fbpx
হোম জাতীয়

জাতীয়

বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে নতুন করে সংলাপের সুযোগ নেই: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে কোনো সংলাপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একাধিকবার অনুরোধ জানানো...বিস্তারিত

আর্জেন্টিনা দল এবং মেসিকে ঢাকায় আসার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী বছরের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা মেসি এবং তার দলকে নিয়ে আসার অনুরোধ জানিয়েছি। আমরা তাদের আতিথেয়তা দেবো। বৃহস্পতিবার পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে...বিস্তারিত

নৌবাহিনীকে যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সততা, নেতৃত্ব ও আত্মোৎসর্গের গুণে বলীয়ান হয়ে, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের সব সময়ই প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ...বিস্তারিত

উত্তর সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের লাশ দাফনে ফি লাগবে না: মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সেবা প্রদানে ডিএনসিসি সবসময় মুক্তিযুদ্ধোদের অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা ডিএনসিসি থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। তাদের সম্মানে কর ছাড়ের ব্যবস্থা রয়েছে। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে প্রতিটি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক হবে। সিটি কর্পোরেনের অফিসে মুক্তিযোদ্ধাদের জন্য একটি কক্ষ বরাদ্দ থাকবে এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে।...বিস্তারিত

জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে: সিইসি

নতুন করে ইভিএম মেশিন না কিনলেও আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন...বিস্তারিত

দেশে এখনও মীরজাফরের গোষ্ঠী আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে এখনও মীরজাফরের গোষ্ঠী আছে। বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা স্বীকৃতি দেয় না, তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করেছে। আজ বৃহস্পতিবার সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি সবাই...বিস্তারিত

আগামী শনিবার আওয়ামী লীগের সম্মেলন

আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আগামী শনিবার। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এই বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।’ শনিবার সকাল সাড়ে ১০টায়...বিস্তারিত

আর মাত্র ৬ দিন পর মেট্রো রেলের উদ্বোধন, পুলিশের ৭ নির্দেশনা

আর মাত্র ছয় দিন পর রাজধানীর বুকে ছুটে চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আপাতত উত্তরা থেকে আগারগাঁও, যা প্রকল্পের প্রথম অংশ। দ্বিতীয় অংশ তথা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালুর পরিকল্পনা ২০২৩ সালের শেষ দিকে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। তবে প্রথম অংশের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৮...বিস্তারিত

খাদ্য উৎপাদনের জন্য আবাদি জমি সংরক্ষণ করুন: প্রধানমন্ত্রী

খাদ্য উৎপাদনের জন্য আবাদি জমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এরইমধ্যে অপরিকল্পিত শিল্পায়নের জন্য প্রচুর পরিমাণে ভালো মানের উর্বর জমি হারিয়েছে। তিনি বলেন, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ণ এবং আবাসনের কারণে বিপুল পরিমাণ উর্বর আবাদি জমি হারিয়ে গেছে। কারণ পূর্ববর্তী সরকারগুলো এতে মনোযোগ দেয়নি। আমরা এই ধরনের জমি আর হারাতে চাই না এবং...বিস্তারিত

১৬ হাজার কোটি টাকার রামপাল বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রামপাল বিদ্যুৎ কেন্দ্র (কয়লাভিত্তিক মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট) গত শনিবার রাতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মাধ্যমে ইউনিট-১ থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। গত ১৫ আগস্ট ২ গুণ ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের দু’টির একটি ইউনিট-১ সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এটি তখন জাতীয় গ্রিডে...বিস্তারিত

ডিসেম্বরের বিশেষ অভিযানে ২৪ হাজার জন গ্রেফতার

চলতি বছরের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে প্রায় ২৪ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭২ জন সন্ত্রাসী ও জঙ্গি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাজধানীর পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, বিজয় দিবস, বড়দিন ও...বিস্তারিত

বিএনপি নেতাদের এতো লাফালাফি কিসের জন্য? -প্রধানমন্ত্রী

২০০৮ নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় বা আন্তর্জাতিকভাবে ওই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে না। সেই নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছেন। ৩০০ সিটের নির্বাচনে বিএনপি তখন মাত্র ৩০টা সিট পেয়েছিল। জাতীয় পার্টি পেয়েছিল ২৭ সিট। জাতীয় পার্টি যদি আর ৩-৪টা সিট পেত তাহলে খালেদা জিয়া লিডার অব অপজিশন হতে...বিস্তারিত

ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে গতকাল রবিবার আসামিপক্ষের আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ...বিস্তারিত

এই মাসেই চলবে মেট্রোরেল, প্রধানমন্ত্রী সময় দিলেই পরিষেবা চালু

দেশের বহুল প্রতীক্ষিত প্রথম এলিভেটেড মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচলের জন্য প্রস্তুত হয়েছে এবং এই মাসের শেষ সপ্তাহ নাগাদ এটি উত্তরা-আগারগাঁও অংশে চালু হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আমরা সব ধরনের নির্মাণ কাজ শেষ করেছি। এখন শেষ সময়ের প্রস্তুতি পুরোদমে চলছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়...বিস্তারিত

২০৪১ সালের মধ্যে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ রূপান্তর হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে। আমরা ’৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাবো। শেখ হাসিনা বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে-...বিস্তারিত

মঙ্গলবার নয়াপল্টন থেকেই গণমিছিল বের করবে বিএনপি

আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল করবে বিএনপি। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় খন্দকার মোশাররফ বলেন, পুলিশ ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনী নজিরবিহীন বর্বরতা চালিয়েছে বিএনপি অফিসে। ফাইলপত্র ও গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট,...বিস্তারিত

বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না: হানিফ

সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এতে সরকারের কিছু যায় আসে না। তিনি বলেছেন, বিএনপি সমাবেশ করছে। শুনলাম তাদের সাতজন এমনি নাকি পদত্যাগ করবেন। পদত্যাগ করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে। তবে পদত্যাগ স্পিকারের কাছে করতে হয়, মাঠে ভাষণ দিয়ে হয় না।...বিস্তারিত

পদত্যাগ করতে চলেছেন বিএনপির ৭ জন এমপি

বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। দুপুর ১টা...বিস্তারিত

দক্ষিণ সিটির অনুমতি না নিয়েই গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ

রাজধানীর গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শুক্রবার ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো...বিস্তারিত

বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য না করার আহ্বান সেতুমন্ত্রীর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়ে বলেছেন, বন্ধুত্বটা আপনারা নষ্ট করবেন না। নির্বাচনী জালিয়াতি শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও বলা হয়। আমেরিকার সঙ্গে সবসময় বন্ধুত্ব চাই আমরা। শুক্রবার (৯ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপ-কমিটির প্রস্তুতি সভায়...বিস্তারিত