fbpx
হোম জাতীয়

জাতীয়

বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেপ বোরেলকে আহ্বান

উদ্বেগ জানিয়ে দুই এমইপির চিঠি ইউরোপিয়ান ইউনিয়নে বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেল আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য (এমইপি)। কার্সটেন লুক...বিস্তারিত

এক সপ্তাহে বাড়ল রিজার্ভ

এক সপ্তাহে বাড়ল রিজার্ভ দীর্ঘ সময় পর গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে। আইএমএফের ফর্মুলা অনুযায়ী, ১৩ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার...বিস্তারিত

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচি নয়, বিজ্ঞপ্তি প্রকাশ

আগামী ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময়...বিস্তারিত

বাংলাদেশের নির্বাচনে নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার সংবাদ সম্মেলন করেছে। এসময় ইসরায়েল-ফিলিস্তিনসহ বাংলাদেশের নির্বাচন বিষয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে বেশ কিছু প্রশ্ন করেছেন সাংবাদিকরা। এর মধ্যে ৭ জানুয়ারির নির্বাচনের আগে নতুন কোনো নিষেধাজ্ঞার তথ্য আছে কি না এটিও জানতে চাওয়া হয়েছে। জবাবে ম্যাথু মিলার বলেছেন, এখন (বুধবার) ঘোষণা করার মতো কোনো নতুন নিষেধাজ্ঞার তথ্য তার কাছে নেই। এ...বিস্তারিত

ভোট চুরির অপরাধে খালেদা জিয়া বিদায় নিয়েছিলেন: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরির অপরাধে খালেদা জিয়া বিদায় নিয়েছিল। একবার নয়, দুই-দুই বার। এ কথাটা বিএনপির নেতাকর্মীদের মনে রাখা উচিত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত ‌স্মরণসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায়...বিস্তারিত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র নির্বাচনে . হামদর্দ ট্রাস্টি বোর্ডের সদস্য এ.টি. আহমেদুল হক চৌধুরী’র নেতৃত্বে পূর্ণ প্যানেল বিজয়ী

হামদর্দ ট্রাস্টি বোর্ডের সদস্য এ.টি. আহমেদুল হক চৌধুরী’র নেতৃত্বে পূর্ণ প্যানেল বিজয়ী বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র নির্বাচনে হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সাবেক চেয়ারম্যান, সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা এ.টি. আহমেদুল হক চৌধুরী পিপিএম বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এর ২০২৩-২০২৫ সেশনের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত...বিস্তারিত

বাংলাদেশ নিয়ে ৬ মানবাধিকার সংস্থার বিবৃতি প্রসঙ্গ জাতিসংঘে

এবার বাংলাদেশ নিয়ে ৬ শীর্ষ মানবাধিকারবিষয়ক সংস্থার বিবৃতি প্রসঙ্গ উঠে এসেছে জাতিসংঘে। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথা তুলে ধরেন একজন সাংবাদিক। সেই সঙ্গে জানতে চান এমন প্রেক্ষাপটে জাতিসংঘের পদক্ষেপের বিষয়ে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাংবাদিক জানতে চান, শীর্ষস্থানীয় ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক...বিস্তারিত

আইএমএফের বৈঠকে ঋণের দ্বিতীয় কিস্তির সিদ্ধান্ত আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভা বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়াশিংটনে অবস্থিত আইএমএফ কার্যালয়ে হওয়ার কথা রয়েছে। আইএমএফ ৪৭০ কোটি ডলারের ঋণের দ্বিতীয় কিস্তির ছাড়ের প্রস্তাব আজ সংস্থাটির বোর্ড সভায় উঠবে। এর আগে গত ৩০ জানুয়ারি আইএমএফ বোর্ড এই ঋণ অনুমোদন দেয়। গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার। বাকি...বিস্তারিত

জোট করতে হলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, যদি জোট করতে হয় তাহলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান জাপার...বিস্তারিত

১৯ জনকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে পুলিশের এই সদস্যদের যে বদলি/পদোন্নতি তালিকা দেওয়া হয়েছিল, কমিশন তাতে অনুমোদন করেছে। চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয়...বিস্তারিত

