সকালে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে...বিস্তারিত

পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিষয়ে বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য (ডকুমেন্ট) আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এ কথা জানান। ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। পি কে হাওলাদারের গ্রেফতারের বিষয়ে জানতে চাওয়া হলে...বিস্তারিত

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্‌যাপন করবে। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’—এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ-এর এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন ভক্তরা। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের...বিস্তারিত

পশ্চিমবঙ্গে গ্রেফতার পিকে হালদার

বাংলাদেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতারের খবর পাওয়া গেছে।শনিবার ভারত সরকারের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অন্তত সাত থেকে আটটি জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির গোয়েন্দারা। ভারতে পিকে হালদারের সম্পদের খোঁজে অভিযানের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর বিপুল...বিস্তারিত

বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমানের এভারেস্ট জয়

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান।  পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আখলাকুর রহমান আকিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয়ের অধিকারী। আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান সিলেট থেকে টেলিফোনে যুগান্তরকে জানান, শুক্রবার সকালে আকি রহমান এভারেস্টের...বিস্তারিত

এবার গ্রেফতার বিয়ের দাবিতে অবস্থান নেয়া সেই তরুণী

বরগুনায় এসে প্রেমিকের বাড়িতে অবস্থান করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন মৌ। জিম্মি করে রেখেছেন একটি পরিবারকে। উপায় না পেয়ে ১১ দিন পর ছেলের বাবা এসে আশ্বাস দেন মৌকে তার পুত্রবধূ করবেন। তবে তিনি শর্ত জুড়ে দেন সাথে। তার ছেলের সাথে বিয়ে হতে হলে পূর্বের বিয়ের তালাকনামা নিয়ে আসতে হবে। মেয়ের পরিবারকে এখানে আসতে হবে এবং পারিবারিকভাবে...বিস্তারিত

বেসরকারিভাবে হজ পালনে খরচ পড়বে যত

চলতি বছর বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় হজ পালনে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে মাথাপিছু সর্বনিম্ন খরচের পরিমাণ ধরা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানান। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য ‘সাধারণ প্যাকেজ’...বিস্তারিত

হজ প্যাকেজ ঘোষণা করবে হাব

বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন, তাদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের সাঙ্গু ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এর আগে বুধবার সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য প্যাকেজ ঘোষণা করে সরকার। এবার প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার...বিস্তারিত

ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

গ্রাহকের অর্থপাচার ও আত্মসাতের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে ২৭ মার্চ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র...বিস্তারিত

সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই ‘ক্যাসিনো সম্রাটের’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়ও জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।  বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের...বিস্তারিত

‘ভোটের পদ্ধতি ঠিক করবে ইসি’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এনআইডি পাওয়া জন্য মানুষের উৎসাহ আছে,  কিন্তু ভোটের মাঠে কেন মানুষ যায়...বিস্তারিত

একনেকে ৫৮২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

শেখ কামাল আইটি ট্রেনিংসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা।  এরমধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯৬৩ কোটি ৩৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৬৪১ কোটি...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।  প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম আস্থাভাজন উন্নয়ন অংশীদার এবং এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অবদান রেখে আসছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বিদেশি বিনিয়োগের উৎস এবং...বিস্তারিত