fbpx
হোম জাতীয়

জাতীয়

মে মাসে ৪৯৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮

বিদায়ী মে মাসে সারাদেশে রেল, নৌ ও সড়কে ৪৯৬টি দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭৭৯ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বুধবার (১৪ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি...বিস্তারিত

এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

সিলেটের ওসমনীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১২ জুন) সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে তামাবিল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ট্রাকচালককে ওসমানী হাসপাতালে ভর্তি করা...বিস্তারিত

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলার অভিযোগ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন। সোমবার (১২ জুন) ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। ফয়জুল করীম জানান, নগরীর ২২ নং ওয়ার্ডে...বিস্তারিত

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, আবেদন ফি ২০০ টাকায় নামিয়ে আনাসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ জুন) দুপুরে ১টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫...বিস্তারিত

ইভিএমে কোনো ভূত-প্রেত নেই: সিইসি

ইভিএমে কোনো ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি, সব বিচার বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। যদি কেউ প্রমাণ করতে পারেন এটির ত্রুটি (অনিরাপদ) তাহলে আমি নিজেই এর দায়ভার নেব। তাই আপনারা সময়মতো কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনো বিলম্ব করবেন না। এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (১০ জুন) দুপুর ২টায়...বিস্তারিত

শাহরিয়ার কবিরের মেয়ে সাফার মরদেহ উদ্ধার

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান...বিস্তারিত

ঝুম বৃষ্টিতে স্বস্তি নামলো নগরজীবনে

টানা কয়েকদিন তাপপ্রবাহের পর বৃহস্পতিবার (৮ জুন) ঢাকায় বৃষ্টির দেখা মেলে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা বৃষ্টি হয়। তাতে গরম থেকে স্বস্তি মিলছিল না নগরবাসীর। তাপমাত্রা অনেকটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে স্বস্তি ফেরেনি। মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ায় ছিল ভ্যাপসা গরম। শুক্রবার (৯ জুন) সকাল থেকেও ঢাকায় আকাশ মেঘলা। সকাল পৌনে ১০টার দিকে...বিস্তারিত

ভালো নেই আর্থিকখাত

আমানত, তারল্য, মুনাফা, নিয়ে দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে রয়েছে দেশের অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি এই সংকট আরও বেড়েছে। দিন যত যাচ্ছে অব্যাংকিং আর্থিকখাতের প্রতিষ্ঠানগুলোর সংকট তত বাড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন সিংহভাগ আর্থিক প্রতিষ্ঠানের দশা খুবই করুণ। কিছু প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির কারণে আর্থিকখাতের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে...বিস্তারিত

দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

সারাদেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুই বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এতে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এতে কোনো কোনো অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ, গরম কমে ফিরতে পারে স্বস্তি। বৃষ্টি কমে যাওয়ায় কিছুদিন ধরে ক্রমেই গরম বাড়ছিল। সারাদেশে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও তাপমাত্রা...বিস্তারিত

একটি মিনি ট্রাকের সাথে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন। ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে, একটি মিনি ট্রাকের সাথে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। ভয়াবহ এ দূর্ঘটনায় খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি।

মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ে জনগণের কষ্ট লাঘবে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা স্বীকার করে নিচ্ছি মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্টে আছে। স্বীকার করে বসে থাকলে তো হবে না। নানা কৌশল দিয়ে এটি মোকাবিলা করতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্যই হবে মূল্যস্ফীতি যেন আর না বাড়ে সেটি...বিস্তারিত

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেলো শিশুর

রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে অনিক (১০) নামে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা বারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মা পারভিন আক্তার জানান, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী।...বিস্তারিত

মিতু হত্যা: চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেফতার

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত মূল আসামিদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম খাইরুল ইসলাম কালু। শনিবার (৩ জুন) কালুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। তিনি বলেন, শুক্রবার রাতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের...বিস্তারিত

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছয় দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১ জুন) রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে...বিস্তারিত

বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন। এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। এ অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করা হবে। সংসদ সচিবালয় সূত্রে...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রী , সুন্দর নির্বাচনে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ

সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চায়, ভিসানীতির মাধ‌্যমে তাতে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন‌্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেন। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে নতুন যে ভিসানীতি করেছে, তা...বিস্তারিত

মার্কিন ভিসানীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্যে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি চালুর পরও তাদের (বিএনপি) কোনো শুভবুদ্ধির উদয় হয়নি। তারা আগের মতো জ্বালাও-পোড়াও রাজনীতি, নির্বাচন প্রতিহত-বর্জন করার রাজনীতি থেকে সরে আসতে পারছেন না। তাদের এ পথ থেকে সরে আসতেই হবে।’ বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীর...বিস্তারিত

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

ঈদুল আজহার সময় লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া ঈদের আগের ৩ দিন, ঈদের দিন এবং ঈদের পরে ৩ দিন...বিস্তারিত

বিএনপি দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সেই রাজনৈতিক দল যারা দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে চায়। মঙ্গলবার (৩০ মে) সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।...বিস্তারিত

আসছে বাজেট ২০২৩–২৪ ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব, বেশির ভাগ ক্ষেত্রে ৫০ শতাংশ বাড়বে

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে জল, স্থল ও আকাশ—তিন পথেই ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ খবর পাওয়া গেছে। প্রস্তাব অনুমোদিত হলে মানুষের ভ্রমণব্যয় বাড়বে। প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ানে...বিস্তারিত