জালিয়াতির অভিযোগ ফুটবলে নিষিদ্ধ হলো বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বলা চলে বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর এই প্রতিষ্ঠান। সেই বিকেএসপির ফুটবল দল আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। জালিয়াতির অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হয়। এর ফলে আগামী বছর বিকেএসপির ফুটবল দল ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। বাফুফে জানায়, এ বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন...বিস্তারিত

৩৩৮ ওসি ও ১১০ ইউএনওকে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সারা দেশের ৩৩৮ থানার ওসিকে বদলি করতে প্রস্তাব তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। এ প্রস্তাব আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে এসব ওসিকে বদলির আদেশ জারি করা হবে। এ ছাড়া ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতেও নির্বাচন কমিশনে...বিস্তারিত

পোশাকশিল্প খারাপ সময় পার করছে: বিজিএমইএ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্প খারাপ কঠিন সময় পার করছে। এ শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য সব অংশীজনদের উচিত হবে শিল্পটিকে নিজ নিজ অবস্থান থেকে নিবিড় সহযোগিতা প্রদান ও সমন্বিত প্রচেষ্টা গ্রহণ। বুধবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ...বিস্তারিত

২০১৮ সালের রাতের ভোট প্রমাণে সাক্ষী হাজির করেন: হাইকোর্ট

২০১৮ সালের রাতের ভোটের অভিযোগ প্রমাণে ১৮ কোটি সাক্ষী হাজির করতে বললেন হাইকোর্ট। আদালত বলেন, ২০১৮ সালে রাতে ভোটের কথা বলছেন। এসব বক্তব্য রাজনৈতিক মঞ্চে দেবেন। আদালতে প্রমাণ ছাড়া কথা বলবেন না। রাতে ভোটের বিষয়ে কী কোনো মামলা হয়েছে। কোনো সাক্ষী প্রমাণ থাকলে দিন। ধারণার ওপর ভিত্তি করে কথা বলবেন না। সোমবার (৪ ডিসেম্বর) আগামী...বিস্তারিত

৫২ বছরে কোনো দলই জেলকোড সংশোধন করেনি: হাইকোর্ট

দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। এই সময়ে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, বিদায়ও নিয়েছে। কিন্তু শত বছরের পুরনো জেলকোড সংশোধন করেনি কেউ। নাশকতার মামলায় গ্রেফতার যুবদল নেতা কলেজের শিক্ষককে ডান্ডাবেরি পড়ানোর ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (৩ ডিসেম্বর) এ...বিস্তারিত

নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ানক অপপ্রচার চলছে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম নিয়ে একটি গোষ্ঠী ভয়ানক অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে অভিভাবকদের প্রতি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর পরীবাগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষাক্রম জোর করে চাপিয়ে...বিস্তারিত

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করেছে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। শুক্রবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন ২০২২ সালে বাংলাদেশে সন্ত্রাসী সহিংসতার কয়েকটি ঘটনা ঘটেছে, কর্তৃপক্ষ জঙ্গিদের কঠোরভাবে অনুসরণ অব্যাহত রেখেছে। বিশেষ করে আল-কায়েদা-অনুমোদিত গোষ্ঠী, জামাত-উল-মুজাহিদিন (জেএমবি) এবং আইএসআইএস-সম্পর্কিত জেএমবি শাখা নব্য জেএমবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রায়শই সন্ত্রাসবাদের...বিস্তারিত

বাংলাদেশে স্বাধীন তদারকিতে সুষ্ঠু নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার এমপির

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি আবিগালি বয়েড। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে ‘অস্ট্রেলিয়ান গ্রিনস’ দলের এমপি আবিগালি বয়েড গত ৩০ নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে প্রথম পয়েন্টে বলেনঃ এই হাউস যেনো নোট করে যে- (এ) যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী...বিস্তারিত

বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ

পুরো বিশ্ব বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বুধবার (২৯ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। চার্লস হোয়াইটলি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী...বিস্তারিত

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার (২৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০১৪ সাল থেকে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।...বিস্তারিত